কবিতা আবৃতি :- আমি যদি হতাম।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো। জীবনানন্দনের লেখা আমি যদি হতাম এই কবিতাটি আমার কাছে ভালো লাগে। আর তাই আজকে এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......


ছবিটি কেনভা দিয়ে তৈরি


কবিতা:-আমি যদি হতাম।
লেখক – জীবনানন্দ দাশ।

আমি যদি হতাম বনহংস,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে
ছিপছিপে শরের ভিতর
এক নিরালা নীড়ে;

তাহলে আজ এই ফাল্পুনের রাতে
ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে
আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে
আকাশের রুপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-
তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন-
নীল আকাশে খইক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা,
শিরীষ বনের সবুজ রোমশ নীড়ে
সোনার ডিমের মতো
ফাল্গুনের চাঁদ।
হয়তো গুলির শব্দঃ
আমাদের তির্যক গতিস্রোত,
আমাদের পাখায় পিস্টনের উল্লাস,
আমাদের কন্ঠে উত্তর হাওয়ার গান!

হয়তো গুলির শব্দ আবারঃ
আমাদের স্তব্ধতা,
আমাদের শান্তি।
আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না:
থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার;
আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি;
কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে
ধানক্ষেতের কাছে ।


✳️ কিছু তথ্য✳️


✳️কবিতা :- আমি যদি হতাম।✳️

লেখক :- জীবনানন্দন দাশ।

✳️কবিতা আবৃতি :- তুহিন✳️

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা
কবিতা আবৃতি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কবিতা পড়তে আমি যেরকম ভালবাসি সেরকম কবিতা আবৃতি শুনতেও আমার অনেক ভালো লাগে৷ আজকে আপনি খুব সুন্দর ভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন৷ আপনার কাছ থেকে কবি জীবনানন্দ দাশের কবিতাটি আবৃত্তি শুনতে পেরে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি কবিতা আবৃত্তি করেছেন এবং এখানে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ভাই আপনার মত আমিও কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসি। তবে জীবনানন্দ দাশ বেশ সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। তার লেখা কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনানন্দ দাশের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে এই কবিতাটি আবার শুনতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। ভাইয়া খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করাটা বেশ কঠিন ছিল আমার জন্য। আমি নিজেও জানি ততটা ভালো করতে পারিনি তবে চেষ্টার কোন ত্রুটি রাখেনি। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি যদি হতাম প্রিয় কবি জীবনানন্দন দাশের বিখ্যাত একটি কবিতা। ভাল আবৃতি করেছেন। আপনার কণ্ঠ ভাল। একটু পরিচর্যা করলে আরো ভাল আবৃতি করতে পারবেন ভাইয়া।উচ্চারণের দিকে আর একটু নজর দিবেন। আবৃতিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু আমি যদি হতাম এই কবিতাটি আবৃত্তি করাটা আমার জন্য বেশ কঠিন ছিল। আমি নিজেও জানি খুব ভালো করতে পারেনি। তবে সামনের দিনগুলোতে চেষ্টা করব ভালোভাবে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি যেমন অনেক সুন্দর গান গাইতে পারেন, তেমনি আপনি খুবই সুন্দর কবিতা ও আবৃত্তি করতে পারেন। এই ধরনের সুন্দর সুন্দর কবিতা গুলো আবৃত্তি করলে খুবই সুন্দর লাগে শুনতে। আপনার কবিতা আবৃত্তি শোনার সময় আমিতো একেবারে কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আশা করছি আপনি পরবর্তীতেও আমাদের সবার মাঝে ভাগ করে নিবেন। ধন্যবাদ পুরোটা ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

মোটামুটি ভাবে গান গাইতে পারি। কিন্তু কবিতা খুব ভালো পারি না। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আশা করি একটা সময় আরো ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনানন্দ দাশের লেখা খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে একটা কবিতা আবৃত্তি শুনতে পেলাম খুবই ভালোভাবে আবৃত্তি করেছেন আপনি। আসলেই এই প্লাটফর্মে আসার পর থেকে আমাদের অনেকেরই প্রতিভার বিকাশ ঘটেছে।

 2 years ago 

কবিতা লিখতে এবং আবৃত্তি করতে দুইটাই আমার বেশ ভালো লাগে। তবে আজকের কবিতাটি আবৃত্তি করতে বেশ কষ্ট হয়েছে। তারপরও সাধ্যে মতো চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনানন্দ দাশের চমৎকার একটি কবিতা আপনি নিজে কণ্ঠে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার আবৃত্তি করা ভিডিওটা আমার কাছে ভালো লাগলো। আমি অনেকগুলো জীবন আনন্দ দাসের কবিতা আবৃত্তি করেছি ও পড়েছি। তার কবিতার গুলোর মধ্যে গভীর চিন্তাভাবনা রয়েছে রয়েছে দেশপ্রেম।

 2 years ago 

আপনার মত আমারও অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। জীবনানন্দ দাশ এর লেখা কবিতাটি সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আপনার সুন্দর কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনতে পেরে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মামা এত সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনানন্দ দাশ যে সমস্ত কবিতাগুলো লিখেছে সে সমস্ত কবিতাগুলো আসলেই অনেক সুন্দর। তা লেখা কবিতা আমার ভালো লাগে তাই চেষ্টা করেছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আবৃতি করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা আপনার আবৃত্তি করেছেন ভাইয়া। কবিতার প্রতিটি শব্দ আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে তারপরও আপনি খুব সুন্দর করে কবিতাটির আবৃত্তি করেছেন।জীবনানন্দ দাশের কবিতা গুলো এমনিতে অনেক সুন্দর হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কবিতাটি আমারও বেশ কঠিন লেগেছে। তারপরও চেষ্টা করেছি ভালো ভাবে আবৃত্তি করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই অনেক কঠিন৷ তার পরও অনেক সুন্দর আবৃত্তি করেছেন।

 2 years ago 

আপনি বরাবরই কবিতা আবৃতি করতেছেন।সত্যি আপনার কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো। এই কবির কবিতা গুলো পড়তে এবং শুনতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

জীবনানন্দ দাশের রচনাসমগ্র আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42