অনু-কবিতা :- ৯০
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু স্বার্থপর। কেননা আমরা স্বার্থ ছাড়া কখনো কোন কাজ করি না। আসলে আপনার কাছে যতক্ষণ স্বার্থ রয়েছে ততক্ষণ মানুষ আপনার পাশে থাকবে। আর যখন আপনার কাছ থেকে সব স্বার্থ মিটে যাবে তখন মানুষ আপনাকে আর ভালোবাসবে না এবং আপনাকে দূরে ঠেলে দেবে। আসলে এই পৃথিবীতে সকল সম্পর্ক গড়ে ওঠে স্বার্থের উপর ভিত্তি করে। একমাত্র মা-বাবা এবং প্রিয় মানুষ ছাড়া কেউ স্বার্থ ছাড়া আপনার সাথে কখনো মিশবে না। আসলে সত্যি কথা বলতে যে একমাত্র জন্মদাতা মা এবং বাবা আমাদের জন্য সবসময় স্বার্থ ছাড়া কাজ করে। তাদের একটা মাত্র স্বার্থ থাকে যে তাদের সন্তানরা যেন জীবনের মানুষের মতো মানুষ হতে পারে এবং ভালো কিছু করতে পারে জীবনে। আসলে আমাদের প্রতিষ্ঠিত করার জন্য মা-বাবারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং আমাদের সুখ-শান্তির দেখতে পারলে তাদের মনটা আনন্দে ভরে যায়।
আসলে এই পৃথিবীতে আমরা বাইরে কাজ করি স্বার্থের জন্য। অর্থাৎ আমাদের স্বার্থ থাকে যে বাইরে বেশি বেশি কাজ করে আমরা টাকা উপার্জন করব। আসলে আমরা যখন বাইরে কাজ করে আর টাকা উপার্জন করতে পারব না তখন আমাদের বাইরের সেইসব কাজের প্রতি আর কোন নেশা থাকবে না। আর তৎক্ষণাৎ সেই কাজটি ছেড়ে আমরা অন্য একটা কাজে যোগদান করার জন্য চেষ্টা করব। আসলে মানুষ কখনো কখনো বিপদে পড়ে। আর এই বিপদের সময় যদি আমরা স্বার্থপরের মত সেই মানুষটিকে ছেড়ে চলে যাই তাহলে আমরা কখনো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারব না। কেননা যে মানুষটা আমাদের জন্য সারাজীবন করেছে সেই মানুষটার বিপদের সময় আমরা তাকে একা ফেলে চলে যাব এটা কখনো উচিত নয়। আসলে মানুষের কখনো কখনো বিপদ আসতে পারে আবার সুদিন চলে আসে দ্রুত।
তেমনি আমাদের মা-বাবা যেমন আমাদের জন্য সারা জীবন কাজ করে এবং তাদের বয়সকালে যদি আমরা মা-বাবাকে ফেলে দিয়ে স্বার্থপরের মত একাকী বসবাস করি তাহলে এই পাপের শাস্তি অবশ্যই একদিন না একদিন আমাদের পেতে হবে। আসলে এই পৃথিবীতে সবাই কোন না কোন ভাবে আমাদেরকে সবসময় সাহায্য করে। এছাড়াও আমরা স্বার্থ ছাড়া মানুষকে ভালবাসবো এবং সেই সব মানুষকে উপকার করার জন্য সব সময় চেষ্টা করব। যদি আমরা স্বার্থপরের মত মানুষকে ভালোবাসি তাহলে আমরা কখনো সেই সব মানুষকে মন দিয়ে ভালবাসতে পারব না। আর যে ভালোবাসায় স্বার্থপরতা রয়েছে সেই ভালোবাসা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। আসলে সবাই মিলে যদি একে অপরকে ভালোবাসি এবং আমাদের এই স্বার্থপর মন-মানসিকতা ত্যাগ করে সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারি তাহলে আমরা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবো।
✠ ০১ ✠
দায়িত্ব তো আর শেষ হয় না,
যতই করি না কেন এই জীবনে।
নিজের দায়িত্ব অন্যের উপরে চাপালে,
সেই সকল জিনিস যায় বিফলে।
নিজের দায়িত্ব নিজে পালন করলে,
সবকিছু ঠিক থাকে এই ভুবনে।
যখন দায়িত্বের বোঝা ঘাড়ে উঠবে,
তখন বুঝবে দায়িত্ব সামলাবে কেমনে।
নিজের পরিবারের দায়িত্ব যদি,
ঠিকঠাক পালন করতে না পারি।
তাহলে কেহ ভালবাসবে না আর,
সবাই অবহেলা করবে তখনই।
✠ ০২ ✠
এ জীবনে আমরা সবাই ভালো,
যতক্ষণ অন্যের উপকার করতে পারব।
তাদের দায়িত্ব সব কাঁধে নিয়ে,
আমরা যতদিন সামনে এগোতে পারবো।
তখনই আমরা খারাপ হবো,
যখন আমরা কিছু করতে পারবো না।
সবাই আমাদেরকে ঘৃণা করবে,
কেউ কখনো আর ভালবাসবে না।
স্বার্থপরের মত সবাই আচরণ করবে,
যখন টাকা-পয়সা কাছে থাকবে না।
আত্মীয়-স্বজন সব পর হয়ে যাবে,
পৃথিবীতে আমাদের অস্তিত্ব থাকবে না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
এক কথায় অসাধারণ। এত সুন্দর ভাবে কবিতার লাইন গুলো মিল করেছেন যা পড়ে আমি মুগ্ধ হয়েছি।এত সুন্দর এবং অর্থ সম্পূর্ণ কবিতা সাবলীল ভাষায় উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার লেখা অনু কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। আজকে আপনি অসাধারণ কিছু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আর ভাষাগুলো ছিল অসাধারণ।