স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'অসীম ভালবাসা'

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

IMG_20230310_190101_95.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। সত্যিকারের ভালোবাসাকে কেন্দ্র করে আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা উপহার দিতে এসেছি, যে কবিতার মাঝে গভীর ভালোবাসা খুঁজে পাবেন। তাই চলুন আর দেরি না করে এখনি কবিতাটি আবৃত্তি করি।

কবিতা

নাম: অসীম ভালোবাসা

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


আসতে পারো গহীন বনে

যেথাই তুমি থাকো।

তুমিও কি আমার মত
যত্ন করে রাখো।

রেখেছো তুমি আমায় কোথায়
দেখতে কি একটু দেবে।

রেখেছি তোমায় আমি কোথায়
সেটাও জেনে নিবে।

রাখিনি তোমায় অবহেলায়
ধুলা মাটি জলে।

চেয়ে দেখো তুমি আছো
আমার হৃদয় অন্তরালে।

রাখিনি তোমায় ধুলি ময়লায়
নোংরা যেখানে থাকে।

রেখেছি তোমায় সেই আসনে
যেথায় প্রেমিক-প্রেমিকাকে অসীম ভালোবাসে।

চেয়ে দেখো মন আঙিনায়
জ্বলছে কত আলো।

বুঝে নিও হাসি মাখা মুখটা দেখে
তোমায় কত বাসি ভালো।

ভালোবাসার গহীন বনে
তুমি ময়না পাখি।

যতন করে আদর দিয়ে
পিঞ্জিরায় পুষে রাখি।

পুষে রাখি তোমায় আমি
মনের মায়া দিয়ে।

সুযোগ পেলে ভেবো বন্ধু
আমার ভালোবাসা নিয়ে।

ঠকাতে চায় না তোমায় আমি
ভালবাসার ছলনায়।

চেয়ে দেখো হারিয়ে গেছি
তোমার মিষ্টি মায়ায়।

তোমার ওই মায়াবী চোখ
বাড়িয়েছে পাগলামি।

মন প্রাণ উজাড় করে
ভালোবাসি আমি।

জানিনা কেমন মূল্যায়ন করবে
আমার ভালোবাসা

পথ পানে চেয়ে আছি
ছাড়িনি তবু আশা।

বলতে পারে পাগলামি
করে আমায় নিরাশা।

তবুও বলবো এটা আমার
সত্যিকারের ভালোবাসা।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

সত্যিকারের ভালোবাসা মনের গহীন থেকেই জন্মায়। আর সেই ভালোবাসা যখন একজন প্রেমিক তার প্রেমিকাকে দেয় তখন প্রেমিকার উচিত সাদরে গ্রহণ করা। কারণ এই প্রেম হাতে পেয়ে নিজেকে ধন্য মনে করা উচিত, কারণ বর্তমান যুগে প্রেম ভালোবাসা এতটাই সস্তা আর মিথ্যে প্রতারণায় পরিণত হয়েছে বিশ্বাস করা আর একে অপরের সাথে হাতে হাত রেখে সারাজীবন কাটানোর আশা করা বড়ই কঠিন। আর সত্যিকারের ভালবাসা পেয়েও যে অবহেলা করে তার মত বোকা গর্ধব আর কোথাও নেই। তবে অনেকেই আছে সত্যিকারে ভালোবাসাকে মূল্যায়ন করতে চায় না ছলনাময়ী মিথ্যে ভালোবাসার প্রতি আকৃষ্ট হয়ে ভুল পথে পা বাড়ায়। সেখানেই তার পতন ঘটে। তবে মিথ্যে ভালোবাসা গুলো খুব সহজে বোঝা যায়, শুধু যারা আবেগের বসে পড়ে, তারা এগুলো বুঝতে চায় না। আর ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন ডিপ্রেশনে ভুগে,নিজের ক্ষতি নিয়ে আফসোস করতে থাকে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 3 years ago 

ভালোবাসা অসীম হয় ভালোবাসার শেষ থাকে না। থাকে না কুল কিনারা। থাকে না থাকে না কোন ঠিকানা। আপনি আজকে অসীম ভালোবাসা নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। ভালোবাসার কথাগুলো আপনি কবিতার মধ্যে দিয়ে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার প্রতিটা লাইন খুব চমৎকার ভাবে লিখেছেন আপনি। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার কবিতে যত করি ততই ভালো লাগে। আজকের কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভালো লাগে যেনে খুশি হলাম

 3 years ago 

মনের মধ্যে যদি প্রচুর ভালোবাসা জমে থাকে তাহলে এমন সুন্দর কবিতা লেখা সম্ভব। আপনি দেখছি ইদানিং খুব সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখেন। ভালোবাসার কবিতা লিখেন পড়তে খুবই ভালো লাগে। মনে হয় ভাবীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আপনি। অনেক ধন্যবাদ কবিতার কথা গুলো খুবই সুন্দর ছিল।

 3 years ago 

তা অবশ্য ঠিক বলেছেন আপু

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে গভীর ভালোবাসার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আপনি একদম ঠিক বলেছেন ভালোবাসার কোন কিনারা থাকেনা। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে ভালোবাসার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক কথা মামা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42