আমার লেখা কবিতা "পালকিতে চড়ে "

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা পালকিতে চড়ে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000072057.jpg

source

পালকিতে চড়ে

জীবন কখনো আলোতে কখনো অন্ধকারে,
হিসাব মেলায় জীবনের গতি পথের।
নিয়তির খেলায় কারো জীবন হয় রঙিন,
কারো জীবন কেটে যায় অন্ধকার বিষাদে।

তবুও জীবন থমকে দাঁড়ায় না,
এগিয়ে যায় মৃত্যুর দরজায় ।
পাপ পুণ্যের খতিয়ানে জীবন
পৌঁছে মনের অজান্তে মৃত্যুর জানালায়।

নিয়তির স্রোতে ভেসে চলে প্রাণ,
কখনো হাসি কখনো অশ্রু ঝরায় আশা।
স্বপ্নের খাঁচায় বন্দি মনের আশা নিরাশা,
দিন শেষে হারায় সবই ধোঁয়াটে ভাষা।

তবুও হৃদয়ে বাজে জীবনের কত গান,
চলতে হয় পথে রেখে সব মনের অভিমান।
পথের শেষ কোথায় কেউ তা জানি না,
তবুও বেঁচে থাকার স্বপ্নে পৌঁছে যায় মৃত্যুর অবসান।

সময় চলে যায় মনের খেয়ালে
ফিরে আসে না আর জীবনের তরে।
জীবন চলে যায় প্রকৃতির নিয়মে
গন্তব্য না জানা পালকিতে চড়ে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে কত হিসাব মেলাতে চাই আমরা । কত স্বপ্ন দেখি দুই নয়নে। কত বিকেল কেটে যায় মনে অজান্তে। কত সকাল ফিরে আসে রঙ্গিন স্বপ্নের সূর্যের আলোতে। হঠাৎ জীবন থমকে যায় প্রকৃতির নিয়মে মৃত্যুর দুয়ারে। পৃথিবীর এতো আয়োজন এক পলকে হয় বৃথা। জীবনের শত আয়োজনের মাঝে মৃত্যু প্রকৃত আয়োজন। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা সত্যিই অসাধারণ ছিল। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। কবিতার নামটাও খুব সুন্দর দিয়েছেন। আমাদের ক্ষণস্থায়ী জীবন নিয়ে কবিতাটা লিখেছেন। কবিতার মূলভাবটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

পালকিতে চড়ে কবিতার নামটি পড়ে তো আরো ভালো লাগলো। কারণ কবিতার নামের মধ্যে যদি আলাদা ভালোলাগা থাকে তাহলে কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে। ঠিক তেমনি আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে দুর্দান্ত লাগলো। বেশ গুছিয়ে প্রত্যেকটি কবিতা লাইন আমাদের মাঝে শেয়ার করলেন। এত সুন্দর কবিতা পড়ে আনন্দিত হলাম।

 last year 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য ।

 last year 

জীবন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার ছোটবেলা থেকেই কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে আপনার এই কবিতাটি পড়েও অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করা পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63999.25
ETH 1662.28
USDT 1.00
SBD 0.42