স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা ' মনের ময়না'
আজ - শনিবার
Selfie device: Infinix hot 11s
| আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে প্রেম অনুভূতিমূলক কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভালোবাসার মানুষকে ঘিরে লেখা আমার এই কবিতা টি আপনার আবৃত্তি করতে অনেক ভালো লাগবে |
|---|
কবিতা
তবে কেন পাগলা বলে ডাকো।
আমায় নিয়ে কেন তুমি
এত স্বপ্ন আঁকো।
কেন তুমি আমায় দেখে
মিষ্টি করে হাসো।
তবে কি এটা সত্য কথা
আমায় অনেক ভালোবাসো।
ভালবাসি আমিও তোমায়
প্রমাণ কি নিতে চাও
বুকের মধ্যে মাথা রেখে
স্বপ্নে ভেসে যাও।
পাবে তুমি সুখ খুঁজে
সুখের মোহনায়
তোমায় নিয়ে স্বপ্ন বুনে
দিয়েছি বুকে ঠায়।
ভালোবাসি তোমায় আমি
গভীর অনুভবে
দুচোখ বুঝে ভেবো তুমি
স্বস্তি খুঁজে পাবে।
পাবে খুঁজে সুখের মহোনা
মাথা রেখে বুকে
এমনি করে চির জীবন
থাকবে অনেক সুখে।
থেকো তুমি হৃদয় মাঝে
হয়ে প্রাণ পাখি
সকাল বিকাল তোমায় দেখে
ভরে যেন দুই আঁকি।
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
গভীর অনুভবে
তুমি আমার মনের ময়না
মনের ঘরেই রবে।
সমা প্ত |
|---|
পাশের জনের মুখটা দেখতে পারলে মনে হয় আরো একটু ভালো হতো ভাইয়া🤭। যাইহোক আপনার লেখা কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। আপনি দারুন কবিতা লিখেন। আজকের শেয়ার করা কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
পাশের জন যে সামনে আসতে চাই না এটাই যে সমস্যা
সত্যি ভাইয়া কবিতাটা এত ভালো লেগেছে কবিতা আবৃত্তির সুরে বেশ কয়েকবার পড়ে ফেললাম, খুবই ভালো লাগলো এবং মজা পেলাম পড়ে। আপনার এই কবিতাটি আমার কাছে এত ভালো লেগেছে যে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কবিতাটি আবৃত্তি আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য।
খুশি হলাম আশা করি আপনি কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে শুনাবেন
ঠিকই বলেছেন ভাইয়া ভালোবাসার মায়াডাড়ে যখন কেউ ঘেরা পড়ে যায় তখন সেই প্রিয় মানুষটি ছাড়া আর কোন স্বপ্ন চোখে এসে ধরা দেয় না।।
আপনার কবিতার মাঝে গভীর ভালোবাসার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বুঝতেই পারছি কবিতাটি ভাবিকে নিয়ে লিখেছেন ।পাশে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে সে।।
ভালোবাসা স্বস্তি দেয় ঠিক আছে আবার ভালবাসা কিন্তু অশান্ত করে দেয় শান্তিটাও নষ্ট করে দেয়।। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ভালোবাসাতেই শান্তি নষ্ট হয়েছে।।
যা হোক আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।।
হানডেট পারসেন সঠিক কথা বলেছেন ভাই
আজকাল দেখছি বেশ সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা গুলো লিখেন পড়তে অনেক ভাল লাগে। বিয়ের পর থেকে আপনার মনের মধ্যে খুব সুন্দর রোমান্টিকতা চলে এসেছে। তবে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন আসলেই আপনাকে মনে হয় ভাবি খুব বেশি পছন্দ করে। এমন দুইজনের বিশেষ মুহূর্তের অনুভূতি মূলক কবিতাটি শেয়ার করেছেন পড়তেই বেশ ভালো লেগেছে। আপনারা দুইজনের জন্য অনেক শুভকামনা রইল।
কি আর করার আপনার ভাবি রোমান্টিক বানিয়ে ছেড়েছে
মনের ভেতর থাকা অন্যরকম একটা অনুভূতি নিয়ে আপনি আজকের এই কবিতাটি লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। কবিতার প্রত্যেকটা লাইন জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে। আপনার সম্পূর্ণ কবিতাটা অসম্ভব ভালো ছিল। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে একটু বেশি ভালো লাগে পড়তে। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে আরো চাই।
আশা করি পরবর্তীতে এমন আরো অনেক কবিতা পড়তে পারবেন
মনের ময়না কবিতা টা খুব সুন্দর ছিল। আপনি তো দেখছি ভিন্ন রকম একটা অনুভূতি নিয়ে আজকের কবিতাটি লিখে ফেলেছেন। এরকম অনুভূতিমূলক কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।
উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। অসম্ভব বলেছিল আপনার আজকের সম্পূর্ণ কবিতাটি।
আপনার ভাবি ভিন্ন রকম কবিতা লেখার অনুপ্রেরণা
বাহ্! আমাদের ভাবিকে নিয়ে তো দারুণ কবিতা লিখেছেন ভাই। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সময় ভাবতে খুব ভালো লাগে। আপনি সেই ভাবনা থেকে দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন আমার কাছে দারুণ লেগেছে। তাড়াহুড়া করে হয়তো কয়েকটি বানান ভুল করেছেন। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
চেষ্টা করেছি ভাই সুন্দর করে লেখার জন্য তবে বানান ভুল হলে কিছু করার নেই যেহেতু ভয়েস টাইপিং