আমার লেখা প্রথম কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। আজকে আমি খুবই এক্সাইটেড পোস্টটি করার জন্য। আমার বাংলা ব্লগে সবাইকে সুন্দর সুন্দর কবিতা শেয়ার করতে দেখি। কিন্তু কবিতা আমি তেমন একটা বুঝিনা। তাছাড়া লেখার কথা তো কখনো চিন্তাই করতে পারি না। সবার কবিতা দেখতাম আর ভাবতাম এত সুন্দর কবিতা কিভাবে লিখে। সেদিন রাতে শোয়ার পর আমার মাথায় কিছু এলোমেলো লাইন ঘুরছিলো। তাই ভাবলাম যে লাইনগুলো লিখে রাখি। এভাবেই লিখতে লিখতে দেখলাম যে আজকের কবিতাটি হয়ে গেলো। এটি আমার জীবনের লেখা প্রথম কবিতা। জানিনা আদৌ কবিতা হয়েছে কিনা। তারপরও মনে হলো যে কবিতা লেখা তো খুবই সহজ। কেন এতদিন চেষ্টা করিনি। অবশ্য এতদিন চেষ্টা করেছিলাম কোন কাজ হয়নি। কবিতা লিখতে গেলে কবিতার লাইন এমনিতেই মাথা চলে আসে। তখন খুব একটা চেষ্টা করতে হয় না। আবার যখন চেষ্টা করি তখন দেখা যায় যে এক লাইনও লিখতে পারি না।


woman-1868559_1280.jpg
Link


যখন দুজন দুজনকে ভালোবাসে তখন তারা একে অপরকে ঘিরে অনেক ধরনের স্বপ্ন দেখে। কিন্তু মাঝেমধ্যে দেখা যায় যে তাদের স্বপ্ন পূর্ণতা পায় না। একজন দূরে চলে যায়। সেই স্বপ্নগুলো অন্য কারো হাত ধরে ঠিকই পূরণ করে নেয়। কিন্তু বাকি জন শূন্য হাতে রয়ে যায়। সে আর পারেনা নতুন করে কারো সঙ্গে সেই স্বপ্নগুলো ভাগাভাগি করে নিতে। সেই স্বপ্ন নিয়েই সে বাকি জীবন বেঁচে থাকে। এ বিষয়টিকে আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। নতুন নতুন কবি হচ্ছি।



সুখে থেকো প্রিয়

সেদিন দুজনে পাশাপাশি বসে
হাতে হাত রেখে
কত স্বপ্ন দেখেছি মিলে।
জানি সে স্বপ্ন
আজ তুমি দেখো অন্যের হাত দুটি ধরে।
কি দোষ ছিল আমার
মিছে অভিমানে চলে গেলে বহু দূরে।
একবারও কি ভেবে দেখেছিলে
তুমি বিহনে কেমনে কাটে আমার দিন?
তুমি তো বেশ সুখেই আছো
অন্যের ভালোবাসা নিয়ে।
আমি তো আজও
ভুলতে পারিনি তোমাকে,
তোমার সেই দেখানো স্বপ্নকে।
যে স্বপ্ন দেখেছি তোমার হাতটি ধরে
সে স্বপ্ন চাই না আমি দেখতে
অন্য কারো হাতে রেখে হাত।
ভয় পেয়ো না তুমি প্রিয়
দেব না অভিশাপ
যতই যাও দূরে চলে।
সুখে থেকো তুমি সারাটি জীবন,
আমার হাত নয় তো
অন্য কারো হাত ধরে।


আপনাদের ভালোলাগা এবং মন্দলাগা দুটোই শেয়ার করবেন। যাতে পরবর্তীতে আরো ভালো করতে পারি।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রথম আজ কবিতা শেয়ার করেছেন দারুন হয়েছে কবিতাটি।কবিতার প্রতিটি লাইন সুন্দর হয়েছে।লিখতে লিখতে আরো ভালো লিখতে পারবেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতার প্রতিটি লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু ভালোবাসার অনুভূতিগুলো খুবই সুন্দর ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করা। আসলে আপনার লেখা প্রথম কবিতাটি সত্যি অনেক সুন্দর ছিল কারণ মানুষের মনের মধ্যে ঘুরপাক খাওয়া বিভিন্ন এলোমেলো অনুভূতিগুলোই আসলে কবিতার মাধ্যমে প্রকাশ করলে অনেক সুন্দর লাগে। যেমনটা আপনি খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। এভাবে লিখতে থাকলে আরো ভালো ভালো করবেন আশা করি প্রতিটা মানুষ তার ভালোবাসার পূর্ণতা পেতে চায় কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অপূর্ণতা রয়ে যায়।

 3 years ago 

আসলে মনের মাঝে এলোমেলো লাইনগুলো সাজিয়ে লিখলেই কবিতা হয়ে যায় তা জানাই ছিল না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

লেখা টি পড়ে কেউ বলবে না এটি আপনার প্রথম কবিতা। এক কথায় অসাধারন হয়েছে আপনার কবিতাটি, কবিতার লাইন গুলোও বেশ চমৎকার ছিলো। এভাবেই কবিতা শেয়ার করবেন আমাদের মাঝে।

 3 years ago 

আপনার কাছে আমার কবিতার প্রশংসা শুনে মনে হচ্ছে যে আসলেই কবিতাটি ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রথম হিসেবে তো কবিতাটা ভালোই লিখেছেন । আসলেই আমাদের মনের ভেতরে সব সময় এলোমেলো অনেক চিন্তা ভাবনা আসে এবং অনেক কথা আমরা মনে মনে বলেও থাকি , কিন্তু কখনো এভাবে কবিতা আকারে লেখা হয়নি । আপনি কবিতাটি কিন্তু অনেক সুন্দর লিখেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে । বাস্তব কথা গুলোই তুলে ধরেছেন কবিতার মাঝে ।

 3 years ago 

মনের মধ্যে এলোমেলো চিন্তা গুলো লিখে ফেললেই কবিতা হয়ে যায়। আপনিও চেষ্টা করে দেখতে পারেন আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভুলতে পারিনি তোমাকে,
তোমার সেই দেখানো স্বপ্নকে।
যে স্বপ্ন দেখেছি তোমার হাতটি ধরে
সে স্বপ্ন চাই না আমি দেখতে
অন্য কারো হাতে রেখে হাত।
ভয় পেয়ো না তুমি প্রিয়
দেব না অভিশাপ

প্রথমবারের মতো কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য অভিনন্দন রইল।
ঠিকই বলেছেন আপু আমাদের ব্লগের সবাই অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করে।
আপনার কবিতার মূলভাব অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।
পরবর্তীতে আরো নতুন নতুন কবিতা আপনার কাছ থেকে আশা করি।

 3 years ago 

সবার এত সুন্দর সুন্দর কবিতার মাঝে আমার এই কবিতাটি শেয়ার করতেই ভয় লাগছিল। আপনাদের ভালো লেগেছে জেনে এখন ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতা বেশ অনেক সুন্দর হয়েছে, কেউ বলবে না যে এটা আপনার প্রথম কবিতা। আসলে মানুষ পারে না এমন কিছু নেই। শুধু একটু চেষ্টা আর ধৈর্য্যের প্রয়োজন। আর কাউকে ভালোবাসলে সত্যি যতই দূরে যাক তাকে ভুলা যায় না। যাইহোক আশাকরি এমন কবিতা আরো উপহার দেবেন।

 3 years ago 

ঠিক বলেছেন মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। আমার এই কবিতা লেখাই তার প্রমাণ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার লেখা প্রথম কবিতাটি অনেক সুন্দর হয়েছে। কবিতার নাম আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া কবিতার প্রতিটি লাইন খুব সুন্দরভাবে এ সামঞ্জস্য রেখে সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতার নামটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি আপনার প্রথম কবিতা খুবই চমৎকার হয়েছে । আমার কাছে তো বেশ ভালো লাগলো। আসলে কাউকে সত্যিকার অর্থে ভালবাসলে সে যত দূরে থাক না কেন তার জন্য শুভকামনা থাকে সবসময় । আপনার কবিতার অর্থ গুলো খুবই চমৎকার ছিল । ধন্যবাদ আপনাকে ।পরবর্তীতে আরো নতুন নতুন কবিতা দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলে তাকে অভিশাপ দিতে কখনোই ইচ্ছা করে না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার তো ভাবতেই অবাক লাগছে এটি আপনার প্রথম লেখা কবিতা। এত সুন্দর কবিতা তাও প্রথমবার লিখলেন এটা আমি বিশ্বাস করতে পারছি না। অসম্ভব সুন্দর হয়েছে আপনার লেখা এই কবিতাটি। কবিতার নামও কিন্তু খুব সুন্দর ছিল সুখে থেকো প্রিয়। আসলে দুইজন মানুষ যদি কেউ উপরকে ভালোবাসে, তখন তারা সত্যি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে নিজেদেরকে নিয়ে। আর সেখান থেকে একজন না একজন দূরে চলে যায়। আর একজন সেই স্বপ্নগুলোকে আরেকজনকে দিয়ে পূরণ করে কিন্তু অন্যজন একা থেকে যায়। অনেক সুন্দর হয়েছে কবিতাটা।

 3 years ago 

বিশ্বাস করেন আপু এটিই আমার প্রথম লিখা কবিতা। আপনাদের ভালো লাগবে বুঝতে পারিনি। ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39