প্রিয়ার স্বপ্ন । কবিতা নং :- ২৪

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স



এই পৃথিবীতে সব কিছুর মূলেই রয়েছে ভালোবাসা। মানুষের পাশে যদি তার ভালোবাসার মানুষটি সব সময় থাকে তাহলে তার কাছে আর কোন কিছু প্রয়োজন হয় না। আসলে প্রত্যেক সফল মানুষের পিছনে যেমন মা-বাবার অবদান রয়েছে তেমনি প্রিয় মানুষটির অবদান কোন অংশেই কম নয়। এই ভালোবাসার মানুষ সব সময় তার পাশে থাকে। কখনোই তাকে একাকীত্ব বোধ করতে দেয় না।


জীবনে যার ভালবাসা নেই আমার কাছে মনে হয় তার জীবনটা একদম সাদাকালো টিভির মত। আর তার জীবনের কোন উদ্দেশ্যই থাকে না। আসলে কথাটা ঠিক যে উদ্দেশ্যহীন মানুষের জীবনে কখনোই ভালোবাসা থাকে না। একজন সফল পুরুষের পিছনে অবশ্যই তার প্রিয় মানুষটির অবদান অনস্বীকার্য। যতই সে ব্যর্থ হোক না কেন সেই প্রিয় মানুষটি তার কাছে এসে প্রেরণা যোগায় পুনরায় কাজটি করার জন্য।


আসলে একজন পুরুষ মানুষের জীবনে ধ্বংসের পিছনে একজন নারীর হাত যেমন রয়েছে তেমনি সফলতার চরম শিখরেও ওঠার জন্য একজন নারীর হাত থাকে। সংক্ষিপ্ত ভাষায় একটা পুরুষের জীবনে উত্থান পতন সব কিছুর মূলেই তার প্রিয় মানুষটির অবদান অনস্বীকার্য। চরম প্রতিকূলতায় যে তোমার হাত ছাড়েনি অবশ্যই মনে রাখবেন সেই তোমার জীবনের সবথেকে আপন মানুষ। আর এই আপন মানুষকে কষ্ট দেয়ার অধিকার আপনার নেই।


একজন পুরুষ তার প্রিয় মানুষটির জন্য পৃথিবীর যেকোনো অসাধ্য কাজ সাধন করতে পারে। শুধুমাত্র তার মুখের হাসির জন্য তার কাছে সকল বাঁধা তুচ্ছ মনে হয়। এই পৃথিবীতে বহু লোক রয়েছেন যারা তার প্রিয় মানুষটির জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আসলে প্রিয় মানুষ ছাড়া জীবন অনেকটা লবণ ছাড়া তরকারির মত।


আর প্রিয় মানুষটাকে নিয়ে মানুষের কল্পনার কোন শেষ নেই। মানুষটার প্রিয় মানুষটির জন্য স্বপ্নেও ঘর বাঁধার পরিকল্পনা করে। তাকে নিয়ে বহু দূরে চলে যেতে ইচ্ছে করে। বহু দূরে গিয়ে একাকিত্বে তাকে নিয়ে ঘর বাজার স্বপ্ন দেখে সেই ব্যক্তিটি। তার জন্য পৃথিবীর যেকোনো অমূল্য সম্পদকে এনে দেয়ার পরিকল্পনা করে সে। প্রিয় মানুষটিকে সে সবসময় মাথা উঁচু করে চলার মত প্রেরণা যোগায়।

✠প্রিয়ার স্বপ্ন✠


হঠাৎ করে বৃষ্টি এলে,
ভিজবো আমরা দুজনে।
দুজনার হাতে হাত রেখে,
চলে যাব আমরা বহুদূরে।


কেউ পাবে না আমাদের খুঁজে,
হারাতে চাই আজ অদূর পানে।
শুধু থাকবো আমরা দুজনে,
সুখের সংসার করবো সেখানে।


তুমি যদি আমার পাশে থাকো,
জয় করব আমি সবকিছু।
তোমার জন্য এনে দেব,
সুখের সাগর আরো অনেক কিছু।


তোমার ওই ঠোঁটের হাসি,
আমি অনেক ভালবাসি।
তোমার এই হাসির জন্য,
আমি গলায় ফাঁসি দিতে রাজি।


জনম জনমের সাধনার পরে,
পেয়েছি আমি তোমায় এই সুক্ষনে।
তোমায় আমি যেতে দেব না,
কোন জায়গায় কোন স্থানে।


তোমার ভালবাসার জন্য আমি,
বারবার জন্মাতে চাই এই ভুবনে।
এই ভুবনে তুমি আমার,
আর কারো হতে দেব না এই ত্রিভুবনে।


তুমি শুধু আমার হাতটা ধরো,
আমি আর কখনো হবো না কারো।
তোমায় পেয়ে জীবন আমার,
আবার আলোর দিশা পেল।


তোমায় নিয়ে স্বপ্নের মালা,
বাঁধবো আমি সারাবেলা।
তোমার কাছে এইটুকু চাওয়া,
পাশে থেকো তুমি আমার।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

মাঝে মাঝে আপনার কবিতা পড়া হয়। আপনি খুব চমৎকার কবিতা লেখেন দাদা । বিশেষ করে অনু কবিতাগুলো অনেক বেশি ভালো লাগে। ছন্দের মিল এবং অর্থের গভীরতা সবটাই আপনার কবিতায় খুঁজে পাওয়া যায় ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য। চেষ্টা করি সব সময় নতুন নতুন কবিতা আপনাদের মাঝে নিয়ে আসার জন্য।

 3 years ago 

আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া। আজকের কবিতাটাও খুব ভালো লেগেছে। অসাধারণ একটি কবিতা লিখেছেন আজ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু। আসলে বাস্তবতার ভিতর দিয়ে কবিতাগুলো মনের ভিতরে চলে আসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38