প্রেম অনুভূতিমূলক কবিতা 'কলিজার টুকরা বউ'

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

GridArt_20230727_210547728.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি আমার মনের মধ্যে জমে থাকা ভালবাসার অনুভূতি। যে অনুভূতিটা শুধু আমার লাইফ পার্টনারের জন্য সৃষ্টি হয়েছে। ঘিরে আমার মনের মধ্যে সকল আশা আকাঙ্ক্ষা। পরিবারকে ছাড়া যেন আমার জীবন ঠিক তাই তাকে ভালোবেসে চেষ্টা করলাম এই কবিতা লেখার। তাই চলুন আর দেরি না করে এখনই কবিতাটি কয়েকবার আবৃত্তি করে ফেলি।

কবিতা

নাম: কলিজার টুকরা বউ

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


মন জমিনে ঘর বেঁধেছি তোমায় দেবো বলে

তুমি এলে মন আঙিনায় চাঁদের দেখা মেলে।

তোমায় দেবো জোসনা রাত মিষ্টি ভালোবাসা
তোমায় নিয়ে ওই নীড়েতে বাধবো সুখের বাসা।

তুমি আমার স্বপ্ন সাথী প্রিয় মৌসুমী
এই বুকেতে তোমারি নাম, মন আঙিনায় তুমি।

তোমায় দেখে রক্ত গোলাপ ফোটে ঘরের কোণে
দেখা পেলে সাদা জবাও হাসে নির্জনে।

মুগ্ধ হয়ে রাতের তারা মিটিমিটি হাসি
তারাও জানে সুমন তোমায় কত ভালোবাসে।

তোমায় নিয়ে স্বপ্ন সাজাই ঘর সাজানোর মত
করব পূরণ মনের আশা তোমার আছে যত।

হয়ে তুমি চির বাঁধন ধরে রাখো হাত
সারা জীবন এমনি ভাবে কাটবে দিনও রাত।

ভেবো নাকো ছলনাময়ী আমার ভালোবাসা
তোমার জন্য এই বুকেতে সকল প্রেম পিপাসা।

দিও নাকো ছলনার প্রেম বুঝো এই মন
আমি তোমার কাছের মানুষ চির আপনজন।

তোমার হাসিতে খুশি আমি তোমার সুখেই সুখ
ভালোবেসে কথা বললে ভরে যায় যে বুক।

দেখতে চাই না তোমার মুখে গোঙ্গরা অনুভূতি
আঘাত পায় ভেতরে জমা বিষম পিরিতি।

হাসিখুশি মনটা নিয়ে সুমনের ঘরে থেকো
অনেক সুখে রাখবো তোমায় সে ভরসা রেখো।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

বিয়ের পর বউকে নিয়ে স্বপ্ন দেখা, বউকে ভালোবাসা, বউয়ের সাথে প্রেম করাটাই ফরজ ইবাদত। আর সেই ফরজ ইবাদত থেকে ই যেন সৃষ্টি হয়েছে আজকের এই কবিতা। কারণ আমি আমার পরিবারকে যথেষ্ট ভালোবাসি এবং চেষ্টা করি তাকে স্নেহ ভালোবাসার মধ্যে রাখতে। জানিনা সে কতটা বুঝতে পারে তারপরে আমি তার কোন কথাই রাগ অভিমান করলেও বেশিক্ষণ তা স্থায়িত্ব করি না কারণ তার সাথে আমার জীবন গড়তে হবে। আর এমন সচেতন দৃষ্টিভঙ্গির মনের মধ্যে আছে বলেই তার প্রতি অগাধ ভালোবাসা। সে ভালোবাসা থেকেই হয়তো আজকের এই কবিতার রূপদান। কিছু বলবে না শুধু এটাই বলব আপনারা আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। যে আমার বউ যেন জীবন যাপন করতে পারি। মাঝেমধ্যে তাকে ভালোবেসে এমন ভালোবাসার কবিতা আপনাদের উপহার স্বরূপ তুলে ধরতে পারি। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুমন+সিমরান।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

ভাইয়া কলিজার টুকরা বউ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। সত্যি বিয়ের পরে বউকে নিয়ে সুখের সংসার বাঁধবেন। এমন কবিতা আরো চায়, ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

দোয়া করেন আপু

 3 years ago 

ভাইরে ভাই আপনি আপনার মনের ভিতরে ভালোবাসার ওয়াইফ কে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার নাম কলিজার টুকরা বউ। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার স্ত্রী এই কবিতাটি পড়লে সে অনেক খুশি হয়ে যাবে। স্ত্রীর জন্য এত ভালোবাসা কবিতার মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবে প্রত্যেক পুরুষ বিয়ের পরে তার ওয়াইফ কে ভালবাসাটাই তার দায়িত্ব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি তার প্রতি আমার ভালোবাসার অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরতে

 3 years ago 

বউকে নিয়ে লেখা আপনার ভালবাসার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।আপনার কবিতাটি পড়েই বোঝা যাচ্ছে বউয়ের প্রতি আপনার গভীর ভালোবাসা। তবে এই ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে সেই কামনাই করছি । ক্ষণিকের ভালোবাসা যেন না হয় । ধন্যবাদ।

 3 years ago 

দোয়া করবেন যেন আরো গভীরতা সৃষ্টি হয়

 3 years ago 

বাহ্ বাহ্,বউকে নিয়ে খুব সুন্দর কবিতাও রচনা করে ফেললেন।চমৎকার চমৎকার। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। সব সময় দুজন থাকুন হাসি মুখে।শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে।

 3 years ago 

আশা করি সর্বদা দোয়া করবেন আপু

 3 years ago 

বাহ্ ভাইয়া জীবনসঙ্গিনী কে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। সব থেকে কবিতার নামটা আমার কাছে অনেক ভালো লেগেছে "কলিজার টুকরা বউ।"কবিতাটা ভাবিকে নিশ্চয়ই শুনিয়েছেন এবং উনি নিশ্চয় অনেক পছন্দ করেছেন এবং খুশি হয়েছেন। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাবিকে নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করে সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও আশা করি আমাদের ভাইয়া যেন আপনাকে নিয়ে একটি কবিতা লেখে

 3 years ago 

কবিতা নাম যেমন আকর্ষণীয় তেমনি কবিতাটিও ছিল। আপনার বউকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছেন সত্যি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

চেষ্টা করব আরো কবিতা আপনাদের মাঝে তুলে ধরার।

 3 years ago 

ওয়াও আপনি খুব চমৎকারভাবে কলিজার টুকরা বউ কবিতাটি লিখেছেন। আপনার কলিজার টুকরা বউ কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কবিতাটি যদি আপনার ওয়াইফ দেখে তাহলে সে অনেক খুশি হয়ে যাবে। কারণ তার জন্য আপনার এত ভালোবাসা। যাই হোক সব স্বামী স্ত্রী একজনকে একজন ভালবাসা দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপনার ভাবিকে দেখানোর জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62612.78
ETH 1659.18
USDT 1.00
SBD 0.42