নারীদের সম্মান। কবিতা নং :- ১১০
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমাদের এই দেশে মোট জনসংখ্যার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। আমরা যদি এই অর্ধেক পুরুষরা মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনোই পারবোনা। কেননা এই অর্ধেক জনসংখ্যার পক্ষে একটা দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আসলে আমাদের সমাজে আমরা সব সময় নারীদেরকে নিচে স্থান দিয়ে থাকি। কেননা আমরা মনে করি যে এই নারী জাতি সমাজের তেমন কোনো ভালো কাজ কখনোই করতে পারে না। আসলে প্রাচীনকাল থেকে এখনকার সময় অব্দি আমরা নারী জাতিকে সবসময় তুচ্ছ মনে করি এবং তাদেরকে আমরা কোন কাজে কখনো অংশগ্রহণ করতে দিই না। এছাড়াও বর্তমান সমাজ মনে করে যে নারীরা শুধুমাত্র সংসারেই ঠিক আছে। কারণ তারা বাইরে গিয়ে কাজ করার মত তাদের বুদ্ধি হয়তোবা নেই। আসলে এই সব চিন্তাভাবনা যারা করে তারা কখনো প্রকৃত শিক্ষা গ্রহণ করেনি।
এই সমাজের যারা প্রকৃত শিক্ষিত লোক তারা কখনও নারীকে নিচু করে দেখেনা। তারা সব সময় নিজেদের সাথে নারীদেরকেও সমান মনে করে। কেননা তারা বোঝে যে নারীরা যদি আমাদের দেশের উন্নতির কাজে হাত না লাগায় তাহলে আমাদের দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আসলে শুধুমাত্র কয়েকজন শিক্ষিত লোকের পক্ষে এই বিরাট সংখ্যক নারীদেরকে শিক্ষাক্ষেত্রে প্রবেশ করানো মোটেও সম্ভব নয়। আর আমরা একটা কথা তো সবসময় শুনেই থাকি যে নারী পুরুষের নাকি সমান অধিকার। আসলে এটি শুধুমাত্র আমরা বই পুস্তকে পড়ে থাকি। কিন্তু বাস্তব ক্ষেত্রে কখনো এর প্রয়োগ দেখতে পাই না। আসলে যে দেশের নারীরা যত বেশি শিক্ষিত সেই দেশ তত সামনের দিকে এগিয়ে যায়। কারণ নারীরা যদি শিক্ষিত না হয় তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো সঠিক শিক্ষা লাভ করতে পারে না। আর যারা সমাজে নারীদেরকে বোঝা মনে করে তাদের মতো অশিক্ষিত লোক আর একটিও নেই।
আর এজন্য আমরা সবাই মিলে অর্থাৎ নারী-পুরুষ সবাই একসাথে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এছাড়াও আমরা বর্তমান সময়ে দেখি যে নারীরা আজ বিভিন্ন উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তাদের মেধার দ্বারা। এছাড়াও এমন এমন দেশ রয়েছে যে দেশ পুরোটা পরিচালনা করে একজন নারী। আসলে এত কিছু শর্তেও কিন্তু মানুষ এখনো নিজেদেরকে শুধরে নিতে চেষ্টা করে না। আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে নারী শিক্ষার জন্য। কেননা এখন বর্তমানে পুরুষদের থেকে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। আপনি বিভিন্ন চাকরির প্রতিষ্ঠানে যখন যাবেন তখন দেখবেন যে সেখানে নারীদের অবদান কতটা বেশি। আর বিভিন্ন কঠিন কাজও এখন নারীরা খুব সহজে করতে পারছে। আসলে আমার মনে হয় নারীদের মতো ধৈর্য কখনো পুরুষদের থাকে না। আর এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সবসময় সঠিক শিক্ষা দান করব। কখনো নারীদেরকে সমাজে ছোট বলে গণ্য করা যাবে না।
✠ নারীদের সম্মান ✠
নারীদের সম্মান আজ কেউ করে না,
নারীরা অবহেলিত হয়ে থাকে সমাজে।
যে মায়ের গর্ভে আমরা জন্মে জন্ম নিয়েছি,
তাদের সম্মান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
যারা অন্য নারীদের কখনো সম্মান করে না,
তারা নিজের মাকেও কখনো ভালোবাসে না।
সব ক্ষেত্রে নারী জাতি পিছিয়ে পড়ছে,
তাহলে দেশ কখনো সামনে এগিয়ে যাবে না।
নারীরা সমাজে অবহেলিত হয়ে বাঁচে,
সবাই তাদেরকে শুধুই ব্যবহার করে।
নারীদের কাছ থেকে প্রয়োজন মিটে গেলে,
তাদেরকে সবাই নোংরায় ছুড়ে ফেলে।
যে জাতি নারীদেরকে সঠিক মূল্য দেয় না,
তারা কখনো জীবনে বড় হতে পারে না।
সব ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে অনেক,
অন্য সমাজ তাদের কখনো অগ্রাধিকার দেয় না।
নারী-পুরুষ সবাই মিলে যদি,
হাতে হাত রেখে সবাই কাজ করি।
তাহলে দেশের অনেক উন্নতি হবে,
ভবিষ্যৎ প্রজন্ম আরও হবে জ্ঞানী।
নারীরা সমাজে যদি সুষ্ঠু শিক্ষা পায়,
তবে তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দেয়।
এর ফলে সমাজের সবাই শিক্ষিত হয়,
সমাজ ব্যবস্থা এর ফলে আরো উন্নত হয়।
বর্তমানে নারীরাও কোন কাজে পিছিয়ে নেই,
সুষ্ঠু শিক্ষা গ্রহণ করে পৌঁছে গেছে উন্নতির শিখরে।
তারা আজ দেশকে পরিচালনা করছে,
দেশকে আজ পৃথিবীর মাঝে তুলে ধরছে।
সবাই মিলে আজ নারীর জয়গান করি,
নারী পুরুষ সবাই মিলে নতুন দেশ গড়ি।
সবাই যদি একসাথে সামনে এগোতে পারি,
তাহলেই দেশের সবার উন্নতি হবে তাড়াতাড়ি।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
দাদা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন ভাই নারী-পুরুষ সকলে মিলে যদি হাতে হাত রেখে কাজ করে সামনের দিকে এগিয়ে যায় দেশ ও জাতি অনেক উন্নত হবে। ধন্যবাদ এত সুন্দর শিক্ষামূলক একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি সময় অনুপযোগী, কবিতাটি অসাধারণ, কবিতা আপনি শেয়ার করবেন ভাষাগুলো ছিল অসাধারণ। পড়ে খুবি ভালো লেগেছে আমার।
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া, খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করছেন আপনি। বেশ অনেক সুন্দর কবিতা লিখেছেন দেখে মুগ্ধ হলাম আমি। আপনার হে সুন্দর সচেতন দৃষ্টিভঙ্গিমূলক কবিতা গুলো খুবই ভালো লাগে।
আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট শেয়ার করেছেন। নারীদের সম্মান, কবিতাটি বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অসম্ভব মিল রয়েছে। শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা পথ শেয়ার করার জন্য এবং আরো নতুন নতুন কবিতার আশায় রইলাম আপনার কাছ থেকে।
নারী পুরুষ একই মুদ্রার এপিট ওপিট। পুরুষ নারী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। পুরুষ একমাএ বিজয়ী হতে পারে নারীর জন্যই। আর এই নারী হিসেবে কখনও থাকে মা কখন নিজের সঙ্গী বা অন্য কেউ। নারীদের অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারবে না। কবিতা টা চমৎকার লিখেছেন দাদা। একেবারে কিছু সত্য কথা তুলে ধরেছেন। দারুণ ছিল আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
যারা মা-বোনদের সম্মান করে না তারা কখনো সভ্য হতে পারেনা। আপনার কবিতার মাঝে সুন্দর একটি কথা তুলে ধরেছেন, যারা নারীদের সম্মান দিতে পারে না তারা তার মাকেও ভালবাসেনা। এ কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা শেয়ার করার জন্য।