স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'তোমার হাসিতেই স্বর্গের সুখ'

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - মঙ্গলবার

২৭ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
১১জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

GridArt_20230711_134219270.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। সকালের নাস্তা শেষে পরিবার যখন মায়ার দৃষ্টিতে আমার চোখে চোখ রাখছিল একটু রোমান্টিক অনুভূতি মনের মধ্যে জেগে উঠেছিল আর সেই রোমান্টিক অনুভূতি থেকেই আজকের এই কবিতা। এর মধ্যে যেন দোলা দিয়ে উঠল অন্যরকম অনুভূতি। আজ আমি আপনাদের মাঝে ভালোবাসার এক অন্যরকম অনুভূতি নিয়ে উপস্থিত হয়েছি, যে কবিতা আবৃত্তি করলে আপনারা খুঁজে পাবেন প্রিয়জনের প্রতি ভালোবাসা। তাই এত সুন্দর কবিতা থাকতে আর দেরি না করে চলুন এখনই আবৃত্তি শুরু করি।

কবিতা

নাম: তোমার হাসিতেই স্বর্গের সুখ

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


যখনি দেখি তোমার ওই মুখ

আনন্দে ভরে যায় লাগে বড় সুখ।

সুখের মোহনায় যেন ছুটে যায়
নির্জন নিরালায় তোমাতে হারায়।

হারিয়ে যাই আমি তোমার ওই মনে
সুখ খুঁজে পাই আমি প্রতিটি ক্ষণে।

যখনই হাসি দেখি তোমার ওই মুখে
বুঝে নিও প্রিয়া আমি আছি বড় সুখে।

অন্তরের অন্তর দিয়ে ভালোবাসি তোমায়
তুমি ছাড়া আমার কাটেনা যে সময়।

তোমায় রেখেছি আমার মনের ছোট্ট ঘরে
থেকো প্রিয়া চির জীবন আমার অন্তরে।

তুমি পাশে থাকলে আমি চির সুখী
চোখের আড়াল হলে হয়ে যায় দুঃখী।

জানিনা কেন ভালবাসি এতটা যে তোমায়
কাছে তোমায় পেতে চাই প্রতিটা সময়।

রাখবো তোমায় যতন করে মনের এই নীড়ে
থেকো তুমি যখন যেথাই এসো ফিরে ফিরে।

তোমার জন্য চেয়ে দেখো বুকের জমিন খোলা
দূরে দূরে যতই থাকি যায় না কভু ভোলা।

তোমার মুখের হাসি দেখে পাগল হয়ে যায়
বুঝে নিও তোমার পানে কেন ফিরে চাই।

যখনই দেখি তোমার বাঁকা ঠোঁটের হাসি
সুখ ঝরে অন্তরেতে হয়ে রাশি রাশি।

এমনি করে সারা জীবন আমি বাঁচতে চাই
চিরসাথী করে বুকে রেখেছি তোমায়।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষ যদি চোখে চোখ রেখে একটু মিষ্টি করে হাসে অবশ্যই সেই হাসিতে জানটা জুড়িয়ে যায় এবং মনে হয় যেন স্বর্গের সুখ খুঁজে পেয়েছি তার ওই মুখ দেখে। আর ভালোবাসা যদি দুজনার মধ্যে বিদ্যমান থাকে সর্বদা তাহলে তার চেয়ে বড় সুখী এই দুনিয়াতে কেউ হতে পারে না। ঠিক তেমনি একটি অনুভূতি খুঁজে পেয়েছিলাম সহধর্মিনের মুখটা দেখে। মনে প্রাণের সে আমাকে ভালোবাসে আমিও তাকে বেশি ভালোবাসি। তাই এই ভালোবাসার দারুণ অনুভূতি মনের মধ্যে দোলা দিয়ে উঠেছিল যখন সে আমার পানে চেয়ে মিষ্টি করে হেসেছিল। আর ঠিক সেই অনুভূতিকে কেন্দ্র করে লেখা কবিতাটি।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি সব সময় দারুন কবিতা লিখেন। বরাবরের মত এবারের কবিতাটিও দারুন হয়েছে। মাঝে মাঝে প্রিয়জনের হাসির মাঝেই পৃথিবীর সব সুখ খুঁজে পাওয়া যায়। হয়তো সেই সুখ কারো জীবনে ক্ষণস্থায়ী আবার কারো জীবনে দীর্ঘস্থায়ী। আপনাদের সেই সুখ দীর্ঘস্থায়ী হোক এই প্রত্যাশাই করি ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু

এটা একদমই সত্যি কথা যে মাঝে মাঝে প্রিয় মানুষের মুখের হাসির মাঝেও নিজের ভালোলাগা বা সুখ খুঁজে পাওয়া যায়। আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতাগুলো মাঝেমধ্যে পড়ি আমি। আপনার লেখা আজকের কবিতাটাও অনেক বেশি সুন্দর হয়েছে ভাই।

 3 years ago 

সুন্দর উৎসাহ প্রধানের জন্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার কবিতা গুলো পড়ে সব সময় আমার অনেক ভালো লাগে। মনে হয় যেন হৃদয়ে দোলা দিচ্ছে আপনার কবিতা পড়ে। কবিতার প্রতিটি চরম অসাধারণ ছিল। আসলে আপনি একটি কথা বলেছেন অসাধারণ কথা, প্রিয় মানুষের হাসি যেন স্বর্গ সুখ ধন্যবাদ।

 3 years ago 

সাবলীল ভাষার মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে এতো সুন্দর কবিতা রচনা করে ফেলছেন। তার মায়াও আবদ্ধ হয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতাটি রচনা করার জন্য এবং তা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

ভালোবাসা থাকলে এমনটাই হয় আপু

 3 years ago 

আসলেই ভালোবাসার মানুষের চোখে চোখ পরলে, তখন অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় মনের মধ্যে। আর আপনি সেই অনুভূতি থেকেই এই কবিতা লিখেছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে, আপনার লেখা কবিতাটা পড়তে। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণ কবিতাটা লিখে আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন। এত সুন্দর একটা কবিতা সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালোই লাগলো।

 3 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য

 3 years ago 

বাহ দারুন কবিতা লিখলেন আপনি প্রিয়জনকে নিয়ে। ইদানিং আপনি খুব সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখেন আপনার ওয়াইফকে কেন্দ্র করে পড়তে অনেক ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ভালো লেগেছে খুব সুন্দর অনুভূতি দিয়ে লিখলেন মনের মানুষকে নিয়ে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

সত্যিই তাই,আপনজনের একটু মুখের হাসি সব কষ্ট দূর করে দিতে পারে নিমিষেই।অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন আপনার কবিতার মাধ্যমে।আপনার প্রিয়জনের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে কবিতাটিতে।সুন্দর হয়েছে কবিতাটি,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42