আমার লেখা কবিতা " ভালো থেকো স্নেহের টিনটিন"

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালো থেকো স্নেহের টিনটিন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

আজ আমাদের সকলের স্নেহের টিনটিন সোনামনির জন্মদিন । আমাদের সকলের প্রিয় দাদা এবং বৌদির একমাত্র সন্তান স্নেহের টিনটিন বাবুর পাঁচ বছরের শুভ জন্মদিন। প্রথমে টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ শুভ শুভ দিন টিনটিন বাবুর জন্মদিন। অন্তরের গভীর থেকে দোয়া আর ভালোবাসা রইলো যাতে দাদার মত একজন মানবিক মানুষ হতে পারো। তার সব ইচ্ছে গুলো পূরণ হোক এই কামনা করি। টিনটিন বাবু সব সময় অনেক অনেক ভালো থাকুক আর সুস্থ থাকুক এই আশাবাদ ব্যক্ত করি। জন্মদিনে স্নেহের টিনটিন বাবুকে নিয়ে হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি।

IMG_20230927_164733.jpg
Source:-@rem post

ভালো থেকো স্নেহের টিনটিন

স্নেহের প্রিয় টিনটিন আজ তোমারই জন্মদিন
তাইতো আনন্দে হৃদয় আজ আটখানা

হৃদয়ের ভালোবাসা স্নেহ আর মমতার চাদর
মড়িয়ে তোমায় জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা
এবং অভিনন্দন- শুভ জন্মদিন।

তুমি যে হৃদয়ের সুরভিত গোলাপ
কাশফুলের শুভ্রতার অনুভূতি।

তুমি যে শ্রদ্ধেয় দাদা বৌদির অমূল্য রতন
তুমি যে আমাদের চোখের পলকের
শীতলতার অনুভূতি।

তুমিতো এসেছো এই ধরায়
লক্ষ কোটি তারার মাঝে
আলোকিত পূর্ণিমার চাঁদ হয়ে।

সে আলোতে আলোকিত সবাই
পরিবার সকলে যে আনন্দে দিশেহারা।

তুমি যে আমাদের রাজ্যে একমাত্র রাজপুত্র
স্বপ্ন যে তোমায় আকাশ ছোঁয়া।

তুমি যে হবে সত্যের পথে অবিচল
মিথ্যার কাছে হবে না তোমার নতশির।

তুমি যে গাইবে সাম্যের গান
তোমার উদারতা মহানুভতা যে সুবিশাল।

তুমি যে হৃদয়ের কাব্যিক ছন্দ
উপন্যাসের শ্রেষ্ঠ নবরূপ চরিত্র।

তোমায় নিয়ে যে হৃদয়ে হাজারো স্বপ্ন
তোমার ইচ্ছে গুলো যে আকাশে উঠবে
ডানা মেলে দূর থেকে বহুদূর।

তোমারি মাঝে সুরভিত সুবাস ছড়ায় চারপাশে
তোমার মাঝে স্নিগ্ধ শান্তি খুঁজে পাই
হৃদয়ের গহীনে পরশে অনুভবে

ভালো থেকো টিনটিন
ভালো রেখো আমাদের
তুমি হাসলে যে আমাদের পৃথিবী হাসে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে সুন্দরভাবে একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন টিনটিন বাবু সম্পর্কে। কাল রাতের হাঙা উঠে বাবু সম্পর্কে অনেক ধারণা লাভ করেছি অনেক কথা হয়েছে আবার দেখেছি অনেকেই বাচ্চাটার সম্পর্কে কবিতা এবং জন্মদিন উপলক্ষে পোস্ট শেয়ার করেছে। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে একটি কবিতা লিখেছেন তার সম্পর্কে আমার অনেক ভালো লাগলো।

 3 years ago 

স্নেহের টিনটিন বাবুকে নিয়ে লেখা আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার ভালোবাসার অনুভূতি থেকে টিনটিন বাবুর জন্য লেখা কবিতাটি খুবই ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ জানাই ভাই কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে টিনটিন বাবুর স্নেহের ভালবাসার মধ্য দিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন এবং এটি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এ কবিতাটি পড়ে দারুন লাগলো। আসলে ভাইয়া কবিতাটি দারুন হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া আপনি আমাদের সবার প্রিয় স্নেহের টিনটিন বাবুকে নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। টিনটিন বাবু আমাদের সবার প্রিয়। আমরা সবাই স্নেহের টিনটিন বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর আপনি কবিতার মাধ্যমে টিনটিন বাবুর জন্মদিনের ভাষা প্রকাশ করেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর করে টিনটিন বাবু জন্মদিন উপলক্ষে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

স্নেহের টিনটিন বাবু আমাদের সকলের খুবই প্রিয় ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তিনটিন বাবুকে নিয়ে খুব আবেগ এবং ভালোবাসা দেখে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন। আমরা সবাই টিনটিন বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে টিনটিন বাবুকে নিয়ে কবিতা লেখার জন্য।

 3 years ago 

আমরা সবাই টিনটিন বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের সকলের প্রিয়, স্নেহের টিনটিন বাবুকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। টিনটিন বাবু অনেক বড় হোক আর ভালো থাকুক এই কামনা করি। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

স্নেহের টিনটিন বাবুকে নিয়ে লেখা আমার কবিতাটি পড়ে । এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39