স্বরচিত একটি কবিতা "অমাইক বসন্ত"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হল "অমাইক বসন্ত" । প্রথমেই বলে রাখা ভালো আমি কিন্তু তেমন একটা কবিতা লিখতে পারি না । আজ দ্বিতীয়বারের মতো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে নিজের লেখা একটি কবিতা শেয়ার করবো। এখন বসন্ত চলছে, বসন্ত নিয়ে যদি কোন কবিতা শেয়ার না করা হয় তাহলে ব্যাপারটা কেমন একটা হয়ে যায় সেই জন্য আজ বসন্ত নিয়ে কবিতা শেয়ার করব। আমাদের কমিটিতে কমবেশি যারা কবিতা লিখতে পারে তারা বসন্ত নিয়ে অনেক অনেক কবিতা শেয়ার করেছে এই বসন্তের মাসে। সেগুলো দেখে আমারও ইচ্ছা হয়েছিল বসন্ত নিয়ে একটি কবিতা লেখার সেই কারণে আজকে বসন্ত নিয়ে একটি কবিতা শেয়ার করলাম। আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগবে। এখন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।

watercolor-g1db0333be_1920.jpg

ইমেজ সোর্স

অমাইক বসন্ত

রাত্রি শেষ, শুরু এক অনন্য সকাল,
প্রশ্নবিদ্ধ মস্তিষ্ক খুঁজে এ অনন্যতার বরণ
ফুটে ওঠা ফুল ইঙ্গিত দেয় বসন্ত যে তাহার কারণ।
চলতে থাকা হৃদপিণ্ড বাড়িয়ে দেয় গতি
আর ভাবে এ বসন্তে কোথায় হে প্রিয়তমা তুমি?
হঠাৎই করে কর্ণপাত
শুনতে পাই কোন একজনের আওয়াজ,
হাতে নিয়ে অজস্র ফুল আর
মায়ামোহিনী দৃষ্টিতে তাকিয়ে বলে,
ওহে প্রিয়দর্শিনী তুমি হবে কি আমার।
শুনে একথা
লাজ যেন আমার নাহি থামে হায়।
আনন্দিত মন যেন এখন তার চরম সীমায়।
চুপি চুপি মনকে বলি অভিনন্দন হে তোমায়,
আর বিমোহিত কন্ঠে তাহাকে বলি
ছিলাম তোমারি অপেক্ষায়।


বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "অমাইক বসন্ত" তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🍃 ধন্যবাদ সবাইকে 🍃

Sort:  
 3 years ago 

অমাইক বসন্ত, নামটা বেশ সুন্দর তো।আসলেই বসন্ত মানেই সুন্দর পরিবেশ। যাই হোক বসন্ত নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।কবিতার প্রতিটি লাইন বেশ ভালো হয়েছে। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য কমেন্ট এর মাধ্যমে জানানোর জন্য।

 3 years ago 

কবিতার নামটা কিন্তু একেবারেই ভিন্ন ছিল। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতাটি দারুন ছিল। কবিতার নামের কতই কবিতার কথা গুলো সুন্দর ছিল। আসলে বসন্ত নিয়ে হয়তো আমাদের উপলব্ধি ভিন্ন ভিন্ন। নিজের উপলব্ধি থেকে এই চমৎকার কবিতাটি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য। বসন্ত নিয়ে লেখা আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

একটু ভিন্ন রকমের কবিতা শেয়ার করেছেন দাদা। বসন্তকে কেন্দ্র করে অনেকগুলো কবিতা পড়েছি তবে আপনারটা সবার থেকে ব্যতিক্রম। খুব ভালো লাগলো পড়ে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই বসন্ত কে কেন্দ্র করে একটু ভিন্ন রকমের কবিতা শেয়ার করার।

 3 years ago 

অমাইক বসন্ত নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। কে বলেছে আপনি ভালো কবিতা লিখতে পারেন না । আপনার লেখা প্রথম কবিতাটি আমি পড়তে পারিনি দ্বিতীয়‌ কবিতা টি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু কোন রকম চেষ্টা করেছি। কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে এটা জেনে আমারও অনেক ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার মত আমিও আজ কবিতা পোস্ট করেছি,মিলে গেল কিভাবে?? 🤗সুন্দর হয়েছে আপনার কবিতাটি।নামটিও সুন্দর ছিল।ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনিও আজ কবিতা পোস্ট করেছেন জেনে ভালো লাগলো আপু। যদিও এখনও আপনার কবিতাটি আমার পড়া হয়নি, একটু পরেই পড়ে দেখছি।

 3 years ago 

কবিতাটি যেমনভাবে রচনা করেছেন ঠিক তেমনি সুন্দর একটা মিল বন্ধন রেখে তার নাম রেখেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়ে। কবিতার মধ্যে যেন সুন্দর এক অনুভূতি খুঁজে পেলাম।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আমার শেয়ার করা কবিতাটির এত সুন্দর প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39