স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'প্রেম আমার'

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230528_182016660_BURST0003.jpg
Photography device: Infinix hot 11s
location


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের কবিতাটা প্রেম অনুভূতিমূলক, যেখানে মনের মধ্যে জমে থাকা প্রেমের বাস্তব অনুভূতি শেয়ার করতে চলেছি এই কবিতার মধ্যে। তাই চলুন দেরি না করে এখনই কবিতাটা আবৃত্তি করি।

কবিতা

নাম: প্রেম আমার

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


নীলিমার নিলে তুমি চেয়ে দেখ সজনি

তোমার অপেক্ষায় প্রহরগুনেছি
পার হয়েছে কত নিশিদিন রজনী।

তোমারি অপেক্ষায় শীতল স্নিগ্ধ সকাল
মনের আনন্দে উপভোগ করবো বলেও
শান্তিতে তা করতে পারিনি।

শুধু মনের মধ্যে ছিল একরাশ ভয় আর ভীতি
জানিনা কোন মায়ার ডোরে
বেধেছিলে এই বিষম পিরিত।

তোমাকে হারাতে পারবো না বলে ছিল মনে ভয়
এতো ভালোবেসেও না জানি
কখন কিভাবে হয়ে যায় পরাজয়।

তোমাকে পাওয়ার জন্য করেছি সে কাজ
শুকনো মরুর বুকে গড়েছি বৃক্ষরাজ
যে কাজ কখনো চেষ্টাও করিনি।

হৃদয়টা ছিল যেন শুকনো বালুরচর
ছিলনা পাতার মর্মর ধনী
শীতল হয়েছি তুমি আসার পর।

আর সে মরুর বুকে গড়েছি উদ্যান
এখানে সর্বদা জেগে ওঠে পাখির কলতান
সবকিছু যেন তোমার ভালোবাসার দান।

তুমি আছো তাই যেন সর্ব জয়ী আমি
চলতি পথে গতিরোধ করে একবারো না থামি
তুমি যেন আমার কাছে স্বর্গের চেয়েও দামি।

তুমি থাকো সারা জীবন হয়ে রাজরানী
শ্বশানভূমিতে বৃক্ষলতায় গড়েছে মাতলামি
তোমারি ভালবাসায় এই আমাকে ভালো রাখবো আমি




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার মানুষকে ঘিরে মনের মধ্যে অনেক রকম কথা জমে থাকে,, যে কথাগুলো ব্যক্ত করা হয়ে ওঠেনা সর্বসময়। তবে মনের মধ্যে জমে থাকা এত সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করার অন্যতম মাধ্যম কবিতা। ভালোবাসার মানুষকে মন প্রাণ উজাড় করে আরও ভালবাসতে মন চায়, যেন মনে হয় তাকে পেলে স্বর্গের সুখ ছিনিয়ে আনা সম্ভব। আর এমন সুন্দর আবেগ অনুভূতি নিয়ে ভালোবাসার মানুষকে ঘিরে আজকের এই কবিতার প্রতিপাদ্য বিষয়। যেখানে ভালোবাসার মানুষটাই একজন প্রেমিকের জীবনে স্বর্গ সুখ।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

খুব চমৎকার কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে ভাই এ ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে‌। আপনার কবিতার প্রতিটি ছন্দ ছিলো বেশ অসাধারণ। ‌ বিশেষ করে আমার কাছে এই লাইন গুলো খুব ভালো লেগেছে।

তোমাকে হারাতে পারবো না বলে ছিল মনে ভয়
এতো ভালোবেসেও না জানি
কখন কিভাবে হয়ে যায় পরাজয়

প্রিয়জনকে নিয়ে এত চমৎকার কবিতা আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 3 years ago 

আমার লেখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইজান

 3 years ago 

ওয়াও ভাই কি সুন্দর কবিতা লিখেছেন ৷ দারুন ছিল লাইন গুলো ৷ আসলে কবিতা লিখতে কার না ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন ৷ অসংখ্য ধন্যবাদ এভাবেই নিত্য নতুন কবিতা দেখবো এমনটাই প্রতার্শা করি ৷

 3 years ago 

অবশ্যই আপনাদের মাঝে কবিতা তুলে ধরব প্রতি সপ্তাহে

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার লেখা স্বরচিত কবিতা। এমনি আমার কাছে প্রেম ময় কবিতা শুনতে বেশ ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে মামা। আসলে মামা ভালোবাসার মানুষের সাথে দেখা এবং কথা বলার জন্য অনেক মার খেতে হয়।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ মামা

 3 years ago 

আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।বেশ ভালো কবিতা লিখেন।আপনার থেকে আরও সুন্দর সুন্দর কবিতা সামনে আমরা উপহার পাবো এমনটাই আশা রাখি।কবিতার টপিক নির্বাচন বেশ ভালো ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি বিরহের কবি বিরহের কবিতাগুলো অনেক সুন্দর করে লিখে থাকি, পূর্বের গুলা দেখে নিতে পারেন‌। তবে প্রেমের কবিতাও লিখি মাঝে মাঝে

 3 years ago 

ভালোবাসার মানুষটাকে ঘিরে আপনি খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন। প্রেম অনুভূতিমূলক একটি কবিতা পড়ে খুব ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে সেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। ভিন্ন রকম অনুভূতি নিয়ে কবিতা লিখলে খুবই সুন্দর হয়। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। সম্পূর্ণটা বেশ ভালোই উপভোগ করলাম পড়ার সময়। এরকম কবিতা পরবর্তীতেও পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে সপ্তাহে আবার আপনাদের মাঝে কবিতা তুলে ধরার জন্য

 3 years ago 

আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয় ভাই। আজকেও খুবই সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতা নিয়ে হাজির হলেন। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার লেখা কবিতাটা পড়ে। প্রিয় মানুষটাকে তুলে ধরে আজকের কবিতাটি লিখেছেন। খুবই সুন্দর একটা দিক ফুটে উঠেছে এই কবিতাটির মাধ্যমে। আপনার কবিতা লেখার টপিক অসম্ভব ভালো ছিল। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে যেমন পছন্দ করি তেমনি পড়তে আরো বেশি ভালোবাসি। আপনার কাছ থেকে কবিতা গুলো আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আপনাদের এত সুন্দর উৎসাহ প্রদান আমার কবিতা লেখার অনুপ্রেরণা

 3 years ago 

আপনি তো দেখতেছি ভালবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আসলে ভালোবাসার মানুষের জন্য অনেক কথা জমে থাকে। আর ভালোবাসায় আসে বিধায় পৃথিবী এত সুন্দর। আর এই ভালোবাসা হয়তো বা কেউ সফল আবার কেউ ব্যর্থ। তবে আজকে আপনার কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইক খুব অসাধারণ হয়েছে। এবং কবিতার মধ্যে প্রেম ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যথেষ্ট চেষ্টা করেছি কবিতার মধ্য দিয়ে মনের অনুভূতি ব্যক্ত করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার কবিতার তুমিটা কি নতুন ভাবি নাকি? প্রিয় তোমাকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনি দেখছি কোনোভাবেই প্রিয়তমাকে হারাতে চান না। আসলে আপনি কেন কেউই তার প্রিয় তোমা কে হারাতে চায় না। সব মিলিয়ে অসাধারণ একটি কবিতা ছিল।

 3 years ago 

'তুমি' এটা বলতে বুঝিয়েছি মনের রাজা রানী কে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38