অনু-কবিতা :- ১১৫

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17329369495231440224753419425421.jpg



সোর্স

এই পৃথিবীতে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই কাজ করতে হবে। এমন নয় যে আপনি কাজ না করে সামনের দিকে এগোনোর চেষ্টা করবেন এবং এর ফলে আপনার জীবনের সুখ শান্তি ফিরে আসবে। এই পৃথিবীতে কাজ না করে কেউ কখনো সুখ-শান্তির উপভোগ করতে পারে না এবং মানুষ যে ধরনের সুখ শান্তি উপভোগ করে সেই সুখ শান্তিতে কখনো আনন্দ পাওয়া যায় না। আসলে আমরা যদি শুধুমাত্র স্বার্থপর এর মত জীবনের সামনের দিকে এগিয়ে নিজের জীবনটাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে পারি তখন কিন্তু আমরা হয়তোবা সুখ পাব কিন্তু একাকী সেই সুখ কখনো ঠিকঠাক ভাবে আমরা জীবনে উপভোগ করতে পারবো না।


কেননা একটা জিনিস যখন আমরা সবাই মিলে উপভোগ করতে পারব এবং সেই জিনিসটা যখন আমরা আবার একা উপভোগ করব তখন এই দুটো উপভোগের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। সবার সাথে নিজেদের সুখ গুলো ভাগ করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের মধ্যে কিন্তু আলাদা ধরনের একটা সুখ আমরা উপলব্ধি করতে পারব। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীতে একা কোনো কিছু সঠিকভাবে আমরা পেতে গেলে আমাদেরকে যেমন অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় ঠিক তেমনি আমরা যদি সবাই মিলে সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করি এবং পরিশ্রম করি তাহলে আমাদের কাছে সেই জিনিসটা আরো অনেক বেশি সহজ বলে মনে হবে। আর এর ফলে আমরা অবশ্যই সেই জিনিসটা জীবনে পাব।


আর এজন্য আমাদের চিন্তাভাবনা অবশ্যই পরিবর্তন করে সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। আর আমরা যদি এভাবে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সবার জীবনের সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারি তখন কিন্তু আমরা অবশ্যই জীবনে খুশি থাকব। আর যারা অলস প্রকৃতির লোক চাইবে না যে তারা জীবনে কাজ কর্ম করুক এবং সামনের দিকে এগিয়ে যাক তারা কিন্তু কখনো জীবনে সুখী হতে পারবে না এবং আপনি যতই তাদের জোর করুন না কেন তারা কিন্তু কখনো জীবনে সুখী হতে পারবে না। আর এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ যদি নিজের ইচ্ছায় কাজ করে এবং সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে তারাই একমাত্র জীবনে আনন্দ উপভোগ করতে পারে।


✠ ০১ ✠


আনন্দ থাকে জীবনে অল্প সময়,

বাকি জীবনটা কষ্টের মধ্যে কাটে।

এর কেন উল্টোটা হতে পারে না,

তাহলে জীবনটা সবার আনন্দে কাটে।


পৃথিবীতে ভালো জিনিস ধরে রাখা,

সবার দ্বারা সম্ভব কখনো হয় না।

ভালো জিনিস পেতে গেলে পরিশ্রম লাগে,

বিনা পরিশ্রমে কোন কিছু হয় না।


চেষ্টার দ্বারা এই পৃথিবীতে সব সম্ভব,

যদি তোমার মধ্যে মনোবল দৃঢ় থাকে।

তুমিও জীবনে অবশ্যই আনন্দ পাবে,

জীবনটা যদি তোমার কাজের মধ্যে কাটে।


✠ ০২ ✠


সব মানুষ পৃথিবীতে এক হয় না,

তাইতো সবাই জীবনের সুখী হয় না।

কাজ করার ধরন আলাদা হলেও,

কাজের কোন কখনো বিকল্প হয় না।


সবাই মিলে পরিশ্রম করতে হবে,

তবেই আমাদের জীবনটা সুন্দর হবে।

সুন্দর জীবনের সবাই সুখী থাকবো,

বাকি জীবনটা আমাদের আরামে যাবে।


সবাই মিলে হাতে হাত রেখে এগোতে হবে,

সমাজের মানুষের সাহায্য করতে হবে।

এভাবে সবাই মিলে সামনে এগোলে,

জীবনে কেউ কখনো কোন কষ্ট না পাবে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

দারুন ছিল আপনার আজকের অনু কবিতা গুলো। কবিতা গুলো পড়ার সময় আমি মার্ক করছিলাম যে কোন টা রেখে কোনটার প্রশংসা করবো। কিন্তু কেন যেন কোনটাই খুঁজে পাচ্ছিলাম না। আপনি বেশ দারুন করে প্রতিটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সুন্দর দুটি অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। ঠিক বলেছেন, সবাই একসাথে পরিশ্রম করলে তবে জীবনটা সুন্দর হবে। কবিতা দুটির প্রত্যেকটি লাইন আমার কাছে ভীষণ ভালো। আশা করছি আরও অনেক সুন্দর সুন্দর কবিতা লেগেছে।আশা করছি অনেক সুন্দর সুন্দর কবিতা আপনার পোস্টের মাধ্যমে দেখতে পাবো।

 2 years ago 

দাদা দারুন দুটো অনুকবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে। কারণ বাস্তবতা কে কেন্দ্র করে আপনি লিখে থাকেন।সুখ ক্ষণস্থায়ী আর দুঃখ দীর্ঘস্থায়ী। পরিশ্রম করলে জীবনে উন্নতি আসে।সমাজের সবাই যদি মিলেমিশে থাকে হাতে হাত রেখে কাজ করে তাহলে কারো জীবনে আর কষ্ট থাকবে না। অসাধারণ ছিল কবিতার কথাগুলো। ধন্যবাদ দাদা দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে। খুবই সুন্দর ভাষায় কবিতাগুলো লেখেন অসাধারণ হয়েছে।

 2 years ago 

দীর্ঘ একটা সময় দুঃখ কষ্টের পরে আমাদের জীবনে আনন্দ আসে কিন্তু খুব কম সময়ের জন্য। তবে আমাদের উচিত সবাইকে একসঙ্গে নিয়ে চলা। আমাদের সুখে দুঃখে অন‍্যদের সাথে ভাগ করে নেওয়া। চমৎকার লিখেছেন দাদা অনুকবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া একাকী সুখ সাময়িক হয়। দীর্ঘ সময়ের জন্য কখনোই থাকে না। যাই হোক আজকের কবিতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। পড়তেই ভালো লাগে। আজকের কবিতাগুলো সেরকম ভালো লাগলো পড়ে।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। আপনার আজকের লেখা অনু কবিতা অনেক দারুন ছিল। আপনার লেখা অনু কবিতার প্রতিটি লাইন অসাধারণ। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64496.87
ETH 1680.70
USDT 1.00
SBD 0.42