কবিতা আবৃত্তি || স্বরচিত কবিতা : " অবিশ্বাসের ছায়া "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে আসলাম। কবিতাটা আমার নিজের লেখা। আমি প্রায় অনেকদিন ধরে কবিতা লিখেছিলাম। আসলে কবিতা লেখা আমার কাছে যেমন কঠিন আবৃতি করা তার চেয়েও ভীষণ কঠিন। জানিনা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়নি কিন্তু তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি আপনাদের ভালো লাগবে।
কবিতা আবৃত্তি সম্পর্কে কিছু কথা
যদি কোন সম্পর্কে অবিশ্বাস দেখা যায়, তখন যেন আর কোন কিছু বাদ মানে না। কারণ একটা সম্পর্ক কিংবা ভালোবাসা শব্দটা শুধুমাত্র টিকে থাকে বিশ্বাসের উপরে। আর এই বিশ্বাস যদি নড়চড় হয় তাহলে সবকিছু যেন উলটপালট হয়ে যায়। যেন সব দুর্ভিক্ষ সাথে নেমে আসে জীবনে। তখন মনে হয় যেন ভরসা করে কি ভুল করেছি। মনে নানা রকমের প্রশ্নের ভিড়। বুকের ভেতরে যেন আমি ঝড় বয়ে যায়। ভালোবাসার মধ্যে অবিশ্বাস নিয়ে পুরো কবিতাটি লিখলাম।
কবিতার কিছু তথ্য
| কবিতা | অবিশ্বাসের ছায়া |
|---|---|
| আবৃত্তিতে | তাসলিমা আক্তার সনিয়া @tasonya |
| লেখা | @tasonya |
| এডিট | @tasonya |
আমার কবিতা আবৃত্তির ভিডিও লিংক
কবিতার লিরিক্স
অবিশ্বাসের তীব্র ছায়া পড়েছে হৃদয়ে,
মনের মাঝে সমুদ্রের ঢেউয়ের মতো যন্ত্রণা।
ভালোবাসা যেন এক শূন্যের উপরে দাঁড়িয়ে,
লুকায়িত থাকছে মনের দ্বন্দ্ব।
এ যেন এক তীব্র আকাঙ্ক্ষা,
হৃদয় বাঁধে কষ্টের ছায়া।
বিস্মিত মনে কত শত প্রশ্ন,
এবার বুঝি ভেঙে গেল সব মায়া।
কেন এত অবিশ্বাসের ছায়া,
ভালোবাসা কি, কম দিয়েছি তোমাকে।
হৃদয় কেন হচ্ছে সব ছিন্নভিন্ন,
শুধু এতটুকু ভরসা করবে কি আমাকে।
প্রলঙ্কার ঝড়ের আভাস এ বুকে,
দখিনা বাতাস কি ধ্বংস করে দিবে।
আমাকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরবে
সকল অবিশ্বাস ছাড়িয়ে যাবে।
দুর্ভিক্ষ নেমে আসবে হৃদয়ে,
এটাই কি শুধু নিয়তির খেলা।
কখনো গুঝবেনা অবিশ্বাসের ছায়া,
কখনো কি শেষ হবে না অপেক্ষার বেলা।
অন্ধকার নেমে এসেছে হৃদয়ে,
স্বপ্নগুলো,ঘন কালো মেঘে ঢাকা।
বিস্মিত থাকে সকল অনুভূতি
মনের মাঝে ভালোবাসার ছবি আঁকা।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://twitter.com/TASonya5/status/1632004366390394881?t=X349gQjSwYXzsRbj-wuUcg&s=19
আপু ঠিক বলেছেন সবসময় এক রকম পোস্ট করতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে একটু ভিন্ন পোস্ট করলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি অন্যদের কাছেও ভালো লাগে। কবিতা লেখা যতটা কঠিন আবৃত্তি করা তার চেয়েও বেশি কঠিন। তবে যাই হোক আপনার কবিতা আবৃত্তি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আবার তেমন ভালো আবৃত্তি করতে পারিনা তাই কখনো কবিতা আবৃত্তি শেয়ার করা হয়নি। আপনার নিজের লেখা কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কখনো চেষ্টা করলে দেখবেন অবশ্যই পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে পোস্টগুলো দেখতে খুবই ভালো লাগে আর কবিতা লেখার থেকে কবিতা আবৃত্তি করা অনেক বেশি কঠিন, আপনার এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি। আপনার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি আবৃত্তি করা অনেক বেশি কঠিন। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে তো খুবই ভালো লাগছে। আপনি খুব সুন্দর কবিতা আবৃতি করতে পারেন। আপনার স্বরচিত কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছেন আমাদের মাঝে। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি শুনে ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
কবিতা লেখা সহজ কিন্তু কবিতা আবৃত্তি করা সত্যিই কঠিন কাজ । আমি কবিতা লিখি কিন্তু কবিতা সেই ভাবে আবৃত্তি করে সবার সামনে বলতে পারি না। সেই জন্য কবিতা আবৃত্তি করে কখনো শেয়ার করা হয়নি। আপনার শেয়ার করা " অবিশ্বাসের ছায়া " কবিতা আবৃতি শুনে খুব ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে আপনি আবৃত্তি করেছেন। কাজটি কঠিন হলেও বেশ ভালোভাবেই করেছেন আপনি।
সত্যি আবৃত্তি করা সত্যিই কঠিন কাজ।তবে চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু সব সময় একই রকম পোস্ট করতে ভালো লাগেনা ভিন্নরকম পোস্ট করলে দেখতে সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার নিজের লেখা কবিতা আমাদের মাঝে আবৃত্তি করেছেন আপু। কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইল
আপনাকেও অনেক ধন্যবাদ।
জি আপু আসলে সব সময় এক রকম পোস্ট করতে ভালো লাগেনা বিভিন্ন রকম পোস্ট করতে ভালো লাগে। তাই আমিও মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু করার আপনি খুব সুন্দর করে একটা কবিতা আবৃত্তি করেছেন। আপু আপনার কন্ঠ ভীষণ সুন্দর বেশ ভালো লেগেছে ।আপনার কবিতা আবৃতি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আবৃত্তি রেকর্ড করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করতে পেরে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
ভালোবাসায় সবচাইতে বড় জিনিস হলো বিশ্বাস। সেটা না থাকলে ভালোবাসা একেবারে মূল্যহীন বলা যায়। কবিতা টা লিখেছেন দারুণ এবং আবৃত্তি টাও চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।
সত্যি ভালোবাসায় সবচাইতে বড় জিনিস হলো বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মত আমারও ভিন্ন ধরনের পোস্ট করতে খুবই ভালো লাগে। আজকে খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন । যেকোনো ভালোবাসায় বিশ্বাস না থাকলে সেই ভালোবাসা বেশি দিন টেকে না। আপনার কন্ঠে অনেক সুন্দর লাগলো কবিতা আবৃতি।
ঠিক বলেছেন, যেকোনো ভালোবাসায় বিশ্বাস না থাকলে সেই ভালোবাসা বেশি দিন টেকে না। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ঠিক বলেছেন ভালোবাসা টিকে থাকে একমাত্র বিশ্বাসের উপর। একজন অপরজনের মাঝে চেনা পরিচিত নাই। একমাত্র বিশ্বাসের কারণেই একজন অপরজনের জন্য জীবন দিয়ে দেই। আপনার অবিশ্বাসের ছায়া কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। দুনিয়ার অনেক বাস্তব চিত্র কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত করার জন্য।