স্বরচিত কবিতা : "ক্লান্ত হৃদয়ের ডায়েরি"
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
জীবনের নানা ব্যস্ততা, ক্লান্তি আর নিঃশব্দ যন্ত্রণার মাঝে আমরা অনেকেই মাঝে মাঝে হারিয়ে যাই নিজের ভেতরে। চারপাশের কোলাহলে ঢাকা পড়ে যায় আমাদের মনের কণ্ঠস্বর, অনুভবের ভাষা। এই কবিতাটি এমনই এক ক্লান্ত হৃদয়ের কথা—যে খুঁজে বেড়ায় একটু প্রশান্তি, একটু ভালোবাসা আর শব্দহীন বিশ্রামের এক কোণা। আজকের এই কবিতাটি আমার মনের গভীরের একটি ক্ষণিক চিত্র—একটি ডায়েরির পাতায় লেখা নিরব আত্মকথন। তাহলে চলুন কবিতার লাইনগুলো পড়ে নেই।
"ক্লান্ত হৃদয়ের ডায়েরি"
দিন শেষে নিজেকেই আর চেনা যায় না।
হাসিমুখের আড়ালে লুকানো দীর্ঘশ্বাস—
তাও কি কখনো কারো চোখে পড়ে না?
চেনা পথগুলো আজ অচেনা লাগে,
চেনা মানুষগুলো কেমন দূরে সরে যায়।
শব্দহীন কিছু প্রশ্ন জমে থাকে ঠোঁটে,
উত্তরগুলো শুধু নীরবতায় হারায়।
রাত হলে মনে হয়,
সব আলো যেন ফিকে হয়ে গেছে।
তারারা চোখ মেলে তাকিয়ে থাকে,
তবু কিছুই বলে না—
তাদেরও বুঝি আর কথা বলার সাধ নেই।
ভিতরে জমে থাকা ক্লান্তি
ধীরে ধীরে আত্মার উপরে ছায়া ফেলে।
আমি হাঁটি—চুপচাপ,
কোনো ঠিকানা নেই,
তবু কোথাও না কোথাও পৌঁছাতে চাই।
হয়তো অপেক্ষা করে কেউ—
এক ফোঁটা কোমলতা নিয়ে,
হয়তো কোথাও এক টুকরো শান্তি
আড়াল হয়ে আছে ঘন কুয়াশার পিছে।
এই ক্লান্তি পেরিয়ে
আবার নতুন সকাল আসবে জানি,
তবু আজ—এই ক্ষণটায়,
একটু থেমে যেতে মন চায়।
শুধু একটু…
শুধু একটু ভালোবাসা,
শুধু একটু বুকের ভেতর শব্দহীন জায়গা—
যেখানে ক্লান্ত আমি,
নিঃশব্দে একটু ঘুমাতে পারি।
কবিতার মূলভাব
"ক্লান্ত হৃদয়ের ডায়েরি" কবিতাটিতে একজন গভীরভাবে ক্লান্ত, একাকী ও বিষণ্ণ মানুষের মনের কথা তুলে ধরা হয়েছে। জীবনের দুঃখ, চাপ এবং একাকিত্ব তাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে, যেখানে চেনা জগৎও অচেনা হয়ে উঠেছে। হাসির আড়ালে থাকা বিষণ্ণতা, উত্তরহীন প্রশ্ন এবং অব্যক্ত যন্ত্রণার কথা এই কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কবিতাটি কেবল হতাশার কথা নয়—এখানে এক ঝলক আশার প্রতিফলনও রয়েছে। কোথাও না কোথাও শান্তি, কোমলতা বা ভালোবাসার প্রতীক্ষা করছে—এই বিশ্বাস মানুষটিকে বাঁচিয়ে রাখে।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Comment link
Comment link
Comment link
Comment link
গভীর অর্থপূর্ণ একটি কবিতা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের এই ক্লান্তি আমরা সচরাচর মুখে কখনোই প্রকাশ করতে পারি না। কিন্তু আপনি অনেক সুন্দর ভাবে আজকে কবিতার মাধ্যমে প্রকাশ করলেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারে চমৎকার হয়েছে আজকের আপনার এই কবিতা৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগছে৷ একইসাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ যা পড়ে আমার কাছে অনেক ভালো লাগছে৷ এর মধ্যে কিছু লাইন হলো :