মনের কল্পনায়। কবিতা নং :- ১৪
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে প্রিয়জনকে নিয়ে কেন জানি বারবার কবিতা লিখতে ইচ্ছা করে। আসলে প্রিয়জনকে নিয়ে লেখা কবিতার কোন শেষ নেই। কারণ মনের ভেতর থেকে বার বার প্রিয়জনকে মনে পড়ে। আর সেই ভাবনা থেকে ই প্রিয়জনকে লেখা কবিতা অনেক গভীর হয়।
ভালোবাসার ছোঁয়ায় নিজেকে রঙিন করতে আমরা সবাই চাই। আসলে এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে ধরে রাখতে সবাই প্রাণপণ চেষ্টা করে।
এই পৃথিবীতে কাউকে জোর করে ধরে রাখা যায় না। যে থাকার সে থাকবে আর যে না থাকার সে কখনোই থাকবে না। ভালোবাসা কখনোই জোর করে আসেনা। ভালোবাসা আসে মনের কোঠর থেকে।
আসলে দূরত্বে কখনো ভালোবাসা কমে না। ভালোবাসা কমে সন্দেহে। আসলে ভালোবাসার প্রধান বিষয়বস্তু হলো বিশ্বাস। যাদের ভালোবাসার বিশ্বাস থাকে তাদের ভালোবাসা কখনোই দুঃখের হয় না। আর এই ভালবাসার কোন জাত ধর্ম হয় না।
আর ভালোবাসা দিয়ে যেকোনো কিছুকেই জয় করা যায়। ভালোবাসা নিয়ে দেখা স্বপ্নগুলো অনেক রঙিন হয়। আসলে ভালবাসার শেষ পরিণতি যদি ভালো হয় তাহলে সেই ভালোবাসার সার্থকতা রয়েছে।
মনের কল্পনায়
আজও মনে পড়ে সেই দিন,
কিভাবে হয়েছিল প্রেমের রঙিন।
যত আমি জড়াতে চাই তার মনের সাথে,
জানিনা কেন দূরে থাকে সে আমার হতে।
এত ভালো লেগেছিল যে শুধুই তাকে ভাবি,
ভাবতে ভাবতে লিখতে লিখতে হয়ে গেলাম কবি।
যে করে ক্ষমা সেই হয় মহান,
আমার প্রেমকে কখনো করনা অপমান।
ভীষণ ভালোবেসে বাড়িয়েছিলাম হাত,
শূন্য হাতে ফিরিয়ে দিয়ে মনে করো না আঘাত।
বড় ছিল আশা, ধরবো তোমার হাত,
হাতে হাত রেখে কাটাবো সারা রাত।
তোমায় নিয়ে দেখা আমার ভোর রাতের স্বপ্ন,
স্বপ্ন কি স্বপ্নই থাকবে হবে না কি বাস্তব।
তোমায় ছাড়া জীবন আমার কন্টকো সজ্জা,
তোমায় নিয়ে গড়বো আমি ছোট্ট একটা ঘর,
সাজাবো দুজনে মিলে সোনার সংসার।
তোমার ভাবনায় মাঝে আমি কোথায় হারিয়ে যাই,
তোমার কল্পনার মাঝে আমি হাবুডুবু খাই।
তোমার কালো চুলের গন্ধ পাগল করে দেয়,
তোমার ঠোঁটের মিষ্টি হাসি হৃদয় কেড়ে নেয়।
দূরে কোথাও হারিয়ে যাই তোমার হাত ধরে,
গড়বো এক নতুন পৃথিবী তুমি আমি মিলে।
তুমি আমার ডান অলিন্দ আমি তোমার ডান নিলয়,
তোমায় ছাড়া আমার জীবন গতিহীন ধারা।
তোমায় নিয়ে লেখা কবিতা শেষ হওয়ার নয়।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
যে মানুষটি সব সময় মনের মধ্যে থাকে যে মানুষটিকে নিয়ে এত জল্পনা কল্পনা এবং ভালোবাসা সে মানুষটিকে নিয়ে কবিতা লেখাই যায়।।
আপনি অসাধারণ ভাবে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ছন্দে মিলিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে কবিতাটি তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনি যে কবিতা লিখতে লিখতে কবি হয়ে গেছেন জেনে খুবই ভালো লাগলো ভাই। আপনার কবিতার প্রতিটি লাইনের মাধুর্যতা অনেক ভালো ছিল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন ভালোবাসা হয় মনের কঠোর থেকে, কখনো ভালোবাসা জোর করে হয় না। আসলে যে ভালোবাসায় কোনো সন্দেহ থাকে না সেই ভালোবাসা খুবই সুন্দর হয় এবং যে ভালবাসায় সন্দেহ থাকে তা কখনো টিকে থাকে না। আর যে থাকার সে সারা জীবন থাকবে, যে থাকার না সে কখনোই থাকবে না। আপনার উপরে লেখা প্রত্যেকটা কথা একেবারে সত্যি এবং বাস্তবিক। সম্পূর্ণটা আপনি ভালোই লিখেছেন। সম্পূর্ণ কবিতাটি পড়ে ভালো লাগলো।
উপরের প্রত্যেকটা কথা কিন্তু একেবারে সত্যি। একেবারে বাস্তবিক কথা তুলে ধরেছেন আপনি এই কবিতাটির মাধ্যমে। কবিতাটির প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। ঠিকই বলেছেন দূরত্বে কখনো ভালোবাসা কমে না। ভালোবাসা কমে সন্দেহে। ভালোবাসার মধ্যে সব থেকে বেশি বিশ্বাস থাকা দরকার। যে ভালবাসায় বিশ্বাস রয়েছে এবং বিশ্বাস থাকে তা খুব সুন্দর হয়। কবিতার নামটিও খুবই ভালো ছিল মনের কল্পনায়।
ভালোবাসা পেলেই সবকিছুই রঙিন থাকে।আপনার এই কবিতাটি অসাধারণ হয়েছে। এর মর্মার্থ অনেক
ধন্যবাদ এই অসাধারণ কবিতা রচনা করার জন্য। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।
আপনার কবিতার মধ্যে এই দুই লাইন আমার খুবই ভালো লেগেছে, কারণ এর মধ্যে বাস্তবতার সঠিক চিত্র তুলে ধরেছেন আপনি। এত সুন্দর একটি কবিতা লেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।