অনু-কবিতা :- ৮০

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে জীবনে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাই তখন আমরা অন্যের তৈরি করা পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি পছন্দ করি। কারণ আমরা অনেকটা অলস প্রকৃতির। আমরা কখনো চেষ্টা করি না যে নিজেকে কিভাবে একা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এ পৃথিবীতে বহু মনীষীরা ছিলেন যারা বিভিন্ন পথ অবলম্বন করে সামনের দিকে এগিয়ে এগিয়েছেন এবং জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন। আসলে সেইসব ব্যক্তিরা নিজের তৈরি করা পথ দিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন বলে আজও সেসব ব্যক্তিদেরকে আমরা সবসময় মনে রাখি। কারণ আমরা যখনই তার সাফল্য অর্জন করার পথ দিয়ে সামনের দিকে এগোতে চেষ্টা করি তখন আমাদের সেই ব্যক্তিদের কথা মনে পড়ে যায়।


কিন্তু এতে করে আমাদের নিজেদের কোন নাম যশ হয় না। কারণ অন্যের তৈরি কোন কিছু দিয়ে নিজেদের সুনাম অর্জন করা যায় না। যদি আমরা নিজেরা একা কিভাবে কোন পথের দিশা পেয়ে যাই তবে তখনই আমাদের নাম এবং যশ হবে। আসলে আমাদের তৈরি করা পথে যদি সবাই এগোতে থাকে তখন আমরা আস্তে আস্তে সারা জীবন মানুষের মনে বেঁচে থাকবো। আসলে কাজ করার মত সৎ মন-মানসিকতা সবার সব সময় থাকে না। কারণ যারা এই পৃথিবীতে সাফল্য অর্জন করতে পেরেছে তাদেরকেই মানুষ মনে রাখে এবং বাকি সব লোকেদের মানুষ আস্তে আস্তে সব সময় ভুলে যেতে চেষ্টা করে।



তাইতো আমাদের এই অলসতা থেকে বের হয়ে এসে নিজেদের তৈরি করা পথে আমাদের নিজেদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই পৃথিবীতে যারা সাফল্য অর্জন করতে পেরেছে তাদেরকে সব সময় সবাই সমাদর করবে। কারণ আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনি যদি জীবনে সাফল্য অর্জন করতে না পারেন তাহলে আপনার সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। আর ভাগ্যক্রমে কোন ব্যক্তি যদি অল্প পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করতে পারে তবে সেই ব্যক্তিকে সবাই বাহবা দেবে এবং তার প্রশংসা সবসময় করবেন। আসলে এজন্য আমাদের জীবনে যে কঠোর পরিশ্রম করতে হবে তা নিজেকেই করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবনে অবশ্যই জয়ী হবার মত মন মানসিকতা তৈরি করতে হবে।


✠ ০১ ✠


নব রাস্তার সূচনা করে
এগিয়ে যেতে হবে সামনের দিকে।
সামনে অনেক বাঁধা আসবে,
তোমরা নাহি ভয় পাবে।


নতুন পথ অত সোজা নয়,
সেখানে একা এগোতে হবে।
শত বিপদের মাঝে তোমাকে,
নতুন পথের সন্ধান করতে হবে।


পথে যদি তুমি হারিয়ে যাও,
কেহ ফেরাতে পারবে না তোমাকে।
জীবন পথ অত সোজা নয়,
বিপদ আছে প্রতি পদক্ষেপে।


✠ ০২ ✠


যখন জীবনে জয়ী হবে,
তখন সবাই বাহবা দেবে।
হেরে গেলে তোমায় মনে রাখবেনা,
যতই চেষ্টা করো এ ভবে।


তেলা মাথায় তেল দিতে,
সবাই পারে এই দুনিয়াতে।
ব্যর্থ মানুষকে দূরে ঠেলে ফেলে,
জয়ী মানুষকে মাথায় রাখে।


সবাই তোমাকে সমাদর করবে,
জীবনে যদি সাফল্য অর্জন করো।
একবার যদি হেরে যাও জীবনে,
থাকবে না তোমার কোন চিহ্ন।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

প্রতি সপ্তাহেই আপনি আনু কবিতা শেয়ার করেন। আমরা যখন প্রথমে কোন কাজ করতে যাই তখন অনেক বাধা আসে তবে সব বাধা পেরিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি ছোট ছোট দুইটি দারুন কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কবিতাগুলো পড়ে।

 2 years ago 

অনু কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কারণ অনু কবিতা ছন্দে অনেক মিল পাওয়া যায়। আর আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনে সফল হলে জয়ী হলে সত্যি সবাই বাহবা দেবে। কিন্তু আমার জয়ী হওয়ার রাস্তা কেমন ছিল কতটা পরিশ্রম হয়েছে সেটা কেউ দেখতে আসবে না। এই কথাটা ঠিক আমরা অন‍্যের দেখানো রাস্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিজের রাস্তা তৈরি করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে কম। দুই একজনের মধ্যে যা আছে তাদের নিয়েও আমরা বলতে ছাড়ি না। সফলতার মাএা তো তখনই ছাড়িয়ে যাবে যদি রাস্তাটা আমার নিজের তৈরি হয় এবং সঠিক হয়। সোমবার লিখেছেন কবিতা টা দাদা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে আপনি বেশ সুন্দর দুইটো অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালো লাগে। তবে এটি ঠিক জীবনে জয়ী হলে সবাই বাহবা দিবে। আর সব কাজে আপনি সফলতা পাবেন না। খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66673.44
ETH 1930.88
USDT 1.00
SBD 0.38