কবিতা - বিভ্রান্ত চিন্তা

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বিভ্রান্ত চিন্তা।


drsjs-chess-264487_1280.png

Image by DrSJS from Pixabay

বিভ্রান্ত চিন্তা

আজ আমার থমথমে মন,
নেই যেন হৃদ স্পন্দন।
সবকিছু গেছে যেন থেমে,
হতাশা আসছে নেমে।

কেন এমন হয়?
এই উত্তরও জানিনা।
আমার মন তবে কি আজ বিভ্রান্ত?
তবে কি আমি আজ দিশাহারা?

তবে কেন আজ আমার এ হাল?
কোথায় আমার হয়েছে ভুল?
তবে কি আমি সঠিক পথে নেই?
তবে কি আমি বিভ্রান্ত করেছি কবুল?

হায়, আজ আমার কি হবে?
কিভাবে হবে আমার উত্তরণ?
আমি আবার সঠিক পথে আসবো,
এই হোক আমার পণ।

বিভ্রান্ত চিন্তা কবিতাটি বিভ্রান্ত চিন্তা থেকেই এসেছে। যখন মন, মনোযোগ কোথাও স্থির হয়ে থাকতে পারেনা, তখন কেমন হয় তা বুঝানোর জন্যই এই কবিতার অবতারণা করা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38