আমার কবিতার খাতা থেকে: ❤️কল্পনাতে তুমি❤️।। মে -০৯/০৫/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
যদিও আমি চিরকুমার একজন মানুষ, তারপরেও কেন জানি না মাঝে মাঝে উদ্ভট উদ্ভট প্রেমের উদয় হয় আমার ভিতরে। মনে হয় এমন কাউকে কল্পনা করি, যে আসলে বাস্তবেই নেই। মনে হয় তার জন্য সবকিছু করি, বিলিয়ে দেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ। সেরকম একজন মনের মানুষকে কল্পনা করেই আসলে আমার আজকের কবিতা লেখা। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে কবিতাটা পড়ে নেওয়া যাক।
❤️কল্পনাতে তুমি❤️
..................................................................
তোমাকে কাছে পাবো,নিজের করে নেবো,
এই বিশ্বাস টুকুই হয়তো আমাকে;
বাঁচিয়ে রাখবে শত কোটি বছর।
হয়তো তোমাকে ছুঁতে পারিনা,
পারিনা কাছে টেনে আপন করে নিতে।
তারপরও মনে হয় যদি পারতাম,
তোমার ঐ নীল চোখের সবুজ দুঃখ মুছে দিতে,
অথবা বলতে,আমি আছি তোমার পাশে।
তুমি বসে আছো আমার অন্তরের সবুজ ঘাসে,
ছেয়ে আছো আমার মনের দৃষ্টিহীন বাতাসে।
তুমি আমার বসন্তের এক মিষ্টি সকাল,
জ্যোৎস্না রাতের আলোমাখা একফালি চাঁদ।
যদি কখনো পাও গো তুমি দুঃখ,
অথবা অনুভব করো একাকিত্ব।
নির্দ্বিধায় ছুটে এসো আমার কাছে।
তোমাকে নিয়ে হারিয়ে যাবো ভালোবেসে,
কোনো এক বসন্তের মধুমাসে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা। |
|---|
কি দাদা চিরকুমার আপনি তো আমাকে বেশ বলেছেন ৷ এখন দেখি আপনার মনেও প্রেমের গুনজন ৷ হিহিহিহ
এটা একটা মারাত্মক ব্যাধি দাদা৷ আসলে চেষ্টা করলে সবই সম্ভব ৷ আমিও তো আগে কবিতা লিখতে পারতাম না ৷ তবে এখন হয়ে গেছে ৷
যা হোক অনেক সুন্দর কবিতা লিখেছেন ৷ আপনি একজন প্রেমিক পুরুষ তা বোঝা যাচ্ছে ৷
আরে ভাই প্রেম তো সবার মনেই থাকে, তবে সেটা সবাই প্রকাশ করেনা আরকি। হা হা হা...🤭 খুব ভালো লাগলো ভাই তোমার মন্তব্য পড়ে।
বিষয়টা পড়ে খুবই হাসি পেল দাদা, কোন কাজ করার সময় কবিতা তোমার মাথার মধ্যে আসে ।কিন্তু চুপচাপ বসে থাকলে আসে না। সত্যিই অদ্ভুত ব্যাপার। তুমি দেখছি দারুন সুন্দর একটা প্রেমের কবিতা লিখেছ। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে ।প্রত্যেকটা লাইন অসম্ভব সুন্দর ছিল ,প্রেমের ভাষা প্রকাশ পাচ্ছিল ।আমি যেহেতু কবিতা আবৃত্তি করতে ভালোবাসি ,সময় সুযোগ পেলে এই সুন্দর কবিতাটি একদিন আবৃত্তি করার চেষ্টা করব।
আমি তো দেখেছি তুমি অনেক সুন্দর কবিতা আবৃত্তি কারো। তবে তুমি যদি কখনো আমার কবিতা আবৃতি করো তাহলে সে তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব।
আমার কবিতা আবৃত্তি, তোমার ভালো লাগে জেনে অনেক খুশি হলাম । আমার গলায় এই কবিতাটি শুনে যদি তুমি অনেক খুশি হও ,অবশ্যই আমি একবার কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
ভালো লিখলে সবাই ভাল রেসপন্স করবে এটাই স্বাভাবিক তো। আর সবথেকে মজার কথা হলো আমারও আপনার মতই অভ্যাস। পাগলামো করে মাঝেমধ্যে দুই একটা গান নিজে কম্পোজ করার চেষ্টা করি, যার লিরিক্সগুলো বাথরুমে থাকতেই বেশি মাথাতে উকি দেয় 😅।
তবে আজকের লেখা পড়ে একটা কথা একদম মন থেকে বলছি, এই লেখাটা আমার বর্তমান জীবনের সাথে অনেক মিলে গেছে। আমার কাছে মনে হয় এটাই হয়তো একজন ভালো লেখক এর সব থেকে বড় সার্থকতা।
আপনার এই কথা শুনে আসলে আমার কবিতা লেখার আগ্রহ অনেক গুনে বেড়ে গেল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।