মন খারাপের দিনে। কবিতা নং :- ৬৭

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে জীবনে মরণের সব সময় আমাদের প্রিয় মানুষটিকে কাছে চাই আমরা। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই প্রিয় মানুষ কাছে থাকে না। আসলে মানুষের কপালে কি থাকে সেটা মানুষ নিজে কখনো বুঝতে পারে না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রিয় মানুষটি অবশ্যই তোমার বিপদে-আপদে সবসময় পাশে থাকবে। আসলে প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই প্রিয় মানুষটিকে ভালবাসতে হবে। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কখনো কাউকে আপন করে নেওয়া যায় না। সবকিছুর মূলেই রয়েছে ভালবাসা। আসলে ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে যে কোন কিছুর বিনিময়ে আপনি আপনার প্রিয় মানুষটিকে সবসময় কাছে পাবেন।


এই পৃথিবীর সমস্ত প্রাণী থেকে শুরু করে সমস্ত জীব কিন্তু ভালোবাসার কাছে তাদের হিংস্রতাকে হার মানিয়ে দেয়। আসলে এই পৃথিবীতে বর্তমানে সঠিক ভালোবাসার খোঁজ পাওয়া কিন্তু বড়ই মুশকিল। আপনি যতই বাইরের এত ভালবাসা দেখতে পান, কিন্তু এই ভালোবাসার ভিতরে প্রকৃত ভালোবাসা কখনোই সবার সামনে প্রকাশিত হয় না। আর যেসব ভালবাসায় থাকে বেইমানতার মন-মানসিকতা তাদের ভালোবাসা সবসময় উন্মুক্ত থাকে। আসলে শুধুমাত্র তারাই একজনকে নয় তারা সবাইকেই ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা কখনো মন থেকে আসে না। এই ভালোবাসা হলো অভিনয়ের ভালোবাসা।


আসলে প্রকৃত ভালোবাসার খোঁজ পাওয়া কিন্তু বড়ই মুশকিল। আপনি পৃথিবীতে যে কোন কিছুই কঠোর সাধনার ফলে অথবা কঠোর পরিশ্রমের ফলে পেতে পারেন। কিন্তু প্রকৃত ভালবাসার খোঁজ একমাত্র আপনার কপালের জোরেই কিন্তু মেলে। আসলে এই পৃথিবীতে কিন্তু একটা বড় খেলার ময়দান। সেখানে আপনার মনকে যে কেউ খেলা করতে পারে। কিন্তু যারা আপনাকে প্রকৃত ভালোবাসে তারা কখনোই আপনার মন নিয়ে খেলা করবে না। এছাড়াও আপনার দুঃখ কষ্টে তারা সবসময় আপনার পাশে থাকবে। তারাই এক মুহূর্তের জন্য আপনাকে দূরে সরে যেতে দেবে না। আসলে আজকের কবিতায় সেই প্রিয় মানুষটিকেই চাই যে আমাদের বিপদে-আপদে, সুখ-দুঃখকে সবসময় পাশে থাকবে।


✠ মন খারাপের দিনে ✠


আজি এই মন খারাপের দিনে
আমি তোমাকে চাই,
শুধু তোমাকে চাই।
তোমার মনে হতেই পারে ,
পড়লাম এ কোন পাগলের পাল্লায় ?


কিন্তু বিশ্বাস করো প্রিয়
মন খারাপের দিনে ,
তোমার ওই মুখের মিষ্টি হাসিটাই
আমার জন্য নিয়ে আসে এক অনাবিল সুখ।
বলতে পারো ওই সুখ মূল্যহীন।


তোমার চোখের ওই মায়াতে ,
আমি খুঁজে পাই
পুরো বিশ্বের সৌন্দর্যকে।
মনে হয় তাকিয়ে থাকি সারাক্ষন।


মন খারাপের দিনে
তোমার বক্ষমাঝে
আমি কাছে পাই আমার স্বর্গ।
ওর থেকে শান্তির জায়গা যে আমার আর জানা নাই।
তাই আমি বার বার
তোমার বুকে মাথা রাখতে চাই।


শুধু বলতে চাই
আজি এই মন খারাপের দিনে ,
আমি তোমাকে চাই।
শুধু তোমাকে চাই।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

দাদা আপনার লেখা কবিতা মন খারাপের দিনে- পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আসলে সত্যি মন খারাপ থাকলে তখন প্রিয় মানুষকে কাছে পেতে ইচ্ছে জাগে। প্রিয়জনের চোখের মায়াতে পুরো পৃথিবী সৌন্দর্য পাওয়া যায় । সত্যি আপনার অনুভূতি অসাধারণ। মন খারাপের দিনে প্রিয়জনের মুখের হাসি বদলে দেয় চারপাশের পরিস্থিতি। বিষন্ন মনে প্রিয় জনকে ভালোবেসে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন দাদা , ভালোবাসা দিয়ে সব জয় করা যায় ৷ ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে ভালোবাসার ডাকে সারা দিবে যেকেউ ৷ অনেক সুন্দর লিখেছেন ৷ মন খারাপের দিনে কবিতাটাও অসাধারণ হয়েছে ৷ সব মিলিয়ে ভীষন ভালো লাগলো আমার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কখনো কাউকে আপন করে নেওয়া যায় না যদি ভাগ্য ভালো থাকে তাহলে।প্রিয় মানুষটি অবশ্যই আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকবে তবে তাকে যথার্থ ভালোবাসা ও মায়ার বন্ধনে আগলে রাখতে হবে। প্রকৃত ও খাঁটি ভালোবাসা পাওয়া এক ধরনের ভাগ্যের ব্যাপার।

 2 years ago 

আরে বাহ আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।মন খারাপের দিনে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এমনিতে আপনি খুব চমৎকার কবিতা লিখে থাকেন। তবে আজকে আপনার কবিতার লাইন গুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন খারাপের দিনে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া সত্যি অনেক মুশকিল। জীবনের সমীকরণ মিলানো যেমন কঠিন তেমনি জীবনে ভালো কাউকে খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন। দাদা আপনার লেখা কবিতার লাইনগুলোর চমৎকার হয়েছে। সেই সাথে কথাগুলোও বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64420.09
ETH 1675.09
USDT 1.00
SBD 0.41