বিভোর। কবিতা নং :- ১১২

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে প্রিয় মানুষকে নিয়ে আমাদের কল্পনার কোন শেষ থাকে। এই প্রিয় মানুষগুলো আমাদের জীবনের ভোরের রোদের মতো আলো নিয়ে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রেই প্রিয় মানুষগুলো আমাদের জীবনে অন্ধকার নিয়ে। আসলে তারা আমাদের জীবনটাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। আসলে এই প্রিয় মানুষগুলো যখন আমাদের পাশে থাকে তখন আমাদের কাছে এই পৃথিবীটা অনেক সুন্দর মনে হয়। কিন্তু প্রিয় মানুষটা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তাদের বিরহে আমরা পাগল হয়ে যাই। আসলে আমাদের জীবনে কিন্তু অনেকগুলো প্রিয় মানুষ আছে। কিন্তু এর ভিতরে সবচেয়ে আপনজন হলো আমাদের কাছের সেই মানুষটি। আসলে আমরা যখন তাকে প্রথম দেখে ভালোবেসে ফেলি তখন তাকে নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখি। এছাড়াও সেই মানুষটাকে নিয়ে আমরা সবসময় ঘর বাঁধার পরিকল্পনা করি।


যখন প্রিয় মানুষটি আমাদের কাছে থেকে দূরে সরে যায় তখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। মনে হয় যেন সব দেখা স্বপ্নগুলো নিমেষেই ভেঙে চুরমার হয়ে যাবে। আসলে আমরা এই জীবনে প্রিয় মানুষকে কাছে পেলে বিভিন্ন কিছু করার পরিকল্পনা করি। এইসব পরিকল্পনা গুলো যদি এক মুহূর্তে ভেঙে যায় তাহলে আমাদের সবার খুব কষ্ট লাগে। কেননা বহুদিন ধরে এসব পরিকল্পনা আমরা করে আসি। আসলে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে এসব প্রিয় মানুষগুলোর কাছে গেলে আমাদের সকল দুঃখ ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। আসলে মানুষ হিসেবে আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোকে ভাল রাখার জন্য সব সময় চেষ্টা করি এবং প্রিয় মানুষগুলো যখন আমাদের থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে তখন এর থেকে কষ্টের আর কোন কিছুই হতে পারে না। কেননা আমরা চাই তাকে কাছে পেতে এবং তারা চায় আমাদের দূরে সরিয়ে দিতে।


আসলে তারা যদি প্রথম কথাতেই বলে যে তাদের আমাদের পছন্দ নয় অথবা তারা আমাদেরকে ভালোবাসে না তাহলে এইরকম কষ্ট আর কখনোই হয় না। কিন্তু ভালোবাসার অভিনয় করে যদি তারা আমাদের থেকে দূরে সরে যায় তখন এর থেকে মরে যাওয়া ভালো। আর এজন্য সেই প্রিয় মানুষগুলোর শোকে সেই মানুষটি পাথর হয়ে যায়। এছাড়াও তাকে এই পৃথিবীতে সবথেকে একা মনে হয় এবং সকল কাজ করার প্রতি মন-মানসিকতা নষ্ট হয়ে যায়। কেননা এই প্রিয় মানুষগুলো হলো আমাদের জীবনে এনার্জি। তারা থাকলে আমাদের কাজ করার উদ্দোম বাড়ে এবং আমাদের সবকিছুই তখন ভালো লাগে। আসলে এভাবে প্রিয় মানুষটি চলে যাওয়াতে এই অবেলায় তার পথ চেয়ে আমরা বসে থাকি যে সে কবে আবার পুনরায় আমাদের জীবনে ফিরে আসবে। হয়তোবা সে অপেক্ষার কোন শেষ হয় না। কারন সেই প্রিয় মানুষটি আর আমাদের জীবনে কখনোই ফিরবে না।


✠ বিভোর ✠


তোমার প্রেমেতে আমি বিভোর থাকি,
কেন তুমি দূরে থাকো প্রাণপ্রিয় পাখি।
কাছে এসে জড়িয়ে ধরো আমায়,
তোমায় ছাড়া থাকতে নাহি মন চায়।


ভোরের মিষ্টি রোদের আলোতে,
দেখবো তোমার ওই সোনা মুখখানি।
জনম জনম ধরে বাসবো তোমায় ভালো,
ক্ষমা করে দিও আমায় ওগো অভিমানী।


তোমার মত কেউ আর ভালোবাসো না,
সবাইকে আমাকে দূরে ঠেলে দেয়।
তুমি যদি কাছে এসে ভালোবাসো আমায়,
তাহলে সকল দুঃখ কষ্ট দূরে চলে যায়।


তোমার জন্য গাঁথামালা শুধুই শুকিয়ে যায়,
আর কতদিন রাখবে তুমি আমায় অপেক্ষায়।
অপেক্ষার প্রহর তো আর শেষ হয় না,
তোমার মত কাউকে আর খুঁজে পাই না।


সবাই বলে তুমি নাকি ছলনাময়ী,
কিন্তু সে কথা আমি বিশ্বাস না করি।
বিশ্বাস তোমার প্রতি এই যে আমার,
কখনো তুমি আমায় ছেড়ে যাবে না।


পৃথিবী একদিকে আর তুমি একদিকে,
কোন কিছুতেই আমার মন ভরে না।
সবাই যদি তোমার বিপক্ষে যায়,
তবুও আমি কারো কথা বিশ্বাস করি না।


আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার প্রতি,
সেই বিশ্বাসের অপব্যবহার করো না কখনো।
বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় আমার,
জীবনটা শেষ হবে তোমার জন্য।


তাইতো প্রিয় কাছে এসো ধরো আমার হাত,
তোমার বুকেতে মাথা রেখে কাঁটাবো সারারাত।
হাতটি দিয়ে আলতো করে বুলাবে মাথায় হাত,
বলবে তুমি ভালোবাসায় নেই যে কোন খাদ।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

কবিতা পড়ে ভালো লাগলো বিভোর কবিতাটি আমার খুব পছন্দ হয়েছে। আপনি ঠিক বলছেন আমরা অনেক সময় প্রিয়জনের ভালোবাসায় বিভোর থাকি। প্রিয়জন আমাদেরকে পাত্তা দেক বা না দেক কিন্তু আমরা তাতেই মগ্ন থাকি। কবিতা পড়তে যেমন ভালো লাগে লিখতেও ভালো লাগে। আপনি প্রতিনিয়ত দারুণ কবিতা লিখেন। আজকেরটা অসাধারণ ভালো লেগেছে। শুভ কামনা রইল আশা করি আরো সুন্দর কবিতা পাবো আমরা।

 2 years ago 

প্রিয় মানুষ মানে ভালোবাসার মানুষ। আর ভালবাসার মানুষকে নিয়ে মানুষের কল্পনা জল্পনা শেষ নেই। আর সেই ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন অনেক কষ্ট পায়। আপনি প্রতিনিয়ত কবিতা লিখে যাচ্ছেন। আর আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটা দারুন লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

যখন প্রিয় মানুষটি আমাদের কাছে থেকে দূরে সরে যায় তখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে।

পৃথিবীর সবচাইতে কষ্টের অনূভুতি কী জানেন দাদা যখন দেখি আমার প্রিয় মানুষ টা আমাকে না অন্য কাউকে ভালোবাসে। অথচ তার জন্য আমি কতকিছু না করেছি। বিশ্বাস ভেঙে গেলে বেঁচে থাকা দায় হয়ে যায়। কবিতা টা চমৎকার লিখেছেন দাদা। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38