আমার লেখা কবিতা "অবুঝ মন "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা অবুঝ মন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230625_230352.jpg

অবুঝ মন


হৃদয়ের কিছু স্বপ্ন নীল আকাশে উড়ে যায়
হৃদয়ের কিছু ভাবনা মেঘের ভেলাতে ভেসে যায়।

ভাবনা গুলো এমন কেন হয় ?
কিছু সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে যায় বহু দূর।
কিছু মুহূর্তে প্রজাপতির মতোন উড়ে যায়
চোখের পলকে দূর থেকে বহুদূর।

জীবন হচ্ছে উত্তাল ঢেউয়ের তরঙ্গ
সুখ তার মায়া জাল।
সুখের ভেলা ডুবে ভাসে জীবন
উত্তাল ঢেউয়ের তরঙ্গে।

সুখের ভেলা উত্তাল ঢেউয়ের খেলার ছলে
জীবনের বাতি ডুবে যায়
সমুদ্রের অতল গহ্বরে।

তবুও হৃদয়ের বোকা
মন বারবার ভেসে বেড়ায়
নীল আকাশের তলে।

তবুও বোকা মন ব্যাকুল হয়
বিস্তৃত জুড়ে সৌন্দর্যের খোঁজে
তবুও অবুঝ মন ঐ দূর আকাশের
নক্ষত্র গুনে হৃদয়ের ভালোবাসা দিয়ে।

জীবনের শত আয়োজন
ঢেউয়ের আঘাতে বিলীন হয় বারবার।
তবুও অবুঝ হৃদয় মানে না বারণ
বালুকাময় দেয়ালে স্বপ্ন আঁকে
ইচ্ছের রং তুলির ছোঁয়াতে ।

তবুও জীবন ঢেউয়ের তরঙ্গে নিজেকে
আলোকিত করতে চাই
আলোকসজ্জার সাজে।


আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে আমাদের জীবন খুবই অদ্ভুত। আমাদের জীবনের কিছু স্বপ্ন কখনো পূরণ হয় না নীল আকাশের উড়ার দেয়‌। জীবনে কিছু ভাবনার জন্য আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলি বারবার। আমাদের জীবন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের উপরে ভাসমান। জীবনে কিছু ভাবনা আশা সমুদ্রের ঢেউয়ে ডুবে ভাসে। আমাদের জীবন যে কোন মুহূর্তে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তরঙ্গে ডুবে যেতে পারে সমুদ্রের গভীরে। তারপরও আমরা স্বপ্ন দেখি আমরা বুকে আশা রাখি বেঁচে থাকার। আমরা অন্যকে ভালোবেসে ছবি আঁকি নিজের হৃদয়ে। জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি জীবনকে রঙ্গিন করে তোলার। এই আশা এই ভালোবাসা জীবনের এত আয়োজন হঠাৎ থেমে যেতে পারে এক নিমিষে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। মন সবসময় অবুঝ ই থাকে। তারজন্য কোনো কথা শুনতে চায়না। যখন তা ইচ্ছে হয় তাই করে বেড়ায়। যাই হোক সেই অবুঝ মন নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এত সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে সত্যিই মুগ্ধ হলাম ভাইয়া। আপনি কিন্তু দিনে দিনে দারুন কবিতা লিখছেন। সময়ের সাথে সাথে কবিতা লেখার দক্ষতা আরো বেড়ে যাচ্ছে। আজকের কবিতাটি পড়ে সত্যিই খুবই ভালো লেগেছে। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল।

 3 years ago (edited)

চেষ্টা করছি আপু মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করার জন্য। ধন্যবাদ এত দুর্দান্ত মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি বলতে অনেক সুন্দর একটি কবিতা যার প্রতিটি লাইন ছিল অসাধারণ ৷ আসলে কবিতা আমি অনেক ভালো বাসি ৷ আপনার কবিতার প্রতিটি লাইন গম্ভির কিছু কথা ৷

ভালো ছিল কবিতা টি অসংখ্য ধন্যবাদ ভাই এভাবেই নিত্য নতুন কবিতা লিখে শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ৷

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অবুঝ মন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 3 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অবুঝ মন কবিতাটি খুব সুন্দর ভাবে আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মন কখনো বুঝতে চায় না মানতে চায় না কোনো বাধা।সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61413.85
ETH 1701.65
USDT 1.00
SBD 0.38