কবিতা আবৃত্তি "তুমিহীন ঘুমন্ত শহর"

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কবিতা আবৃতি
  • ০৮,জুলাই ,২০২৫
  • মঙ্গলবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি ব্যাতিক্রম ধর্মী একটি পোস্ট করবো।আজকে আমি একটি কবিতা আবৃতি করব এর আগে আমি কখনো কবিতা আবৃতি ওইভাবে কোনদিন করা হয়নি। জানিনা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির একজন সদস্য আমার খুব কাছের একজন মানুষ jibon47।
তার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে ।তার কবিতার মধ্যে আলাদা একটি আবেগ খুঁজে পাওয়া যায়। অনেক আবেগ দিয়ে সে কবিতাগুলো লেখে। রাতে মাঝেমধ্যে একসাথে আড্ডা দেওয়ার সময় কবিতা নিয়েও বেশ আলোচনা হয়। তার লেখা কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। নিচে আমার কবিতা আবৃতি দেওয়া হল।



তার লেখা কবিতা



কবিতার নামঃ---তুমিহীন ঘুমন্ত শহর


কথা তো দিয়েছিলে থেকে যাবে আজীবন
কই,সে কথা তো তুমি রাখোনি।
হাঁটতে চেয়েছিলে সেই পথে যে পথে আমি হেঁটেছি,
কই,অনেক পথ হেঁটে আসলাম,তোমার দেখা তো পাই নি।
হাঁটতে হাঁটতে আজ আমি বড্ড ক্লান্ত,
আমার একটু বিশ্রাম দরকার।
শুধু মাত্র ক্লান্ত হও নি তুমি,তুমি বড্ড তেজী আর সামর্থবান।
আমাদের দুজনের পথ চলা ছিলো দুরকম,
আমি ভালোবাসি বলতে বলতে ক্লান্ত
আর তুমি অবহেলা করতে করতে বিরক্ত।
এমনটা-তো হবার কথা ছিলো না,
কথা ছিলো নদীর ধারে আমাদের খড়কুটোর ছোট্ট একটি ঘড় হবে,
সেখানে রাত্রে বেলা জোছনার আলো পরবে,
সকাল বিকেল ভালোবাসার ফুল ফুটবে...!!
আবার যখন বৃষ্টি হবে,তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে শালিক ভেজা ভিজবো।
ঘড়-তো তৈরি হলো ঠিক ও-ই
রাত্রি বেলা জোছনার আলোয় ঘর জ্বল জ্বল করলো,
কিন্তু সেই তুমি-টাই আজ নেই।
একটা সাইক্লোন এসে সব উড়িয়ে নিয়ে গেলো,ভেঙে দিয়ে গেলো সেই ঘর,
অবশেষে আমার বসবাস ল্যাম্পপোস্টর নিচে
যেখানে আমি আমার মনকে অন্ধকার করে রং-বেরঙের আলো দেখি।
রাত্রিবেলা যখন সারা শহর ঘুমিয়ে যায়,
তখন আমি এই ঘুমন্ত শহরকে পাহারা দেই।
ঘুমন্ত এই শহরের মতো খুব ইচ্ছে করে,
তোমার কোলে মাথা রেখে এক শান্তির ঘুম দিতে।


সমাপ্ত



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41