অনু-কবিতা :- ৭৪

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে ভালোবাসার মানুষের জন্যই পৃথিবীতে সব কিছু করা যায়। কারণ এই ভালোবাসার মানুষ আমাদের সবথেকে প্রিয় জন হয় এবং আমাদের বিপদের সময় সব সময় আমাদের পাশে থাকে। আর এই প্রিয় মানুষ যখন আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের সব থেকে বেশি খারাপ লাগে। আমরা যদি কোন কাজে বিফল হয় এই প্রিয় মানুষ আমাদের অনুপ্রেরণা যোগায় যে কাজটি আবার পুনরায় করার জন্য। আসলে এই প্রিয় মানুষগুলো কিন্তু আমাদের বল হয়ে দাঁড়ায়। জীবনে প্রিয় মানুষ থাকলে কোন কাজে কখনোই বাঁধা বিপত্তি আসে না। আসলে একটি মানুষগুলো একটা সাপোর্ট হয়ে আমাদের পাশে সব সময় থেকে যায়। আর এই প্রিয় মানুষগুলো যেমন একদিকে আপনাকে উন্নতির সর্বশিখরে পৌঁছে দিতে পারে আবার আপনাকে অবনতির দিকে ঠেলে দিতে পারে।



আসলে জীবনে যেসব মানুষ রয়েছে যাদের কোনো প্রিয় মানুষ নেই তারা কিন্তু মানুষ নয়। কারণ ভালোবাসাই কিন্তু আমাদের মনের দিকটাকে উৎফুল্ল করে দেয়। আর এমন কোন মানুষ নেই যারা তাদের প্রিয় মানুষের অনুপ্রেরণা পেয়ে জীবনে বড় হতে পারেনি। তাইতো প্রিয় মানুষ যেমন আমাদের সব সময় ভালো চাই তেমনি এই প্রিয় মানুষগুলো যাতে কোন দুঃখ কষ্ট না পায় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল করা উচিত। কারণ আমরা যদি কোন কারণে অথবা কোন ভাবে এই প্রিয় মানুষগুলোকে কষ্ট দিয়ে থাকি তাহলে এর থেকে বেশি কষ্ট তারা আর পৃথিবীতে কোনদিনও না পেতে পারে। আরেকজন প্রিয় মানুষের শক্তি কতটা বেশি তা আপনারা হয়তোবা এর আগে অনেক প্রমাণ পেয়েছেন।


আসলে মানব জীবনে বিভিন্ন ধরনের ভুল হতেই পারে। কারণ মানুষ তো আর ভগবান নয়। আর এমন কোন মানুষ পৃথিবীতে কখনো জন্ম নেয়নি যে যারা কোন কাজে কোনদিনও কোন রকম ভুল করেনি। আসলে প্রিয় মানুষগুলোর চোখে এসব ভুল তুচ্ছ মনে হয়। কারণ জীবনে কোন ভুল করলে আপনাকে সবাই দূরে ঠেলে দিলেও এই প্রিয় মানুষগুলো আপনাকে কখনো দূরে ঠেলে দেবে না। তারা সব সময় আপনার সাথে থাকবে। মা বাবা যেমন আমাদের জন্মের পর থেকে আমাদের সঙ্গে থাকে এবং তাদের বাকি জীবনটাও আমাদের সঙ্গে কাটিয়ে দেয়। তেমনি প্রিয় মানুষগুলো আমাদের মধ্যবর্তী বয়স হতে একদম মৃত্যুর আগে পর্যন্ত আমাদের হাত কখনোই ছাড়ে না।

✠ ০১ ✠


তুমি পাশে আছো বলে তাই,
তোমায় হৃদয় দিয়ে ভালবেসে যাই।
তোমার জন্য পৃথিবী একদিকে,
সবকিছু ছেড়ে আসবো তাই।


তুমি পাশে থাকলে আমার,
সবকিছু যেন ভুলে যাই।
তোমার মুখে তাকিয়ে থেকে,
নিজেকে যেন হারিয়ে যাই।


তোমাদের জন্য একরাশ ভালোবাসা,
দেবো আমি মনের ভিতর হতে।
তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই,
এই জনমানবের মাঝখান থেকে।


✠ ০২ ✠


তোমার জন্য ছয় ঋতুতে,
প্রকৃতি যেন বিভিন্ন রূপে সাজে।
কখনো আবার অপরূপ হয়ে,
কখনো আবার স্তব্ধতার মাঝে।


দূর দিগন্তের পানে চেয়ে,
তোমার খোঁজে আমি ছুটে বেড়াই।
তোমাকে কাছে পাওয়ার জন্য,
সবকিছু যেন ভুলে যাই।


কবে তোমার দু-হাত ধরে,
বলবো তোমায় ভালোবাসি।
তোমার জন্য দিতে পারি,
আমি দেবো গলায় ফাঁসি।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

প্রিয় দাদা আপনার লেখা অনু কবিতাগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা দুইটি অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এক নাম্বার অনু কবিতাটির মাঝে এক গভীর প্রেমের চমৎকার অনুভূতি ফুটে উঠেছে। যাহোক অনেক সুন্দর দুটি অনেক কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার দুটি অণুকবিতা শেয়ার করেছেন ভাইয়া। মানব মনের ভালোলাগা, ভালোবাসা-বেদনা দারুণ নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার অণুকবিতায়। কবিতার শন্দের যে গাথুনি দরকার তা সঠিক প্রয়োগ করেছেন। বেশ ভালো লেগেছে আপনার অণুকবিতা। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনু কবিতা বলেন আর কবিতা বলেন, দুটোই আমার খুব প্রিয়। আমি নিজেও চেষ্টা করি মাঝে মাঝে কবিতা শেয়ার করতে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো অসাধারণ। আপনি কি করতে ভালো লাগলো আপনার এই ছোট্ট ছোট্ট কবিতা। প্রকৃতির এই অপরূপ সাজ আমার খুবই প্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39