"শৈশব" নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। বিষয়বস্তু হচ্ছে, শৈশব।


alexandra_koch-girl-6943118_1280.jpg

Image by Alexandra_Koch from Pixabay


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LrRJnEU5QgycfojJUC3Qqxa3HyCEgJyxMTytjKTwp8jiwCL2UHQdc6ztceCS4NhgYyYX3fQvrPq8ccW2.png

সেই দিনগুলো আর নেই

শৈশবের সেই দিনগুলো আর নেই।
বর্ষাকালে নদীর জলে,
শাপলা শালুক কুড়ানো,
শামুক ঝিনুক হাতে নিয়ে,
হাঁসের পিছনে দৌড়ানো।

খেলাঘর

রোজ বিকালে খেলাঘরে,
উঠতাম মেতে খেলারছলে।
বাসন-কাসন, পুতুল, ঘোড়া,
খেলতাম মোরা দলে দলে।

কদম ফুল

বর্ষার শুরুতে, বৃষ্টির সাথে,
গাছে ফুটত কদম ফুল।
হলুদ সাদা পাপড়ি ঘেরা,
পাড়তে হতোনা ভুল।

সাতার কাটা

তপ্ত গরমে, রোজ দুপুরে,
যেতাম মোরা পুকুরে,
এক প্রহর দপিয়ে,
উঠতাম হাঁপিয়ে।
মা দিতো বকুনি,
সাথে ঘুষি, কিল।
হাসতাম খিলখিল।

হারানো শৈশব

হারানো সেই শৈশব,
আর ফিরে আসবেনা।
রঙিন সেই দিনগুলো,
কভু আর ফিরবেনা।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LfPYTdMSc6SgzDFH8W6Sm8Krz9JeqKChjioxsADdhXmvxBp14vZTRH2PPvtnk8NvYuqaXYdeog8CpYDk.png

আমাদের শৈশব ছিলো প্রাণবন্ত। আমাদের বলতে আমি আপামর বাংলার মানুষের কথাই বুঝিয়েছি। তখন এত আধুনিকায়ন ছিলো না। তার উপর আমার শৈশব কেটেছে গ্রামে। মাটি, পানি, বায়ুর সাথে মিলেমিশে বড় হয়েছি আমি। ডাকাতিয়া নদীর মোহনা ঘিরে বেড়ে উঠেছি৷ আনন্দময় সেই দিনগুলোর কথা বড্ড মনেপড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61448.88
ETH 1620.39
USDT 1.00
SBD 0.41