সংগ্রাম। কবিতা নং :- ২৮

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png

সোর্স

জীবনে সংগ্রাম করতে হবে আমাদের। সংগ্রাম করার পথ অনেক কঠিন। এই পথ খুব একটা সহজ নয় কিন্তু। এই পথ চলতে গেলে আছে অনেক বাঁধা আছে অনেক বিপত্তি। কিন্তু এই বাঁধা বিপত্তি থেকে ভয় পেলে কখনোই চলবে না। এগিয়ে যেতে হবে সম্মুখে মনবল নিয়ে। এই মনবল যদি দৃঢ় না হয় তাহলে তুমি সম্মুখে কখনোই এগোতে পারবে না। তাইতো মনোবল নিয়ে এগিয়ে গেলে জয় নিশ্চিত।


আসলে এই পৃথিবীতে গরিব শ্রেণীর লোকেদের জন্য এই পথ খুবই কঠিন। আর এই জীবনে এই পথে চলার মত তোমার কোন সঙ্গী কখনোই পাবে না। তোমাকে একা চলতে হবে এই দুর্গম পথে। বিপদে কাউকে পাশে পাবে না তুমি। বিপদে যদি তুমি হেরে যাও বা ভয় পেয়ে যাও তাহলে তোমার পরাজয় নিশ্চিত। যদি না তুমি এই বাঁধায় মনোবল দৃঢ় রেখে সামনে এগিয়ে যেতে পারো তাহলে তোমাকে কোন বাঁধা আটকাতে পারবেনা।


আসলে আমরা আমাদের চারিপাশে বিভিন্ন বন্ধু-বান্ধব দেখতে পাই। আসলে এই চলার পথে এইসব বন্ধুবান্ধব তোমার পাশে থাকবে না। আর যাকে তুমি পাশে পাবে তুমি মনে করে নেবে সেই তোমার জীবনে প্রকৃত বন্ধু। কারন সুখের সময় সবাইকে তুমি কাছে পেলেও দুঃখের সময় তুমি কাউকেই কাছে পাবে না।


বিভিন্ন মনীষীরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা এই দূর্গম পথ অতিক্রম করেছেন। তাদের দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত। তাদের দেখে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত। তাদের পথ অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তারা এই পথকে অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য। তাই আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পথ আরো সহজ করে তোলা।


আসলে এই পৃথিবীতে যাদের টাকা আছে তাদের জন্য এই পথ খুবই সহজ। তাদের বেশি পরিশ্রম করতে হয় না। এই টাকার জোরে তারা জীবনে উন্নতি করলেও সবাই তাকে সম্মান করে না। তাদের ভালোবাসে তাদের টাকার জন্য। তাদের ব্যক্তিত্ব বিচার করে কেউ তাদের ভালোবাসে না। আর এই টাকার মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছে গেলেও তার কোন মূল্য নেই।


কষ্টের মাধ্যমে পাওয়া কোন জিনিসের মূল্য নির্ধারণ করা যায় না। কষ্টের মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারলে সবাই ভালোবাসবে তোমাকে। আর এই ভালোবাসায় কোনো ঘাটতি থাকে না। এবং এই উন্নতিতে সকল কষ্ট মুছে যায়।

সংগ্রাম


জীবনের প্রতি পদক্ষেপে,
চাই দৃঢ় প্রত্যয়।
আসবে অনেক আঘাত,
তবুও পিছু হাঁটা না হয়।


চলতে হবে একা,
অনেক দূরের পথ।
আসবে অনেক বাঁধা,
পৌঁছতে হবে নিশ্চয়।


এই চলার পথ,
হবে নাকো সোজা।
একলা চলতে হবে,
পার করতে হবে বাঁধা।


যদি যাও ক্লান্ত হয়ে,
এই পথ চলতে।
জীবনযুদ্ধে হেরে যাবে,
সেই ক্ষণেতে।


বাবার যদি থাকে টাকা,
পথ হবে সহজ।
কষ্ট তোমায় করতে হবে না,
জীবন অনেক সহজ।


জয়ের সিঁড়ি পার হতে,
যদি ধালো টাকা।
জয়ী হয়ে পাবে না তুমি,
সম্মানের দেখা।


কষ্ট করে যদি তুমি,
জয়ী হতে পারো।
হবে তোমার নাম ডাক,
ভালোবাসা পাবে আরও।


অনেক গুণীজনেরা পেরেছেন,
জীবনে জয়ী হতে।
যদি তাদের কথা জানতে চাও,
ফিরে যাও অতীতে।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

এই চলার পথ,
হবে নাকো সোজা।
একলা চলতে হবে,
পার করতে হবে বাঁধা।

আমাদের জীবন এবং চলার পথ শক্তি সংগ্রাম ময়।
প্রতিটা সময় আমাদের সংগ্রামের মধ্য দিয়ে পার করতে হচ্ছে।
জীবনে চলার পথ কখনোই সোজা হয় না আঁকাবাঁকা পথ দিয়ে তারপরে সুখের ঠিকানা খুঁজে নিতে হয়।
আপনার লেখা কবিতা সত্যি অনেক অর্থ বহন করে খুবই ভালো লাগলো পড়ে।

 3 years ago 

জীবনের অপর নাম সংগ্রাম। হয়তো আমরা বেঁচে আছি সংগ্রাম করে। আসলে জীবনটা পাড়ি দেওয়ার জন্য আমরা কতই না সংগ্রাম করছি। ছোট্ট জীবনে হয়তো বেঁচে থাকার লড়াই করছি। যাই হোক দাদা আপনার লেখা কবিতার লাইনগুলো এবং কথাগুলো সত্যিই দারুণ লেগেছে। অনেক ভালো লিখেছেন আপনি।

 3 years ago 

আপনার কবিতা বলুন আর অনু কবিতা বলুন সবটাই কিন্তু আমার অনেক ভালো লাগে ভাই।কবিতার নামকরণটি খুব চমৎকার হয়েছে এবং লাইনগুলো যথাযথ ছিল। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে একটি দারুন কবিতা লিখে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটি আবৃত্তি করে বুঝতে পারলাম সত্যি জীবন সংগ্রাম বড়ই কঠিন আর জীবনে চলতে গেলে এমন সংগ্রামের সম্মুখীন হতে হয় আমাদের। আর ঠিক সেই বিষয়কে কেন্দ্র করে একটি কবিতা রচনা করেছেন। আপনার কবিতাটি সত্যি আমাদের জন্য একান্তই গ্রহণযোগ্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42