আমার লেখা কবিতা " ত্যাগের মহিমায় উদ্ভাসিত হৃদয় "

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হৃদয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000076006.png[source](ডিস্কোড থেকে সংগৃহীত)

ত্যাগের মহিমায়
উদ্ভাসিত হৃদয়

বছরের শেষে ফিরে এলো আবার
ঈদের খুশিতে আনন্দ উৎসব।
মানবতা আর ত্যাগের মহিমা
উদ্ভাসিত হোক হৃদয়ের ভালোবাসার সব।

ঈদুল আজহা ত্যাগ-মহিমার আলোতে
সৃষ্টিকর্তার ভালোবাসার দান।
কোরবানী দিতে হৃদয়ের ভালোবাসায়
এইটাই মুমিনের ঈমান।

মানুষের মনে বসবাস করে
কত রূপে পশু আর শয়তান‌‌।
কোরবানী করো মনের পশুরে
শয়তানি ভুলে যাও ওহে মুসলমান।

মাংসের ওজনে কোরবানি নয়
জানা উচিত ওহে মোমিন।
রক্ত-মাংস কিছুই চায় না
দেখে হৃদয়ের আয়না রাব্বুল আলামিন।

সম্প্রীতি সম্পর্কের গভীরতায়
হাসিমুখে যদি দিতে পারো।
মাংসের তিন ভাগের এক ভাগ
সৃষ্টিকর্তা হয়ে খুশি তা কি জানো?

তিনভাগ করে একভাগ দাও
দুস্থ-মিসকিন অসহায়দের হাতে,
হৃদয়ে যদি প্রশান্তি পায় তারা
সৃষ্টিকর্তা রবে পাশে তোমারি সাথে।

ঈদ মানে অন্তরের ভালোবাসা
দিয়ে ভাতৃত্ববোধের মেঘমালা ।
ঈদ মানে আত্মত্যাগের মহিমায়
উদ্ভাসিত হৃদয়ে আনন্দের ঝর্ণাধারা।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63443.26
ETH 1684.37
USDT 1.00
SBD 0.41