আবু জাফর ওবায়দুল্লাহ রচিত, "মাগো ওরা বলে" কবিতাটির আবৃত্তি||~~

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামু আলাইকুম/আদাব

received_450712483638183.webp

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছিআর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।


বন্ধুরা আজ আবারো একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম।কবিতাটি খুবই জনপ্রিয় একটি কবিতা।দেশপ্রেমের একটি কবিতা। দেশের প্রতি মমত্ববোধের একটি কবিতা।ভালবাসা জর্জরিত একটি কবিতা।উনিশ শত 52 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এই কবিতাটি রচিত হয়েছিল।হৃদয় ছুয়ে যাওয়ার মত একটি কবিতা। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে।আবু জাফর ওবায়দুল্লাহ রচিত মাগো ওরা বলে এই কবিতাটিতে তিনটি চরিত্র আছে।একটি হলো মায়ের চরিত্র। অপরটি হল খোকার চরিত্র। আর তৃতীয়টি হলো কবির চরিত্র।সত্যিই খুবই অনেক সুন্দর করে এই কবিতাটি লিখেছেন।মর্মস্পর্শী এই কবিতায় যেন,,অফুরান দেশপ্রেম ফুটে উঠেছে।আর আজ এই কবিতাটি আবৃত্তি করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই।তবে গত হ্যাংআউটে আমাদের এক প্রিয় আপু এই কবিতাটি আবৃত্তি করেছিল।সেদিন'ই মনে মনে ভেবেছিলাম আমিও কবিতাটি আবৃত্তি করব।তবে দুঃখের বিষয় হলো, আজ আমি অনেকগুলো কাপড় কাচার কারণে, অনেক ঠান্ডা লেগে গলা বসে গেছে। তাই যথাযথ আবৃত্তি করতে পারলাম না।তাছাড়া ভেবেও পারছিলাম না কি পোস্ট করব।যাইহোক আমার কবিতা আবৃত্তি টি যদি, আপনাদের এতোটুকু ভালো লেগে থাকে। তবেই হবে আমার পরম পাওয়া। চলুন তবে শুনে আসি। সেই দেশ প্রেমের কবিতা।মাগো ওরা বলে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ।


মাগো ওরা বলে


আবু জাফর ওবায়দুল্লাহ
সেলিনা সাথী*♥


ভিডিও লিংক


কবিতা লিরিক্স


কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজেন ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা, তুই কবে আসবি?
কবে ছুটি?”
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”

“পাগল ছেলে”,
মা পড়ে আর হাসে,
“তোর ওপরে রাগ করতে পারি!”
নারকেলের চিড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে,
এটা-সেটা
আরো কতো কি!
তার খোকা যে বাড়ি ফিরবে
ক্লান্ত খোকা।

কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝরে পড়েছে ডাঁটা,
পুঁই লতাটা নেতানো
“খোকা এলি?”
ঝাপ্সা চোখে মা তাকায়
উঠানে উঠানে
যেখানে খোকার শব
শকুনীরা ব্যবচ্ছেদ করে।

এখন
মার চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনীদের।
তারপর
দাওয়ায় বসে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে!
এখন
মার চোখে শিশির-ভোর
স্নেহের রোদে ভিটে ভরেছে।|



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 4 years ago 

কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো আপনার কন্ঠে আবৃত্তি গুলো সব সময় অনেক মধুর শোনায়।

 4 years ago 

মাগো ওরা বলে, কবিতাটি আপনি খুব চমৎকারভাবে আবৃত্তি করেছেন। সত্যি আপনার মিষ্টি কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে কবিতার প্রতিটি ছন্দে অনেক অর্থ লুকিয়ে আছে যা হৃদয়কে নাড়া দেয়। এত চমৎকার দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 4 years ago 
আপনার কাছ থেকে অসাধারণ একটি কবিতার আবৃত্তি শুনতে পেলাম।আসলে আপনার আবৃত্তি আমার কাছে খুব ভালো লাগে। বিশেষকরে করে "মাগো ওরা বলে"এই কবিতার আবৃত্তিটি ও খুব ভালো লেগেছে।আসলে আল্লাহ তায়ালা একেক জনকে একেক গুণ বা প্রতিভা দিয়ে থাকেন। আর আমার কাছে আপনার কবিতা আবৃত্তি এমন লাগে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে "মাগো ওরা বলে"কবিতাটি আবৃত্তি করে এবং তা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 4 years ago (edited)

দিদি আপনার ভয়েসটা ভীষণ মিষ্টি। আপনি হ্যাং আউটে যখন অ্যাঙ্কারিং করেন আমি মন দিয়ে আপনার ভয়েস শুনি। আপনার আবৃত্তি এখানে এই প্রথম শুনলাম। এটাতেও অনুভূতি ভরপুর।আরো এমন শোনাবেন দিদি। এই ধরণের কন্টেন্ট আরো চাই। তবে এই এডিটিং না করলেও আপনার তাল,লয় সব ঠিকই থাকবে।জেনুইন ভয়েস।

 4 years ago 

আপু ঠিক বলেছেন কবিতাটি হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কবিতা। আমি তো দুবার শুনে ফেললাম, আপনার কন্ঠে। সত্যি বলতে যেকোন কবিতা এতটা সাবলীল ভাবে আপনি আবৃত্তি করেন, সত্যিই দারুন লাগে। শুভ কামনা সবসময়ই রয়েছে।

 4 years ago 

এই কবিতা টি আমার খুব পছন্দ আপু। কবিতা টি শুনলেই মনের মধ্যে কেমন যেন করে উঠে। আপনি ঠিকই বলেছেন, কবিতাটি হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কবিতা। আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে পছন্দের একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।♥♥

 4 years ago 

আসলেই কবিতাটা সুন্দর।আর আপনার আবৃত্তিটা শুনে ভিতরের দেশপ্রেম আবারও নাড়া দিয়ে উঠলো।অসাধারণ আবৃত্তি করেছেন আপু।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনুপ্রেরণা দেয়ার জন্য।♥♥

 4 years ago 

সেই ছোটবেলা থেকেই এই কবিতাটি শুনছি ।যতবারই শোনা হোক না কেন হৃদয় ছুঁয়ে যায় কবিতাটি।আসলে এটি খুবই জনপ্রিয় ও আমার কাছে খুব ভালো লাগে।আপনার ঠান্ডা লাগার পরেও আপনি সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপু।ধন্যবাদ আপু।

 4 years ago 

সত্যি বলেছো আপু এই কবিতাটি অনেক জনপ্রিয় একটি কবিতা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি আমারও খুব ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39