মূল্যায়ন। কবিতা নং :- ২০
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে প্রিয়জন পাশে থাকবে তার কদর আমরা বুঝিনা। তাকে আমরা বিভিন্নভাবে অবহেলা করি। অনাদরে কষ্টের মাঝে রাখি তাদের। কিন্তু প্রিয়জন যখন আমাদের পাশে না থাকে তখন তার জায়গাটা আমরা বুঝতে পারি। আসলে বুঝতে পারি তারা আমাদের জন্য জীবনে কি করেছে। আমাদের জন্য তারা কত কিছুই না ত্যাগ করেছে। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝিনা।
এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া খুবই কঠিন। আসলে আমাদের পৃথিবীতে প্রকৃত ভালোবাসা নেই বললেই চলে। আসলে একজন অপরকে প্রাণ দিয়ে ভালবাসলেও অন্যজন তাকে প্রাণ দিয়ে ভালো না বাসতে পারে। পৃথিবীতে পারফেক্ট লোকের সাথে ভালোবাসাটা খুবই দুর্লভ।
একজন ব্যক্তি কখনোই একজন সঠিক ব্যক্তির সন্ধান পায় না। তবুও ভালোবাসার মাধ্যমে এই ব্যক্তিকে ঠিক করতে হয়। তাকে তার কদর বোঝাতে হয়। আসলে আমরা না চাইতে অনেক কিছু পেয়ে থাকি তো। তাই আমরা ভালোবাসার কদর কখনোই করতে জানিনা। আসলে প্রিয়জন পাশে থাকলে তাকে আমরা অবহেলা তুচ্ছ বলে মনে করি। কিন্তু এই প্রিয়জন হঠাৎ করে যদি চলে যায় তাহলে আমার জীবনে তৈরি হয় ব্যথার অনুভূতি।
তাই প্রিয় মানুষকে সঠিক সময় আগলে রাখা উচিত। সময়ের কাজ অবশ্যই সময় করতে হবে। প্রিয় মানুষটিকে কখনোই কষ্ট দেয়া যাবে না। কারণ এই প্রিয় মানুষটি তোমাকে পাওয়ার জন্য তার সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে চলে আসে। শেয়ার করো পিছনের দিকে তাকায় না যে সে কি ছেড়ে আসছে। আসলে এই প্রিয় মানুষটিকে যখন আমরা কষ্ট দিই তখন এই প্রিয় মানুষটির কষ্টের কোন শেষ থাকেনা।
আসলে যে মানুষটার জন্য সে তার সর্বস্ব ত্যাগ করেছে সেই মানুষটির কাছ থেকে সে যদি একবার আঘাত পায় এই আঘাত কিন্তু পাহাড় সমান হয়ে তার বুকে আঘাত হানে। আসলে সে কখনো কল্পনাও করতে পারে না যে প্রিয় মানুষটি তাকে এভাবে আঘাত দেবে। তাইতো প্রিয় মানুষটির সঠিক মূল্যায়ন করা আমাদের অবশ্যই উচিত। কখনো তাকে নিচু চোখে দেখা উচিত নয়। তাকে মন থেকে ভালবাসতে হবে।
আসলেই পৃথিবীতে ভালোবাসা একদম মূল্যহীন হয়ে গেছে। ভালোবাসা অনেকটাই খেলনার মত। কেউ ইচ্ছে করে এই ভালোবাসাটাকে তৈরি করে আবার কেউ ইচ্ছে করেই ভালোবাসা থেকে ভেঙে ফেলে। ভালোবাসার মূল্য একদম শূন্য নিচে চলে এসে দাঁড়িয়েছে। আসলে ভালোবাসা মূল্যহীন। এই মূল্যহীন ভালোবাসাটাকে যারা মজা করে তাদের জীবনে কখনোই সুখ শান্তি হয় না।
তাইতো অসময়ে প্রিয়কে হারিয়ে এরকম ভুল কেউ কখনোই করবে না। প্রিয় মানুষটিকে সঠিকভাবে ভালোবাসুন। দেখবেন প্রিয় মানুষটি আপনার জন্য সবকিছু করতে রাজি আছে। তার কাছে বড় বড় সমস্যা তুচ্ছ মনে হবে। দেখবেন এই ভালোবাসার মানুষটা আপনার জন্য জীবন দিতে রাজি থাকবে এক কথায়। তাই প্রিয় মানুষটিকে ভালবাসুন, প্রিয় মানুষটির যত্ন নিন সব সময়।
মূল্যায়ন
দাঁত থাকতে দাঁতের মর্ম
যে বোঝে না ভাই।
তার জন্য ভালোবাসা,
এই সংসারে নাই।
ভালোবাসার মানুষকে
সময় দিও রে ভাই।
সময় একবার চলে গেলে,
সময় ফিরে পাবার নাই।
ভালো যদি নাই বাসো,
ছেড়ে দিও তাই।
অকারনে ভালোবাসার,
নাটক কোরনা ভাই।
ভালোবেসে কারো মনে
দিও নাকো কষ্ট।
ভালোবাসার মানুষের কাছে,
এই কষ্টের চাইতে মরণ শ্রেষ্ঠ।
মন দিয়ে তুমি কাউকে,
ভালোবাসো যদি তুমি।
দেখবে তুমি তার কাছে,
কত মূল্যবান তুমি।
প্রকৃত ভালোবাসার সন্ধানে,
সবাই ঘোরে পিছু পিছু।
সঠিক ভালোবাসার মানুষকে পেয়ে,
কোরনা তাকে সবার সামনে নিচু।
যে যায় সে আর কখনো,
আসে নাকো আর ফিরে।
তার স্মৃতি শুধু থেকেই যায়,
পড়ে থাকে মনের অন্তরালে।
সবকিছু ভুলে দিওনাকো,
মনের মানুষকে কষ্ট।
বুকের মাঝে আগলে রাখো,
করো তাকে সবার মাঝে শ্রেষ্ঠ।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ওয়াও আজকে আপনি খুব চমৎকার একটি মূল্যায়ন কবিতা লিখেছেন। আপনি ঠিক বলেছেন মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। যখন ভালোবাসার মানুষটির কাছে থাকে তখন তার অভাব বোঝা যায় না। যখন মানুষের জীবন থেকে প্রিয় মানুষটি দূরে যায় তখন তার অভাব হারে হারে বুঝে। তবে আজকে আপনার কবিতার মধ্যে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আমাদের বাঙ্গালীদের এই স্বভাবই। কারণ আমরা প্রয়োজনের সময় সবকিছু পাই না। যখন প্রয়োজন থাকে না তখন আমরা এসব বিষয়ে তাচ্ছিল্যবোধ করি। আর এর ফলেই প্রয়োজনের সময় আমরা আমাদের মনের মত জিনিসগুলো পাইনা।