আমার লেখা কবিতা "প্রাসঙ্গিকতা "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা প্রাসঙ্গিকতা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230626_122059.jpg

প্রাসঙ্গিকতা


হৃদয়ের কথা বলার পূর্বে
সময় ফুরিয়ে গেলো
বলার প্রাসঙ্গিকতা নিস্তব্ধ হলো
একরাশ বেদনা নিয়ে।

হৃদয়ে জমানো শিশির বিন্দু গুলো
বরফে পরিণত হলো
শিশিরের সৌন্দর্যতা হারিয়ে গেল
হিম শীতল বাতাস বয়ে যাওয়ার পূর্বে।

হৃদয়ে জমানো কথা গুলো বলার
পূর্বেই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়
হঠাৎ অজানা ঝড়ে।
আয়নাতে মুখ দেখার পূর্বে
কষ্টে মরীচিকা আবরণে ঢেকে যায় আয়না।

চোখের পলকে পড়েছে ধূলা
রঙ্গিন স্বপ্ন আজ ধূসর‌
যত স্বপ্ন ছিলো হারিয়ে গেল সবই
পৃথিবীর যত কষ্ট আছে সবই দিয়ে।

আশা সব হলো নিরাশা
যত কথা ছিল এই বুকে জমা
হয় নি বলা জোছনায় পূর্ণিমায়।

চোখের জলের আবেগ ঝরে পড়ে
শ্রাবণের বরর্ষায়
জীবনের অপেক্ষার হবে কি ইতি?
ফিরে আসবে কি তরি
হৃদয়ের ধুধু মরুচরে?


আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। সময় চলে গেলে হৃদয়ের কিছু কথা প্রিয়জনকে বলার প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। প্রিয়জনকে বলার জন্য হৃদয়ে অনেক ভালোবাসা অনেক আবেগ জমা হয়ে থাকে। কিন্তু হঠাৎ এক অজানা ঝড়ে তা আর বলা হয় না‌। সময় চলে যায় জীবনের প্রাসঙ্গিকতায় হারিয়ে যায় । তখন হৃদয়ে আবেগ অনুভূতিগুলো কষ্টে পরিণত হয়। কষ্ট গুলো একসাথে দেহে সারাক্ষণ যন্ত্রণা দেয়‌। ধীরে ধীরে রঙিন স্বপ্নগুলো অন্ধকারাচ্ছন্ন অজানা দেশে হারিয়ে যায়। তখন শুধু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় আর আক্ষেপ করতে হয়। অপেক্ষা করতে হয় কোন আবার যদি হৃদয়ের কথা গুলো বলা যায় প্রিয়জনকে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

খুবই দারুণ একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে। আসলে প্রিয় মানুষকে অনেক কথাই বলার থাকে কিন্তু সেই প্রিয় মানুষটাকে কিছুটা সময় নিয়ে যে কথাটা বলব সেই সময়টা হয়তোবা অনেকের হয় আবার অনেকের হয় না। এমন অনেক মানুষ আছে যারা প্রিয় মানুষকে অনেক কথাই বলতে চাই কিন্তু হঠাৎ করে সেই মানুষটাই হারিয়ে যায় কথা শোনার মত কেউ থাকেনা। এরকম একটি কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভাই জীবনে কি কিছু সময় এমনই হয় হৃদয়ের কথাগুলো বলার পূর্বেই সময় হারিয়ে যায়। আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জীবনের বাস্তবিক প্রেক্ষাপট গুলোকে খুব চমৎকারভাবে গুছিয়ে লিখেছ কবিতার মধ্যে। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া জীবনের বাস্তব বিষয়গুলো কবিতার ছন্দে উপস্থাপন করার চেষ্টা করি প্রতিনিয়ত। কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার সুন্দর এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। এতো সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত দুর্দান্ত মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটি আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগলো। আশা করি নিয়ম এমন নতুন নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

কবিতাটি পড়ে এত দুর্দান্ত মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার লেখা কবিতা গুলো অনেক সুন্দর হয়। খুবই সুন্দর একটা টপিক নিয়ে আজকে অসাধারণ একটা কবিতা লিখেছেন। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি পড়তে।

চোখের পলকে পড়েছে ধূলা
রঙ্গিন স্বপ্ন আজ ধূসর‌
যত স্বপ্ন ছিলো হারিয়ে গেল সবই
পৃথিবীর যত কষ্ট আছে সবই দিয়ে।

বিশেষ করে উপরের এই লাইনগুলো একটু বেশি উপভোগ করেছি। মনটা ভরে গেল আপনার লেখা এই কবিতাটা পড়ে।

 3 years ago 

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বাহ্ বেশ সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন ভাইয়া।কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে।বেশ ভালো কবিতা লিখেন আপনি।আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38