স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'অন্তর পোড়া যন্ত্রণা'
আজ - শুক্রবার
| আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিরহ অনুভূতিমূলক কবিতা শেয়ার করতে চলেছি আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই চলুন আর দেরি না করে এখনি কয়েকবার আবৃত্তি করে ফেলি। |
|---|
কবিতা
মনের অগোচরে।
কান্নার জল বৃষ্টি হয়ে ঝরে
আজো অন্তরে।
ভুলতে পারিনা আশা
তার প্রেম পিপাসা
চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে
প্রেম দিয়ে গড়া বাসা।
আমি মুছতে পারি না স্মৃতি
সে যে বিষম-পিরিতি।
প্রেম করে মনের টান হওয়া
সেটা ভালোবাসার রীতি।
কেন ধরে রাখি আশা বুকে
থাকতে চাই তার সুখ।
সে গেছে হারায়
কান্দি সেই দুঃখে।
মন যেন আজ মলিন আমার
পায়না খুজে সুখ।
যাওয়ার সময় প্রিয়া আমার
ভেঙে গেছে বুক।
বুক যে আমার বুক ছিল না
হয়েছিল সুখের নীড়।
সইতে না পেরে মারলো পাষানী
হৃদয় ভাঙার তীর।
নদীর পানি শুকিয়ে গেলে
মাটি যেমন ফাটে।
পাষানীর দেওয়া হৃদয় ক্ষত
তেমনি দাগ কাটে।
যতই দি মনকে সান্ত্বনা
আসে না পূর্ণতা।
তার বিরহে হৃদয় মাজারে
জেগে উঠে যন্ত্রণা।
সমা প্ত |
|---|
ঠিক বলেছেন ভাইয়া মনের মানুষ যদি ভালোবাসার নামে ছলনা করে তাহলে আর সেই মনকে ঠিক করা বেশ কষ্টকর হয়ে যায়। এরকম প্রতারণা মেনে নেওয়া যায় না। সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আজকে কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
বাস্তবতা বুঝতে পেরেছেন জেনে খুশি হলাম
আসলে এখন বেশিরভাগ ভালোবাসার মধ্যে ছলনা বেশি থাকে। মনের মানুষটা আমাদের সাথে ছলনা করে। এই বিষয়টা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়। অন্তর পোড়া যন্ত্রণা কবিতা টা অনেক সুন্দর করে লেখা হয়েছে। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার লেখা কবিতাটা। আপনি কিন্তু অনেক সুন্দর করে কবিতা লিখে থাকেন সব সময়।
সবকিছু আপনাদের অনুপ্রেরণা আপু।
ভাই আপনার লেখা কবিতা গুলো পড়লে আমার ভালো লাগে অনেক বেশি। আজকের এই কবিতাটার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লেখা হয়েছে। লাইনগুলো আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আর অনেক সুন্দর ছিল এই কবিতাটা লেখার টপিক। প্রত্যেকটা লাইন সুন্দর করে লেখার কারণে ভালো লেগেছে পড়তে।
অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।আশা করি পরবর্তী কবিতা আবৃত্তির আশায় থাকবেন।
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া মনের মানুষ যদি ভালোবাসা নামে ছলনা করে তাহলে সেই মনকে ঠিক করা অনেক কষ্ট কর। এখন বেশি ভাগ ভালো বাসার মানুষের মধ্যে ছলনা রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু বাস্তবতা ঠিক তেমন।
ঠিক বলেছেন ভাই ,ভালোবাসার মানুষটি যখন হৃদয়ের গভীরতা দিয়ে ভালোবাসার পরও সেটিকে নিয়ে খেলা করে, তখন সেটি বড়ই বেদনাদায়ক অপর পাশের মানুষটির জন্য ।আমরা যতই সেই সব স্মৃতিগুলো ভুলে থাকার চেষ্টা করি না, কোনদিনই আসলে ভুলতে পারিনা। আপনার স্বরচিত অনুভূতিমূলক কবিতাটি সত্যি খুব সুন্দর হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য।
শুধু মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর কবিতা শেয়ার করার জন্য৷ এই কবিতার যে লাইনগুলো আমার পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:
এত সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান