কবিতা : হিংসা-বিদ্বেষ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ে মানুষ মানুষকে আর কখনোই ভালোবাসে না। এখন শুধু মানুষের ভিতর হিংসা-বিদ্বেষ সবসময় ভরে থাকে। আসলে একজন মানুষ যখন একজন মানুষের ক্ষতি চায় তখন সেই মানুষটি আর কখনোই সামনের দিকে এগোতে পারে না। আসলে আমরা যদি আমাদের এই পৃথিবীটাকে অর্থাৎ আমাদের এই দেশটাকে উন্নতির দিকে এগিয়ে নিতে না পারে তাহলে আমরা সবসময় পিছনে থেকে যাব। আর কিছু মানুষ আছে সব সময় এইসব উন্নতি ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে। তারা চায় না যে আমরা এই সমাজে ভালো কিছু করি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসলে এর ফলে একদিক থেকে তাদের ক্ষতি হচ্ছে এবং অন্য দিক থেকে দেশেরও ক্ষতি হচ্ছে।



আমাদের উচিত সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষের হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে চলা এবং সকল বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে সমাজকে এক উন্নতি চরম শিখরে পৌঁছে তোলা। আসলে যখন আমরা আমাদের দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারব তখন কিন্তু আমাদের দেশের সবাই ভালো থাকবে এবং সুন্দরভাবে দিন যাপন করবে। এছাড়াও যদি কোন মানুষ কোন বিপদে পড়ে এবং কোন কাজে আটকে যায় তাহলে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করা এবং সেই কাজ যাতে সহজে সমাধান হয় সেজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। কারণ কোন একজন ব্যক্তি যদি ভালো কাজ করে তার সেই ভালো কাজের দ্বারা সমাজের আরো দশটা মানুষ অনেক বেশি উপকৃত হবে।


হিংসা-বিদ্বেষ


পৃথিবীতে আর ভালো মানুষ নেই,

পৃথিবীটা এখন বদলে গেছে।

মানুষ মানুষকে হিংসা করে,

ভালোবাসা নেই পৃথিবীর মাঝে।


মানুষের ক্ষতি করার জন্য,

সব সময় চেষ্টায় লেগে থাকে।

এর ফলে সমাজ ধ্বংস হচ্ছে,

পৃথিবী না এগোচ্ছে উন্নতির দিকে।


এত হিংসা কিসের জন্য,

মানুষকে আর ভালোবাসা কি যায় না?

মানুষ নাকি মানুষের জন্য,

হিংসাকে ভুলে থাকা যায় না?


হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে,

নতুন এক সুন্দর পৃথিবী গড়ি।

মানুষ মানুষকে ভালোবেসে,

নতুন এক অধ্যায় শুরু করি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 years ago 

আপনার লেখা হিংসা-বিদ্বেষ শিরোনামের কবিতাটি বলে আমার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে বর্তমান সময়ে যত প্রকারের সংঘাত সৃষ্টি হচ্ছে তার পিছনের মূল কারণ হলো হিংসা বিদ্বেষ। কিন্তু আমাদের সকলের উচিত হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে সুন্দর ও সফল একটি সমাজ গঠন করা। যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা শান্তিতে বসবাস করতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62368.07
ETH 1687.08
USDT 1.00
SBD 0.40