পাগল মন। কবিতা নং :- ১০৬

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


যেখানে দুটি মনের মিলন হয় সেখানে সবসময় গভীর ভালোবাসা থাকে। আসলে এই গভীর ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন দুজন দুজনাকে অসম্ভব ভালোবাসে। আসলে এমন ভালোবাসার মানুষ পাওয়া এই পৃথিবীতে বড়ই কঠিন। কিন্তু পৃথিবীতে সব কিছু কঠিন নয়। কারণ ভালোবাসার কাছে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আপনি ভালোবেসে যে কোন কিছু করতে পারবেন কিন্তু কখনো জোর করে কোন কিছুই করতে পারবেন না। আসলে মন থেকে যেসব ভালোবাসা আসে সেসব ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না। অর্থাৎ দুটি মনের মধ্যে যখন মিলন হয় তখন যে ভালোবাসার সৃষ্টি হয় সেটি কিন্তু প্রকৃত ভালোবাসা। আসলে প্রিয় মানুষটা যখন আমাদের থেকে দূরে থাকে তখন তার জন্য আমাদের মনটা আনচান করে। আসলে যদিও সে আমাদের সময় দেয় তবুও কেন সেই সময়টুকু আমাদের আর মন ভরে না। কারণ তাকে আমরা সব সময় আমাদের কাছে চাই।


আসলে প্রিয় মানুষকে আমরা কখনো দুচোখের আড়াল করতে পারি না। তাকে আমরা সব সময় আমাদের সামনে চাই এবং আমাদের বুকে জড়িয়ে রাখতে চাই। আসলে এই প্রিয় মানুষটি যখন আমাদের থেকে কিছু সময়ের জন্য দূরে চলে যায় তখন যেন আমাদের কাছে পুরো পৃথিবীতে আবার অন্ধকার হয়ে আসবে। এছাড়াও প্রিয় মানুষটার চিন্তাতে আমাদের রাতে কখনো ঘুম আসে না। কেননা তার চিন্তায় আমাদের মনে হয় যে তার কোন বিপদ আসলো না তো। আসলে আমরা যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং সেইসব ব্যক্তি যদি আমাদের থেকে দূরে থাকে তাহলে আমাদের মনে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ধারা আসে। কেননা তারা যদি কোন বিপদে পড়ে এবং তাদের যদি কোন অসুবিধা হয় এইসব বিষয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি। আসলে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে।


যখন কোন দুঃখ-কষ্ট আসে জীবনে তখন এই প্রিয় মানুষগুলো আমাদের পাশে থাকলে আমাদের সকল দুঃখ কষ্ট গুলো নিমেষে দূর হয়ে যায়। আসলে তাদের কাছে যখন আমরা আমাদের মনের কথা এবং ব্যথা বেদনা শেয়ার করি তখন আমাদের মনের ব্যথা বেদনা গুলো কেমন যেন আস্তে আস্তে চলে যেতে শুরু করে। আসলে প্রিয় মানুষকে আমরা সব সময় সুখে রাখতে চাই। আর বাইরের থেকে যত আঘাত এবং যত ব্যথা আমরা পাই না কেন কখনো কিন্তু আমরা সেই প্রিয় মানুষটিকে সামান্য একটু সময়ের জন্য বুঝতে দিই না। কারণ এই পৃথিবীর সকল দুঃখ কষ্ট আমরা সহ্য করতে পারলেও প্রিয় মানুষেরও দুঃখ কষ্ট আমরা কখনোই সহ্য করতে পারব না। কারণ অন্যান্য দুঃখ কষ্ট অপেক্ষা আমাদের জীবনে প্রিয় মানুষটির দুঃখ-কষ্ট অনেক বেশি বেদনাদায়ক। তাইতো আমাদের প্রিয় মানুষকে ভালোবেসে আমরা তার কাছে সারা জীবন থেকে যেতে চাই।


✠ পাগল মন ✠


পাগল মনটা শোনেনা আমার কথা,
খুঁজে বেড়ায় তোমায় সব সময়।
তুমি যে আমার প্রান প্রিয় পাখি,
তোমায় বিহনে সারারাত জেগে থাকি।


তোমাকে নিয়ে হারাতে চাই আমি,
তুমি ছাড়া আর কেউ নেই ভুবনে।
স্বপ্নগুলো আজই সত্যি করব,
সুখের সংসার বাঁধবো আমরা দুজনে।


তোমার চোখের ওই মায়াবী চাহনি,
কেড়ে নিয়েছে আমার মনপ্রাণ।
তোমার ওই ঠোঁটের মুচকি হাসি,
সব সময় আমি যে বড় ভালোবাসি।


এ জীবনে যত ঝড় বন্যা আসুক,
তোমায় রাখবো আমি হৃদয়ের মাঝে।
টের পাবেনা কোন দুঃখ-কষ্ট,
সুখে রাখবো তোমায় এই ধরাতে।


চোখের পলক হলে ভালো লাগেনা,
তোমাকে সামনে চাই আমি সব সময়।
একাকী রাত যে আর কাটতে চায় না,
কবে তুমি দেবে আমায় অভয়।


অনেক অজানা ব্যাথা ছিল আমার,
সবই যে আমি তোমায় বলতে চাই।
বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে,
দেখি তোমার চোখে অশ্রু বয়ে যায়।


মনটা যে আমার আর মানে না,
তোমার খোঁজে চারিদিকে ঘুরে বেড়ায়।
কাছে এসে আমায় ভালোবাসো,
এর থেকে আর বেশি কিছু দরকার নয়।


তুমি যে আমায় কত ভালোবাসো,
সেটা আমি সবসময় বুঝতে পারি।
তোমার এই গভীর ভালোবাসার কাছে,
আমি বারবার হেরে যেতে পারি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

পাগল মন অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন তো ভাইয়া। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার লেখা প্রতিটি কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় কবিতা কি শুধু ভালোবাসা নিয়ে হয়। হয় সেটা দুঃখ কষ্ট অথবা প্রকৃতিকে নিয়ে। প্রিয় মানুষটাই নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া দুজন দুজনকে ভালোবাসলে সেখানে আর কোন কিছুর কমতি থাকে না। সত্যিকারের ভালোবাসা বর্তমান সময়ে পাওয়া বেশ কঠিন। তাছাড়া ভালোবাসার মানুষকে সবসময় চোখের সামনে দেখতেও ভালো লাগে। যাই হোক আপনার আজকের কবিতাটি কিন্তু বেশ ভালো হয়েছে। আর দেখতে দেখতে ১০৬ টি নিয়ে কবিতা লিখে ফেলেছেন দেখছি। ভালো লাগলো দেখে।

 2 years ago 

ভালোবাসা ব‍্যাপার টা আসলেই খুবই কমপ্লিকেটেড বিষয়। অন্তত আমার কাছে এখন এমনটাই মনে হয়। ভালোবাসা যেমন সীমাহীন আনন্দ দিতে পারে। একইভাবে দিতে পারে সীমাহীন দুঃখ কষ্ট। এমন কষ্ট যেটা সহ‍্য করার ক্ষমতাও হয়তো আমাদের নেই। কিন্তু অধিকাংশ সময় আমাদের এই পাগল মন সেটা বোঝে না। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ভালোবেসে সবকিছু করা যায় কিন্তু জোর করে কখনো কিছু করা যায় না। তাছাড়া বর্তমানে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমরা যখন বিপদে পড়ি তখন প্রিয় মানুষকে খুব প্রয়োজন পড়ে আর তারা পাশে থাকলে সব দুঃখ কষ্ট সহজে পার করা যায়। যাই হোক পাগল মন নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়তে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতা আরও বেশি ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42