কবিতাঃ ফাল্গুন // আমার বাংলা ব্লগ // [ ০১ জুলাই ২০২১ ]

in আমার বাংলা ব্লগ5 years ago

01-06-2021

১৭ আষাঢ় ১৪২৮

কবিতাঃ ফাল্গুন


মোঃ আবু হেনা সাগর (@sagor1233)



মাগো,

আমরা কার জন্য যুদ্ধ করেছি-
কার জন্য শহীদ হয়েছি
ফেব্রুয়ারী না ফাল্গুন?

মাগো,

আজো ফাল্গুন আসে
তোমার শহীদ সন্তানের
রক্তে রঞ্জিত শিমুলের ফুলে।
আরও বেশি রক্তিম হয়ে ফুটে
লাল গোলাপগুলো।

আমাদের নেতা-নেত্রীরা
অনেকে কথা বলে
২১শে ফেব্রুয়ারীতে
তারা ভুলে গেছে মা আট ফাল্গুনকে।

তারা সবাই বলে
বাংলা আমার মায়ের ভাষা
মাকে তোমরা অপমান করোনা
রাষ্ট্রে সকল স্তরে চালু করো মাতৃভাষা।

শুধু মুখেই তারা বলে, মা
পালন তারা করে না।
নিজের ছেলেমেয়েকে
পড়ায় তারা বিদেশী ভাষায়।

পাঠায় বিদেশে, পড়ায় না মাতৃভাষা।
এরা কারা?
এরা কি তোমার সন্তান?
বলো মা, এরা কি তোমার সন্তান?



falgun-20210214033522.jpg
Image Source



#ফাল্গুন



ধন্যবাদন্তেঃ
@sagor1233


Sort:  
 5 years ago 

দাদা কবিতাটি দারুণ হয়েছে দেশমাতাকে নিয়ে।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।

 5 years ago 

চমৎকার ভাই 100 ভাগ ইউনিক এবং দেশের বাস্তব ও নির্ম কথাগুলোকে সুন্দরভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

এটা সত্যি ভাই, দিন দিন আমরা বাংলা হতে অনেক দূরে সরে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হ্যাঁ ভাই। অনেক খারাপ লাগে যখন পদে পদে বাংলা ভাষা অপমানিত হয়।

 5 years ago 

ভালো লিখেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63907.98
ETH 1844.47
USDT 1.00
SBD 0.38