আমার লেখা কবিতা "জোনাকিতে লুকানো মায়া "

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা জোনাকিতে লুকানো মায়া সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000076982.jpg

source

জোনাকিতে লুকানো মায়া

আমি হাজার ভোরের প্রভাতে
খুঁজি কোমল সেই তোমার স্পর্শের ছোঁয়া।
আমি হাজার চঞ্চল আবেগ খুঁজি
হৃদয় ছুঁয়ে যাওয়া কোন অজানা কথা।

আমি হাজার কষ্টের মাঝে খুঁজি
একটুখানি অনুভূতির হাসির ছায়া।
আমি হাজার নিরব নিস্তব্ধ রাতের মাঝে
খুঁজি জোনাকিতে লুকানো মায়া।

আমি হাজার চঞ্চল বাতাসে শুনি
ভালোবাসার সাগরের উত্তাল সুর।
আমি হাজার ফেলে আসা দিনে
মনের অনুরাগের হারায় বহুদূর।

আমি হাজার মুছে ফেলা চিঠিতে
খুঁজি আজও লুকনো বহু ব্যথা,
আমি হাজার রং মেশানো স্মৃতিতে
সাজিয়ে রাখি তাঁরই ভালোবাসার প্রথা।

আমি হাজার অভিমান ভুলে যাই
যখন প্রিয়সির চোখে মায়াই পড়ি।
আমি হাজার জনমে খুঁজবো প্রিয়সি,
যদি না পাই এই জীবনে তবুও বাজি ধরি।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় মানুষের প্রতি হৃদয়ের কিছু আবেগ অনুভূতি ভালোবাসা কখনো শেষ হয় না। সব সময় প্রিয়জনকে পাশে পেতে চাই। প্রিয়জন ভালো থাকলে সব কিছু ভালো লাগে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।

 last year 

প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা এবং আবেগ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে আপনার এই কবিতাটিতে। এমন সুন্দর কবিতা পড়তে বেশ ভালো লাগে। অনেক সুন্দর ভাবে রচনা করেছেন আপনি এই কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42