ভালোবাসার মানুষ চেনা। কবিতা নং :- ৭১

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করেছি যে, ভালো মানুষের কপালে কখনোই ভালো মানুষ লেখা থাকে না। অর্থাৎ একজন ভালো মানুষ সব সময় একজন খারাপ ব্যক্তির ছলনায় পড়ে তার জীবন নষ্ট হয়ে যায়। যদিও সেই ব্যক্তিটি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিন্তু সেই খারাপ লোকের জন্য তাকে আবার সেই অন্যায়ের জন্য নিজে কষ্ট পায় এবং অন্যকে কষ্ট পেতে দেখে তার মন সবসময় কাঁদে। আসলে এই পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান নয়। কারণ হাতের পাঁচটি আঙুল কখনোই যে এক হয় না। আর এই পৃথিবীতে যদি সবাই ভালো মানুষ থাকে তাহলে আমরা পার্থক্য করব কাকে দিয়ে। আসলে ভালো মন্দ নিয়ে আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে সব সময়। কোন কোন কাজ করলে অন্যের উপকার হয়। আবার কোন কোন কাজকর্মে অন্যের ক্ষতি হয়।


বর্তমান সময়ে ভালোবাসা এতটাই সস্তা যে মানুষ এই ভালোবাসাকে নিয়ে সব সময় বিভিন্ন ধরনের খেলা করে। তারা কখনো বোঝেনা যে এই ভালোবাসার মর্ম কতটা বেশি। একজন মানুষের কাছে ভালোবাসা কিন্তু সবকিছু হলেও আবার কয়েকজনের কাছে এই ভালোবাসা মানে একটা খেলোয়ার বস্তু। আসলে ভালোবাসা নিয়ে বর্তমানে সবাই এত নোংরামি করে যে সেইসব ভালোবাসার নোংরামি দেখে লোকজন ভালোবাসার প্রতি সে বিশ্বাস উঠে যাচ্ছে দিন দিন। বিশেষ করে কয়েকটি ছেলেমেয়েরা রয়েছে যারাই ভালোবাসা নিয়ে এতটাই মাতামাতি করে এবং এর মাতামাতির ফলে তারা কখনোই একজন মানুষকে প্রকৃত ভালোবাসে না। আসলে মানুষ যাকে প্রকৃত ভালোবাসে তারা কখনোই সে মানুষটাকে আঘাত দিতে পারে না। কারণ সে ভালোবাসার মানুষকে যদি প্রকৃত ভালোবাসে তাহলে তাকে যদি সে কোন কষ্ট দেয় তাহলে সেই সব থেকে বেশি দুঃখ পাবে তাকে কষ্ট দিয়ে।


আমরা মানুষ জাতি বড়ই খারাপ। কোন একটা ভালো জিনিসকে আমরা কিভাবে খারাপ করতে পারি সে বিষয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। অভিজ্ঞতা কেনইবা থাকবে না। এই যে যারা রয়েছে এই পৃথিবীতে তারা কখনো না কখনো অন্য মানুষকে মনের অজান্তে ভালোবেসে ফেলে। আর যারা মানুষকে ভালবাসে শুধু লোভ-লালসা মেটানোর জন্য তারা কখনোই কোন ব্যক্তিকে প্রকৃত ভালবাসতে পারে না। এইসব ব্যক্তিদের জন্য ভালোবাসা আজ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই যে বহু লোক রয়েছে যারা তাদের ভালোবাসার জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আর এখনকার সময় ভালোবাসার জন্য নিজের জীবন না অন্যের জীবনকে উৎসর্গ দিতে দেখা যায়। অর্থাৎ কোন একজন খারাপ ব্যক্তি যদি কোন একজন ভালো ব্যক্তিকে ভালোবেসে আঘাত দেয় তাহলে সেই ভালো ব্যক্তিটি সেই আঘাত কখনো সহ্য করতে পারে না।

✠ ভালোবাসার মানুষ চেনা ✠


মেয়েদের চেনা বড়ই কঠিন,
কখন তাদের মন কি চায়,
ভাবছে ভাবতে রাত পোহায়,
তবুও তারা পায় না কোন উপায়।


কাকে যে তারা মন দেবে,
আর কাকেই বা ভালবাসবে।
ভগবান তা বুঝতে না পারে,
মানুষের বোঝার কি আছে উপায়?


সব মেয়েরা কিন্তু একই রকম নয়,
তাদেরও মন আছে, দয়ামায়া আছে।
তাদের ভালবাসায় নেই যে কোন,
নোংরা মন মানসিকতার পরিচয়।


তারা খোঁজে জীবনে এমন এক মানুষ,
যে মানুষ থাকবে তার পাশে আজীবন।
ভালোবাসার মায়ায় বাঁধবে তাকে,
তাকে জায়গা দেবে তার হৃদয়ে।


কিন্তু ভালো মেয়েদের কপালে,
ভালো ছেলেরা কখনো জোটে না।
মন নিয়ে তারা খেলা করে,
মোটেও ভালো তারা বাসেনা।


ভালবাসায় আঘাত পেয়ে,
ভালবাসতে সে আর চায় না।
কেন জানি মনে ভয় হয়,
ভালোবাসা মানেই শুধু যন্ত্রনা।


ভালো ছেলের কপালেও কখনো,
ভালো মেয়েরা জোটে না।
মনের কষ্ট কখনো বোঝেনা,
অন্যকে কষ্ট দিলে কষ্ট পিছু ছাড়ে না।


ভালো মানুষের বড়ই অভাব,
এই দুনিয়াতে তাদের সন্ধান মেলেনা।
আর ভালো মানুষের সাথে ভালো মানুষের,
দেখা কি তাহলে আর হবেনা।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

এখন ভালোবাসাকে নিয়ে সব সময় বিভিন্ন ধরনের খেলা করে কারণ বর্তমান সময়ে ভালোবাসা পুরোপুরি সস্তা। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা এর মূল্য একদমই রাখিনি আমরা একদম নিকৃষ্ট যাতে পরিণত হয়েছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছে। কবিতাটি পড়ে আমরা অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62264.73
ETH 1738.94
USDT 1.00
SBD 0.39