স্বরচিত একটি কবিতা " বৃষ্টির শেষে "

in আমার বাংলা ব্লগ3 years ago
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হলো "বৃষ্টির শেষে "। প্রথমে কবিতার বিষয়বস্তু সম্পর্কে কিছু কথা শেয়ার করে নিচ্ছি।

হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে কল্পনা করে লেখা আজকের কবিতার বিষয়বস্তু। অসাধারণ একটা বৃষ্টি ভেজা সকালে হারিয়ে যাওয়া ভালবাসার মানুষটাকে নিয়ে শত কল্পনা। এই কল্পনা শক্তি সত্যি অদ্ভুত! কত কিছুই না মনের মধ্যে ভেসে ওঠে এই কল্পনায়। এই কল্পনায় ভালোবাসার মানুষটার ছবি বারবার ভেসে ওঠে। কোন একটা সময় এই ভালবাসার মানুষটা সাথে ছিল । বৃষ্টির শেষে তাকে পাশে পাওয়া যেত। এই মানুষটা আজ পাশে নেই । তাকে যদি ভোরের স্বপ্নের শেষে পাওয়া যেত সত্যিই অন্যরকম একটা সকালের দেখা মিলতো। তার মুখ ভরা হাসি ছিল সমস্ত আনন্দ উল্লাসের কারণ। তার সামান্য স্পর্শই ছিল জীবনের পূর্ণতার কারণ। এই ভালোবাসার মানুষটা এতটাই আপন ছিল আজও তার অপেক্ষায় দিন কাটছে। তার আসার কোন সম্ভাবনা নেই কিন্তু তাই বলে যে আশা করা যাবে না এরকম কোন ব্যাপার নেই। দিনের শুরুতে কিংবা দিনের শেষে তার জন্যই অপেক্ষা। এটা সারা জীবনই চলবে কারণ সে যে ভালোবাসার মানুষ, অপেক্ষা তো তার জন্য করতেই হবে। এই অপেক্ষার মধ্যেও অন্যরকম এক মধুরতা রয়েছে।

morning-g904978726_640.jpg

ইমেজ সোর্স

বৃষ্টির শেষে



ওই যে আলো, ভোরের আলো
বৃষ্টি ভেজা সকাল এলো।
রাতের বৃষ্টি স্নিগ্ধ করেছে হৃদয়
গভীর ঘুমে মগ্ন যখন সবাই,
শীতল বাতাসে মন তখন জুড়ায়।

শত কল্পনা স্বপ্নের মাঝে আসে
হৃদয় আকাশে তোমার ছবি ভাসে।
কোন এক বৃষ্টির দিনে তুমি ছিলে পাশে
তোমার কল্পনাতে আমার সব স্বপ্ন আসে।

ভোরের স্বপ্ন ভেঙে
তোমার দেখা পেতাম যদি,
বৃষ্টির শেষে পেতাম যদি
তোমার মুখ ভরা সেই হাসি।
আনন্দ উল্লাস সব কিছুতে ছিলে তুমি
আপন মানুষের চেয়ে অনেক বেশি।

তোমার স্পর্শে আমার পূর্ণতা
তোমার জন্য বৃষ্টির শেষে অপেক্ষা।
তুমি ফিরে আসবেনা জানি
তাও অপেক্ষায় থাকবো আমি
দিনের শুরুতে কিংবা দিনের শেষে,
তোমায় অনেক ভালোবাসি।



বন্ধুরা, আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "বৃষ্টির শেষে " তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভালোবাসার মানুষ ফিরে আসুক বা না আসুক তার জন্য অপেক্ষা করাটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। সবগুলো লাইন খুব সুন্দর ভাবে সাজিয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা কবিতাটির এত সুন্দর প্রশংসা করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি অনেক ভালো লাগলো ভাইয়া। এই কবিতাটি এই প্রথম পড়লাম। এর আগে এই কবিতাটি আমি পড়েছিলাম না। বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এই কমিউনিটিতে খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা লিখছেন অনেকেই। প্রতিজন ভিন্ন ভিন্ন কবিতা উপস্থাপন করছেন এবং সবার কবিতায় খুবই ভালো লাগছে পড়তে। ঠিক তেমন ভাবে আপনি আজকে খুব দারুন একটি কবিতা লিখেছেন। বৃষ্টির শেষে এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই কবিতার প্রতিটা লাইন আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি অনেক গুছিয়ে কথাগুলো লিখেছেন, পড়ে বেশ ভালো লাগলো। একটা ঠিক কথা বলেছেন ভাই আমাদের কমিউনিটিতে এখন অনেকেই খুব ভালো কবিতা লিখতে পারে।

 3 years ago (edited)

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ভাই দিনশেষে সবাই চেষ্টা করে ভালোবাসার মানুষের মুখ ভরা হাসি দেখার জন্য। বৃষ্টির শেষে কবিতার টাইটেল দিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ভাই।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আমার শেয়ার করা কবিতাটি আপনার কাছে দারুণ লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার কবিতাটির প্রশংসা করার জন্য।

 3 years ago 

ভালোবাসার চমৎকার একটা বহিঃপ্রকাশ উপলব্ধি করতে পারছি আপনার কবিতার মধ্যে, একটা গভীর অনুভূতি কাজ করছে আপনার প্রতিটা লাইনে চমৎকার ছিল আজকের কবিতাটি।

 3 years ago 

ওয়াও! অনেক সুন্দর করে কথাগুলো লিখেছেন তো ভাই। সত্যি অনেক ভালো লাগলো আপনার কমেন্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62154.06
ETH 1736.43
USDT 1.00
SBD 0.38