স্বরচিত একটি কবিতা "রাতের তারা"

in আমার বাংলা ব্লগ3 years ago
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। আমার বাংলা কমিউনিটিতে যোগদান করার পর থেকেই নিজের সৃজনশীলতা প্রকাশের জন্য সব সময় চেষ্টা করি। আমি কবিতা লিখতে খুব একটা পারিনা তবে টুকটাক চেষ্টা করি লেখার জন্য । এই কবিতাগুলো লিখতে গেলে এত ভাবনার জগতে চলে যেতে হয় যা মাঝে মাঝে খুব অসম্ভব মনে হয়। অনেকটা শান্ত মন নিয়ে বসতে হয় এই কবিতা লেখার জন্য । আমি বিগত দুই দিন ধরে একটু একটু চেষ্টা করে আজকের এই কবিতাটি লিখেছি। আজকের কবিতাটির নাম হলো "রাতের তারা "। কোনো কবিতা আমি একবারে লিখতে পারি না, প্রথমে কবিতার টপিক সিলেক্ট করে তারপর কবিতা সম্পর্কিত যখন যা মাথায় আসে তাই একটু একটু করে লিখে রাখি । আমি নতুন নতুন কবিতা লিখছি এই জন্য হয়তো এইভাবে আমার লিখতে হয় কিন্তু যারা অনেক আগে থেকে কবিতা লিখে আসছে তারা খুব সহজভাবেই কবিতাগুলো লিখতে পারে।

যাই হোক এবার কবিতার টপিকস সম্পর্কে কিছু কথা বলা যাক। এখানে রাতের তারা নিয়ে এলোমেলো কিছু কথা শেয়ার করেছি। রাতের তারারা আমাদের বন্ধু। তারারাও আমাদের সাথে রাত জেগে থেকে জীবনের আবেগ, অনুভূতি প্রকাশ করে। প্রত্যেকটি তারার গল্প যেন আমাদের জীবনের গল্পের মতই সত্য। রাতে তাদের দেখে যেন মনে হয় প্রহরীর মতো তারা পৃথিবীর দিকে চেয়ে আছে। এই তারাগুলো যেন সৃষ্টির এক বিশাল রহস্য। অনেক গল্প লুকিয়ে আছে এদের মধ্যে। সারারাত ধরে এই তারাগুলো আমাদের সাথে জাগে এবং ভোরের আলো প্রকাশের সাথে সাথে সেগুলো যেন ক্লান্তির বেশে বিশাল ওই আকাশে মিলিয়ে যায়। এরকম কিছু বিষয় আজকের কবিতায় উল্লেখ করেছি আমি। যাইহোক এবার মূল কবিতাটি দেখে নেওয়া যাক।

stars-ga675606d9_640.jpg

ইমেজ সোর্স

রাতের তারা



রাতের তারা আকাশে আলোকিত,
জেগে আছে আমাদের সাথে ,
জীবনের আবেগ ও অনুভূতি প্রকাশে ।
রাতের তারার আলোতে মিশে আছে অমরত্বের চিত্র।

প্রতিটি তারার গল্প ,
আমাদের জীবনের গল্পের মত সত্য।
তারাগুলি জ্ঞানের জ্যোতি জ্বালায়,
প্রেম ও আশা ছড়িয়ে দেয় আমাদের মাঝে।
তারাগুলির রঙিন ঝর্ণার মত আলো
পৃথিবীর দিকে চেয়ে থাকে প্রহরীর মত।

রাতের তারা আমাদের দেয় আনন্দ
অনেক শুনেছি এই তারাদের গল্প।
রাতের তারাগুলি আমাদের বন্ধু
তারাগুলি সুন্দর, সৃষ্টির রহস্য
শান্ত রাতে প্রকাশ করে অজানা অনেক গল্প।

প্রভাতের নতুন সূর্য প্রকাশে,
রাত জাগা ক্লান্তির বেশে
রাতের তারাগুলি মিশে যায়
বিশাল ওই মহাকাশে।



বন্ধুরা, আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "রাতের তারা" তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রাতে আকাশের দিকে তাকালে মনে হয় তারা গুলো আমাদেরকে পাহারা দিচ্ছে। কি অসাধারণ দৃশ্য। আবার ঠিক ধরে তাদের ক্লান্তি শেষে তারা আবার আকাশে মিশে যায়। কবিতাটি অনবদ্য ছিল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য।

 3 years ago 

বাহ রাতের আকাশের তারাদের নিয়ে আপনার অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার সম্পূর্ণ কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার সম্পূর্ণ কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু। ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 3 years ago 

যারা রাত জাগে তাদের জন্য এই তারা সঙ্গী। একা রাত জাগলে তারা সঙ্গী হয়। তারার সঙ্গে অনেক ভালো সময় কাটানো যায়। সেই তারাদের নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

রাতের তারাদের সঙ্গে সত্যিই ভালো সময় কাটানো যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকলে কিছু সময়ের জন্য সবকিছু ভুলে যাওয়া যায়।

 3 years ago 

আসলে তারারা আমাদের মতই রাত জেগে থাকে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে। আপনি রাতের এই তারাগুলোকে নিয়ে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটা। এরকম কবিতাগুলো আমার অনেক বেশি পছন্দের। ভিন্ন রকম একটা টপিক থেকে আপনি এই কবিতাটা লিখেছেন। জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা কবিতাটা।

 3 years ago 

আপু আমার শেয়ার করা কবিতাটি আপনার কাছে ভিন্ন রকম লেগেছে এটা জেনে ভালো লাগলো। এত সুন্দর ভাবে আমার কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে বেশিরভাগ মানুষের রাত জেগে থাকে, আর তখন তাদের সবচেয়ে কাছের সঙ্গী হচ্ছে এই তারা গুলো। তারাগুলো সারারাত এভাবেই থাকে, আর তখন এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তারাদের সাথে কিন্তু ভালো মুহূর্ত অতিবাহিত করা যায়। আর তখন অনেক ভালো মুহূর্ত উপভোগ করা হয়। আকাশের সেই সুন্দর তারা গুলোকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

তারাদের নিয়ে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60371.10
ETH 1581.81
USDT 1.00
SBD 0.42