অনু-কবিতা :- ০৩
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা তৃতীয় অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে পরিশ্রম ছাড়া জীবন অচল। জীবনে বেঁচে থাকতে হলে কাজ করার কোন বিকল্প নেই। আর ভন্ড সাধুর মত ধর্মের পিছনে ঘুরে ঘুরে কোন লাভ নেই। কারণ কর্মই ধর্ম। অর্থাৎ কর্মের মাধ্যমেই আমরা আমাদের ধর্মের পথে চালিত হতে পারি। আর আমাদের প্রত্যেক কাজের অবশ্যই লক্ষ্য থাকতে হবে।
আর আমাদের এই কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। আর এই আমরা ভুলের মাধ্যমে আমরা সঠিক কর্ম করতে শিখি। আর সঠিক কর্মের মাধ্যমে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। আসলে কোন কাজই কঠিন নয়। আস্তে আস্তে করতে করতে সব কাজই সহজ মনে হয়। শুরুতে কঠিন কাজগুলো করা শুরু করতে হবে। দেখবেন আপনা-আপনি সহজ কাজগুলোও হয়ে যাবে।
আসলে আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের কর্মের উপর। সঠিক কর্মের মাধ্যমে আমরা উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারি। আবার কুকর্মের মাধ্যমে আমরা দিন দিন অধঃপতনের দিকে নেমে যেতে পারি। আসলে কোন কঠিন বিষয়ে বেশি ভাবনা চিন্তা না করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেওয়া উচিত। কারণ কোন কাজের বিষয়ে বেশি ভাবলে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে চিন্তা মাথায় থাকলে তার ফল কোনদিনও দেখতে পাওয়া যাবে না। বরং ওই চিন্তাকে কাজে লাগাতে হবে। স্বপ্ন তখনই সত্যি হবে যখন আমরা তার পিছনে দিন রাত লেগে কাজ করব।
আসলে বর্তমান সময়ে তাপমাত্রা এতই বৃদ্ধি পেয়েছে যে, মানুষের সাথে ভালো কথা বলার মত ধৈর্য আমাদের আর নেই। এই গরমে সবাইকে খুব সাবধান থাকতে হবে। না পারলে দিনের বেলা কেউ বাইরে বের হবেন না। বেশি বেশি করে জল খেতে হবে। বাইরে বের হলে মাথায় টুপি অথবা ছাতা ব্যবহার করতে হবে। এই গরমে হিট স্টক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। দিনের বেলা কম করে একবার স্যালাইন খেতে হবে। এই গরমে সবাই সাবধান থাকবেন এবং নিজের শরীরের দিকে যত্ন রাখবেন।
আসলে পৃথিবীতে এই ক্ষুধা না থাকলে মানুষ কোনো কর্ম করতো না। আসলে মানুষ এই ক্ষুধা নিবারণের জন্যই কাজকর্ম করে। কখনো কি ভেবে দেখেছেন একজন ক্ষুধার্ত মানুষ একটা কুকুরের থেকেও বেশি হিংস্র হতে পারে।
আমাদের এই পৃথিবীতে বহু মানুষ এই ক্ষুধায় মারা যায়। একজন ক্ষুধার্ত মানুষ কখনোই স্বাধীন মানুষ হতে পারে না। একদম ক্ষুধার্ত মানুষ সঠিক কিংবা ভুল দেখতে পারেনা। কথায় আছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য অবশ্যই সবাইকে তৎপর হতে হবে। আমরা যদি এক একজন ব্যক্তি অল্প কয়েকজন লোকের ক্ষুধা নিবারনে জয়ী হই তাহলে আমরা স্বাধীন বাঙালি হিসেবে নিজেরা গর্ববোধ করতে পারব।
০১
আকাশ কুসুম না ভেবে
মন দাও ভাই কাজে।
কাজের ভিতর থাকলে মন
দুঃখ দুর্দশা যাবে এই সাঁঝে।
কর্মই ধর্ম, কর্মই সব
কর্মে নাই কোনো বাঁধা।
সঠিক কর্ম করে মরলে
থাকবে সবার মনির কোঠায়।
০২
মাথা সবার এই গরমে
থাকে সব সময় খারাপ।
ভালো কথা বললে তবে
রেগে ওঠে চড়াৎ চড়াৎ।
কুকুর, গরু, ছাগল, মানুষ
জিভ বের করে হাপায়।
বেশি করে গাছ লাগাও ভাই
তা ছাড়া আর কোনো উপায় নাই।
০৩
ক্ষুধার জ্বালায় এই পৃথিবীর মানুষ
পশুর মত করে আচরণ।
পাঁচ দিন না খেতে দিলে
মানুষ করে কুকুরের মত আচরণ।
খাবার জন্য সব লড়াই
খাবারের জন্য এত সব আয়োজন।
মানুষের খাবারের দরকার না থাকলে
কিসের এত সব প্রয়োজন।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।