মনের মানুষের খোঁজে। কবিতা নং :- ৮১steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


জীবনে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ আমাদের জীবন থেকে চলে যায়। প্রিয় মানুষটিকে জীবনে কবে যে কাছে পাবো সেই চিন্তায় আমাদের জীবনটা কেটে যায় অনেক কয়টা বছর। আসলে সবার জীবনে কিন্তু প্রিয় মানুষের দরকার রয়েছে। কারণ আমাদের জীবনে আমাদের প্রিয় মানুষ ছাড়া আমাদের জীবনটা অনেকটা লবণ ছাড়া তরকারির মত। আসলে সবার জীবনে কিন্তু সঙ্গীর প্রয়োজন। কারণ একাকিত্বতে যারা সময় কাটায় তারা কিন্তু বেশি বছর বাঁচে না। আর যদি আমাদের কোনো সঙ্গী থাকে আমাদের পাশে থেকে বসে সময় কাটাতে যেমন ভালো লাগে এবং আমাদের জীবনটা তখন অনেক মধুর মনে হয়।


আসলে জীবনের মধুরতা তাতে আসে তখনই যখন প্রিয় মানুষটি আমাদের পাশে বসে থাকে। আসলে পৃথিবীতে এক সময় সবাই চলে যায়। কিন্তু এই প্রিয় মানুষটি আমাদের একদম শেষ সময় অবধি আমাদের পাশে থাকে। তারা সব সময় আমাদের ভরসা দেয় জীবনে বেঁচে থাকার জন্য। আসলে মানুষ কোন কিছুর উপর ভিত্তি করে জীবনে বেঁচে থাকে। কারণ এই অল্প সময়ে অনেক মানুষ আমাদের জীবনে আসে প্রিয় মানুষ হয়ে। কিন্তু এ প্রিয় মানুষগুলো অল্প দিনের জন্য আমাদের কাছে প্রিয় হলেও অনেকটা সময় তারা কিন্তু অপ্রিয় হয়ে আমাদের জীবন থেকে চলে যায়। আসলে এসব অপ্রিয় ব্যক্তিরা সর্ব জায়গায় বিরাজ করে।


কারণ আপনি প্রিয় মানুষ অপেক্ষা অপ্রিয় মানুষ বেশি দেখতে পাবেন। যারা কখনোই আপনার জীবনে ভালো চাইবে না। তারা যেমন আপনার সুসময় আপনার পাশে আসবে। আপনার দুঃসময়ে আবার তারা আপনাকে ছেড়ে চলে যাবে। আসলে ভালো মানুষগুলো অর্থাৎ আমাদের প্রিয় মানুষগুলো আমাদের কখনোই সুসময় আমাদের জীবনে আসে না। তারা যেমন দুঃসময় আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। এই প্রিয় মানুষের খোঁজে আমরা সব সময় চারিদিক ঘুরে বেড়াই পাগলের মত। হয়তোবা কেউ এই প্রিয় মানুষটিকে কাছে পায়। আবার কেউ প্রিয় মানুষটিকে কাছে পায় না।

✠ মনের মানুষের খোঁজে ✠


এই পৃথিবীর একাকীত্ব তার ভিড়ে,
দিন দিন আমি যাচ্ছি হারিয়ে।
খোঁজার মতো তো আর কেউ নেই,
ভালোবাসা আর নেই এই জীবনে।


জীবনে অনেক মানুষকে পেয়েছি,
এসেছিল জীবনে আসার আলো নিয়ে।
হঠাৎ করে আবার চলে গেল,
জীবনটা আবার অন্ধকার করে।


কত মানুষ এলো জীবনে,
আবার কত মানুষ ছেড়ে গেল অবেলায়।
কোন মানুষ আমার হলো না,
পড়ে থাকলাম শুধু আমি অবেলায়।


জীবনটা অনেক কঠিনরে ভাই,
একাকিত্বে কাটাতে হবে সারা জীবন।
কোন মানুষ যদি আমার জীবনে আসে,
করে নেবে করে আমায় আপন।


সেই মানুষটির খোঁজে আমি,
ঘুরে বেড়াই সব জায়গায়।
মানুষটির আমি দেখা না পাই,
শুধু খোঁজা হয়ে যায় আমার।


আশা ছিল মনে বড়,
মনের মানুষকে পাবো জীবনে।
রাখবো তাকে অনেক আদরে,
সুখে রাখবো তাকে জীবনভর।


আমার যতটুকু ভালোবাসা ছিল,
সবই তাকে দেবো সারা জীবন।
জীবনে তার চাহিদা মত,
পূরণ করব সবকিছুই।


বসে বসে শুধু ভেবেই যাই,
তার দেখা আমি জীবনে না পাই।
অবেলায় বসে কাটাই সময়,
তার দেখা কোথাও না পাই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে খুব ভালো ভালো কবিতা ও কবিতা শেয়ার করে থাকেন। আপনার এই কবিতাগুলো আবৃত্তি করতে খুব ভাললাগে আমার তাই আমিও লক্ষ্য রাখি আপনার সুন্দর সুন্দর কবিতা পাওয়ার আশা। আপনার আজকের লেখা চমৎকার কবিতা আবৃত্তি করে খুব ভালো লেগেছে।

 2 years ago 

দারুণ একটি কবিতা শেয়ার করেছেন। আসলে কবিতা লিখতে ও পড়তে আমি খুব ভালোবাসি। আপনার কবিতা গুলো খুব ভালো লাগে দাদা।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আজকে তো আপনি বেশ চমৎকার কবিতা লিখেছেন।মনের মানুষের খোঁজে কবিতাটি কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লিখে থাকেন। আসলে সুসময় যারা পাশে আছে এবং দুঃসময়ের তারা পাশে না থাকলে বুঝতে হবে এই মানুষগুলো স্বার্থপর। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। সুন্দর করে কবিতাটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন দাদা প্রিয় মানুষগুলো সুখের সমযয়ের থেকে দুঃখের সময় বেশি কাছে থাকে। আর যারা সুযোগসন্ধানী লোক তারাই সুখের সময় পাশে থেকে দুঃখের সময় চুপ করে কেটে পড়ে। যাই হোক দাদা আপনার কবিতা গুলো সবসময় খুব সুন্দর হয়। আজকের কবিতাটি বেশ চমৎকার হয়েছে। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর করে মনের মানুষের খোঁজে কবিতাটি লিখেছেন। তবে অপ্রিয় মানুষ থেকে কিছু আশা করা একদম ঠিক না। যে মানুষ আপনার দুঃসময় পাশে থাকবে সেটি বাস্তব মানুষ। আর ভালবাসার মানুষ পাশে থাকাটাই উত্তম। তবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি খুব চমৎকারভাবে লিখেছেন। আপনার সম্পূর্ণ কবিতা পড়ে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38