কবিতা - দুর্গম যাত্রা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, দুর্গম যাত্রা।
আমি হাটতে চেয়েছি মরুর পথে,
তপ্ত দুপুরে উত্তপ্ত বালুর উপরে,
যেখানে পানি সেজে খেলা করবে মরিচীকা,
দিকভ্রান্ত, ক্লান্ত হয়ে আমি খুজবো ছায়া।
হঠাৎ উদয় হবে কোন বেদুইন রাখাল।
এক পাল ছাগল আর ভেড়া নিয়ে।
আমাকে তৃপ্তি ভরে পান করাবে দুধ।
আমি পাড়ি দিতে চেয়েছি বিক্ষুব্ধ সাগর,
অভিজ্ঞ নাবিকও যখন দিক ভুলে যাবে।
বজ্রপাত আর তীব্র বাতাসে জাহাজ দুলবে।
হেলেদুলে এগিয়ে যাবে কোন এক অজানায়।
হঠাৎ এক ভোরে স্নিগ্ধ সূর্যের আলোয়,
নীল জলরাশি চোঝ ধাঁধিয়ে দিবে।
আমি যেতে চেয়েছি সন্যাসীদের মতো,
তিব্বতের নিষিদ্ধ শহরে।
বরফ মাড়ানো হিমালয় পাড়ি দিয়ে।
কনকনে শীতে, গা হীম করা বাতাসে,
আমি সাধুর বেশে, হারাবো নিরুদ্দেশে।
যেখানে আমাকে ছুঁবে না কোন পাপ।
আমি থাকবো পবিত্র বসনে।
দুর্গম যাত্রা কবিতাটি আমার বেখেয়ালি মনের হেয়ালি করে লেখা একটি কবিতা। কবিতায় যেসব আবদার আমি করেছি, বাস্তবিক অর্থে এসব করার সাহস আমার নেই। এজন্যই সাহস সঞ্চয়ের জন্য কবিতার আশ্রয় নিয়েছি।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟