আমার আবেগের কবিতা-।।“অপেক্ষার প্রহর”।।@samhunnahar...
আমার বাংলা ব্লগ পরিবারের
পাখির কলতান,নীল আকাশ, সবুজ মাঠ
এই মাত্র উঁকি দেওয়া সূর্যের রঙের বাহার
সাদা মেঘের শুভ্রতা নিয়ে,
তুমি আসবে আমার কাছে।
তুমি আসবে আমার জন্য
নতুন ভোর নিয়ে
সময় যেন থেমে গেছে, চারদিকে স্তব্ধ!
তবে এই অপেক্ষার কি শেষ নেই?
অপেক্ষা আজও তোমার পথ ধরে -
কত বৃষ্টি বাদল চলে গেছে এই পথে,
এখনো সূর্য ওঠেনি হয়নি সকাল
অন্ধ জীবন এখনো তোমার অপেক্ষায়।
শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় না!
ভোরের অপেক্ষায় রাত যে আর কাটে না,
শিউলি ফুলের সৌরভি মেখে তুমি আসবে
বলাও হয় না, শুধু অপেক্ষায় থাকা।
কত প্রহর চলে গেছে একে একে-
বিদায় বলেছে কত সঙ্গী সাথীর দল।
দুচোখে কত স্বপ্ন দেখি তোমায় ভেবে,
শুধু অপেক্ষার প্রহর গুনি তুমি আসবে তাই।
যখন রাত্রি এসে ঘিরে ধরে আমায়
এতোটুকু শুধু এতোটুকু আলোয় আশায়,
আজও পথের ধারে আমি একা বড় একা -
শুধু তোমার অপেক্ষায় সময় চলে যায়।
তুমি আর কত অপেক্ষায় রাখবে আমায়?
চলে এসো জীবনে,
অপেক্ষার প্রহর যেন শেষ হয়।
চলে এসো!এই জীবনে ফিরে এসো!
সমাপ্তি-@samhunnahar
| আশা করি আমার কবিতাটি আপনাদের ভাল লেগেছে।কেমন লেগেছে মতামত দিয়ে জানালে অবশ্যই ভালো লাগবে।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার ব্লগ এখানে সমাপ্তি করছি। সবাই নতুন দিনের নতুন বার্তা নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। |
|---|
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ঠিকই বলেছেন আপনি অপেক্ষা করতে করতে মানুষ জীবনের বেশিরভাগ সময়ও পার করে দেয় তার প্রিয়জনের জন্য।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে প্রিয়জনের আশায় বসে থাকা এক চাতক পাখির কথাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রিয়জনের অপেক্ষায় থেকে নিজের জীবনটা শেষ করে দিছে।
প্রিয় মানুষের জন্য সারা জীবন পার করে দিতে পারবে অপেক্ষা করে অনেকেই।অনেকেই আছে তার প্রিয় মানুষের জন্য সে অপেক্ষায় বসে থাকে সারা জীবন। আচ্ছা যাই হোক আপনি কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে কিন্তু মনটা ভরে গেল। আসলে এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা যায় যা একটু বেশি ভালো লাগে। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
অনেকের অপেক্ষার প্রহর শেষ হয় আবার অনেকের অপেক্ষার প্রহর থেকে যাই।
বুঝলাম না আপু এখনও আপনি কার পথ চেয়ে অপেক্ষা করেন? করেন করেন সবুরে মেওয়া ফলে। তো সপ্তাহে যেহেতু একটি করে কবিতা লিখবেন বলেছেন, সেটা আমাদের জন্য হলেও করা দরকার আপু। কারন আপনার প্রতিটি কবিতা আমার কাছে বেশ ভালো লাগে।
প্রতি সপ্তাহে একটা কবিতা দেওয়ার চেষ্টা করি আপু।
আপনি খুব চমৎকারভাবে অপেক্ষার প্রহর কবিতাটি লিখেছেন। প্রিয়জনের অপেক্ষায় মানুষ অনেক অনেক বছর পার করে দে। তবে আমিও শুনেছি অপেক্ষার প্রহর শেষ হয় না। আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইলো।
আপনি ঠিক বলছেন আপু আসলেই অপেক্ষার প্রহর শেষ হয় না ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
এখনো অনেক মানুষ আছে যারা প্রিয়জনের জন্য সারা জীবন অপেক্ষা করে বসে থাকতে পারে। আপু আপনি কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে আমার বেশ ভালো লাগলো। কবিতার মধ্যে আবেগ অনুভূতি সব কিছুই রয়েছে। আপনার কবিতাটি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জ্বি ভাইয়া ঠিক বলেছেন আসলে অপেক্ষা করে বসে থাকা যায়।আপনার সুন্দর মতামত হয়ে বেশ ভালো লেগেছে।
কবিতাটা পড়ে নিজের কথা মনে হচ্ছে। যে যত নরম মনের,যে যত সম্পর্কের মধ্যে ঢুকে যায়, তার কষ্ট তত বেশি। তার অপেক্ষা তত বেশি। সামনের মানুষটা পরোয়াই করে না, যে একজন তার জন্য পাগলের মত অপেক্ষা করছে। এই ভাবেই অনেক অভিমানের বসত সম্পর্ক নষ্ট হয়ে যায়।
ঠিক বলছেন আসলে যারা রিয়েল ভালবাসে তারা অপেক্ষা করে থাকে।