পাখি নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, পাখি।


fotoblend-robin-9578746_1280.jpg

Image by Willfried Wende from Pixabay

মেঘের সাথে লুকোচুরি

মেঘের সাথে লুকোচুরি,
মাটিকে আজ দিয়েছি আড়ি,
আজ সারাদিন উড়বো,
দেশে দেশে ঘুরবো।

বক ডাহুক আর মাছ

বক আর ডাহুক বিলে গেছে,
শুনেছি সেথায় মাছ আছে,
মাছরাঙা বসে আছে ডালে,
মনের সুখে গান গাচ্ছে কোকিলে।

ময়ুর

আজ আকাশে মেঘ জমেছে,
ময়ুরও তাই পেখম মেলেছে,
হাটছে দেখো হেলেদুলে,
ছন্দে ছন্দে তাল মিলিয়ে।

কাক

সারাদিন কা-কা,
করে বেড়ায় কাক।
যেখানে ময়লা বেশি,
সেখান শুনা যায় ডাক।

কাক বড় বুদ্ধিমান,
সাথে অনেক উপকারী।
কাক'কে দেখ শেখার আছে,
ক্ষমতা থাকলেও হয়ো না অহংকারী।

পাখির জীবন বড়ই বিচিত্র। আমরা ভাবি পাখিরা অনেক স্বাধীন। সারাদিন উড়ে উড়ে বেড়ায়। কিন্তু তারাই ভালো জানে তাদের জীবন কেমন! তবে এটা ঠিক, তাদের জীবন মানুষের মতো এত জটিল নয়। পাখি আমাদের জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। পাখিরা অনেক কাজ করে যা আমরা লক্ষ্য করিনা। পাখি আমাদের অনেক কিছু শেখায়ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64144.58
ETH 1798.79
USDT 1.00
SBD 0.38