আমার কবিতার ঝুলি থেকে (হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে)।। জানুয়ারি-১৩/০১/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫অগাস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। তবে আজ কিন্তু স্বাধীনতা দিবস না, সেটা আপনারা সকলেই জানেন কিন্তু অনেকেই দেখলাম দেশাত্ববোধক কবিতা লিখছেন এই গ্রুপে। তাই আমারও খুব ইচ্ছা করলো আজকে একটু দেশাত্মবোধক কবিতা শেয়ার করা যাক। আসলে এ ধরনের কবিতা লেখা খুবই কঠিন। মনের ভিতর সেই রকম এনার্জি না থাকলে দেশত্ববোধক কবিতা বের হতে চায় না। তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব লেখার। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

indian-flag-2644512_1280.jpg
সোর্স

🇮🇳হ্যাপি ইন্ডিপেন্ডেন্টস ডে🇮🇳


তোর জন্য বৃষ্টি সারারাত
তোর জন্য ফোঁটায় ফোঁটায় জল
তোর জন্য ছড়িয়ে আছে কান্না
তোর জন্য অনেক কোলাহল।

সারা দেশে উড়ছে পতাকা
আমার দেশ ত্রিবর্ণ রঞ্জিত
আমার দেশের দলিত বালক বেলা
এক চুমুক জলের জন্য মৃত।

জলের তেষ্টা বুকের মধ্যে তোর
চোখের ভিতর অনন্ত আখ্যান
আজকে তোর মায়ের কোল খালি
স্বাধীন ভারত আজকে ম্রিয়মাণ।

একটু পরেই আসবে নতুন ভোর
সূর্য খানা তোরই রক্তে রাঙা
দেশ ডুবছে জাতের লড়াই করে
তুই হয়ে ওঠ্ এক চিলতে ডাঙা।


💢পরিশিষ্ট💢

যাইহোক আজকের কবিতা এইটুকুই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের কবিতাটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 4 years ago 

স্বাধীনতা দিবসের খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা ছন্দ বেশ অসাধারণ। কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো । বিশেষ করে এই লাইনগুলো বেশি দুর্দান্ত হয়েছে।

জলের তেষ্টা বুকের মধ্যে তোর
চোখের ভিতর অনন্ত আখ্যান
আজকে তোর মায়ের কোল খালি
স্বাধীন ভারত আজকে ম্রিয়মাণ।

স্বাধীনতা দিবসের এত সুন্দর অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার কবিতাটা পড়ার জন্য এবং এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আশা করবো ঠিকই এভাবেই পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন।

 4 years ago 

দাদা নমস্কার
স্বাধীনতা মানে নিজের মতো করে বেচেঁ থাকা ৷ আসলে এখনো ভারতবর্ষের সমস্ত ইতিহাস৷ আর্সে ইতিহাস বইয়ে লিপিবদ্ধ ৷ যা হোক ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে ৷

যা হোক দাদা এই দেশপ্রেমিক হয়ে সুন্দর একটি কবিতা উপস্থাপনা করেছেন ৷ সত্যি বলতে দারুন ছিল ৷ সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

আমার কবিতা পড়ার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। খুব ভালো লাগে যখন দেখি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আসে।

 4 years ago 

কেমন আছেন ভাইয়া, আশাকরি ভাল আছেন। স্বাধীনতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন অনেক ভাল লাগলো পড়ে। দেশকে ভালবেসে খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন।সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

জ্বী আপু আমি খুব ভালো আছি... আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38