স্বরচিত কবিতা: তুমি ও আমি ❤️

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০৮ মে ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার।
বাংলায় ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে সব সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন তাদের কবিতাগুলো পড়ে আমি অনেক উৎসাহিত পাই। আশা করছি আমার লেখা ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

vietnam-8560196_1280.jpg

Source

তুমি ও আমি
লেখাঃ তানহা তানজিল তরসা

তুমি আসো ছায়ার মতো, নীরব কথার ছলে,
আমি দেখি তোমায় শুধু, চাঁদের শীতল জোছনাতলে।
তোমার চোখে স্বপ্ন বোনা, স্নিগ্ধ একটুকরো ভোর,
আমার মনে ঝরার আগে বাজে ভালোবাসার সুর।

তুমি বলো চলো দূরে, কোনো নামহীন ঠিকানায়,
আমি হাঁটি তোমার সাথে, পথ হোক যেদিকেই যায়।
তোমার হাসি, নরম বাতাস, ছুঁয়ে যায় হৃদয় কাঁপায়
ভালোবাসা এমন করে, নীরবে প্রতিদিন গাঁথায়।

তুমি আমি, দুইটি পাতা, একই গাছের ডালে,
পৃথিবী যতই যাক বদলে, থাকব আমরা একসাথে চলে।


মূলভাব

এই কবিতাটি প্রেমের এক নিঃশব্দ অথচ গভীর অভিব্যক্তি যেখানে দুটি হৃদয় একে অপরের সঙ্গী হয়ে পথ হাঁটে জীবনের প্রতিটি বাঁকে। প্রেম এখানে উচ্চারণে নয়, বরং চাহনিতে, নিঃশ্বাসে এবং নিরবতা ভেদ করে ছড়িয়ে পড়ে। কবিতাটি চিরন্তন ভালোবাসার প্রতীক, যেখানে বদলে যাওয়া পৃথিবীর মধ্যেও দুটি হৃদয়ের বন্ধন অটুট থাকে যেন একই গাছের দুটি পাতা, আলাদা হলেও একে অপরের ছায়া।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250506_134956.jpg

Sort:  
 last year 

আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।

 last year 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার কবিতাটি দুজন ভালোবাসার মানুষের মনের না বলা কথা যেন ব্যক্ত করে দেয়। ভালোবাসা তো এমনই হওয়া উচিত যা মুখে বলে প্রকাশ করা লাগে না চোখের চাউনিতেই এবং মুখের দিকে তাকালেই সব বোঝা যায় মনের কথা। অনেক সুন্দর ভাবে আপনি কবিতাটি রচনা করেছেন ধন্যবাদ।

 last year 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর একটি টপিক নিয়ে সুন্দরভাবে কবিতাটি রচনা করেছেন। ভালোবাসার বিভিন্ন রূপ রয়েছে। ভালোবাসা সুন্দর একটি অনুভূতি। ভালোবাসা বলেই প্রকাশ করতে হবে এমনটা জরুরী নয়, ভালোবাসা না বলেও অনুভব করা যায়। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61647.95
ETH 1649.19
USDT 1.00
SBD 0.42