"আমার ভালো লাগা" ✒️ কবিতা 📆 ০৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ

আমার ভালো লাগা.jpg


আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করব। জানিনা কবিতাটি কেমন হয়েছে, হটাৎ করেই কীভাবে কীভাবে জানি লিখে ফেললাম। তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।


আমার ভালো লাগা


ভালো লাগে সবুজের সমারোহ,
ভালো লাগে ভোর বেলায় পাখির ডাক,

আরো ভালো লাগে ভোর দুপুরে কুকিল পাখির গান,
আমি যেন প্রকৃতি প্রেমিক ।


ভালোবাসি কবিতা আর গান,
ভালোবাসি বই পড়তে

গল্পের মধ্যে যেন হারিয়ে যাই,
সে এক অন্যরকম অনুভূতি।


ভালো লাগে একা একা থাকতে,
আর ভালো লাগে কবিতা লিখতে

আর এভাবেই নিজের ভালোলাগাগুলোকে,
ভালোবাসতে বেশি ভালো লাগে।



ধন্যবাদন্তে,
@shah01

Sort:  
 5 years ago 

বেশ সুন্দর হয়েছে কবিতাটি।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারব।

 5 years ago 

ভালো লিখেছেন কবিতাটি। আমার ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

 5 years ago 

খুব ভালো একটা কবিতা

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39