স্বরচিত একটি কবিতা "ভোরবেলা "
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
|---|
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হল "ভোরবেলা " । সকালবেলা প্রকৃতি এক অন্য রূপে সেজে উঠে। যারা সকালে ঘুম থেকে ওঠে তারাই এমন প্রকৃতির দেখা পাই। সকালের প্রকৃতির মধ্যে একটা আলাদা সজীবতা থাকে। যারা সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রকৃতি গুলো দেখার সুযোগ পাই তারাই জানে এই প্রকৃতির মধ্যে একটা আলাদা ভালো রাখা রয়েছে। যারা সকালের এমন প্রকৃতি দেখেছে তারাই আমার এই কবিতার সাথে নিজেদের কানেক্ট করতে পারবে।যাই হোক এখন আর কথা না বাড়িয়ে ভোরবেলাকে কেন্দ্র করে লেখা স্বরচিত কবিতাটি দেখে নেওয়া যাক।
"ভোরবেলা "
অবাক এক বিস্ময়!
নতুন ভোরের আশায়
সূর্যের উদয় আর দিনশেষে
পশ্চিমে তা অস্ত যায়।
প্রতি ভোরে শিশির বিন্দু ঘাসের শীর্ষে
আর স্নিগ্ধ বাতাস যেন,
শরীরে স্পন্দন নিয়ে আসে।
ভোরের সূর্যোদয়ে শক্তি ধরে
উদ্ভিদপত্র তাহার পত্র মেলে।
আরো ফোটে প্রতিটি ফুল
প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যের আবেশে।
সূর্য ওঠার গ্রামীণ দৃশ্য যেন
হার মানায় প্রতিটি বেলাকে
বেলা তুমি সুন্দর!
প্রতিটি ভোরের আদলে,
প্রত্যেক ভোরের অপেক্ষায়,
ওহে ভোর তুমি এক অবাক বিষ্ময়।
ভোর বেলার সৌন্দর্য অসাধারণ। যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং সূর্যোদয় উপভোগ করে তারাই বোঝে ভোর বেলার সৌন্দর্য কতটুকু। ভোর বেলার হিমেল ফ্রেশ বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দ,নতুন সূর্য উদয় সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত তখন। আরশি ভোরবেলা নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন যা সত্যি খুব ভালো লাগছে। কবিতার প্রতিটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভোর বেলা নিয়ে অনেক সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলেছেন আপু। কমেন্ট টি পড়ে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আসলে সত্যিই সকালবেলার অনুভূতিটা যেন অন্যরকম। বিশেষ করে প্রতিদিনের নতুন সকাল যেন নতুন আশার আলো। আর নতুন প্রাকৃতিক সৌন্দর্য। আজ সত্যিই যদি সকালটা অনুভব করা যায় তখন কিন্তু আলাদা একটা ভালো লাগা পাওয়া যায়। আপনার কবিতাটা ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ভোরবেলা নিয়ে লেখা গুলো ভীষণ অসাধারণ হয়েছে।
আমার শেয়ার করা কবিতাটি আপনার ভীষণ ভালো লেগেছে এটা জেনে আমারও বেশ ভালো লাগলো আপু।
কবিতাটি ছোট হলেও বেশ সুন্দর হয়েছে দাদা।আমিও ছোট কবিতা লিখতে পছন্দ করি তবে অবশ্যই অর্থপূর্ণভাবে।তোমার কবিতায় সকালের সতেজ প্রকৃতির ও বিশুদ্ধ হাওয়ার দারুণ বর্ননা তুলে ধরেছ।ধন্যবাদ তোমাকে।
ধন্যবাদ তোমাকে গুছিয়ে কথাগুলো বলার জন্য।
আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
আমার কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি কবিতাটি সাবলীল ভাষায় লেখার জন্য।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কবিতায় আপনি সকালের শিশির ভেজা ভোরের এক অপরূপ দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। কবিতাটি আমার খুব ভালো লেগেছে।
ধন্যবাদ সুন্দর করে কথাগুলো বলার জন্য।
ভোরবেলা কে ঘিরে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আসলে প্রতিদিনই নতুন দিগন্তের আশায় মানুষ জাগ্রত হয়। আপনার কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়ে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
প্রতিদিনই নতুন দিগন্তের আশায় মানুষ জাগ্রত হয় এটা ঠিক কথা বলেছেন আপু । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর হয়েছে দাদা কবিতাটি ৷ কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ ছিলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
কবিতার লাইনগুলো আপনার দারুন লেগেছে এটা জেনে খুশি হলাম ভাই।
সকাল বেলার প্রকৃতি সত্যি অনেক সুন্দর থাকে। যদিও সকাল বেলায় ঘুম থেকে ওঠা হয় না। তাইতো এই প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ হয় না। কখনো যদি হঠাৎ করে খুব সকালে ঘুম ভেঙে যায় তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।
আমিও সব সময় সকালে ঘুম থেকে উঠি না তবে যেদিন উঠি সেদিন প্রকৃতির সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাই।
আপনি অসাধারণ একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন যা পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে ভীষণ ভালো লাগে পড়তে। ভীষণ ভালো লেগেছে আপনার কবিতার লাইন গুলো পড়তে।
বিশেষ করে উপরের এই লাইনগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার আজকের কবিতাটি।
আমার শেয়ার করা কবিতাটি নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।