স্বরচিত একটি কবিতা " বর্ষা এলো "
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি। |
|---|
যাই হোক প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হল "বর্ষা এলো"।সামনে বর্ষার সময় আসছে। বর্ষার সময় কালো মেঘের ভেলা দেখা যায় । এইমাত্র দেখা সাদা মেঘ হঠাৎ করেই কালো হয়ে যায়। বর্ষার সময় প্রকৃতির এক অন্য রূপ দেখা যায়। বর্ষার সময় খাল বিল কানায় কানায় ভরে ওঠে অতিরিক্ত বৃষ্টির কারণে। বর্ষার সময় হুটহাট করে বৃষ্টি শুরু হয়ে যায় আর মানুষের ছোটাছুটি দেখা যায়। গ্রামীন প্রকৃতি সবথেকে সুন্দর লাগে এই সময়টাতে। ধানের ক্ষেত ভেসে যায় মাঝে মাঝে বৃষ্টির কারণে। খালে শত শত শাপলা ফুল ফুটতে দেখা যায় এই বর্ষায়। কদম , কেয়ার গাছে ফুলের সমারোহ দেখা যায় এই সময়। গ্রামীন প্রকৃতিতে বৃষ্টি আসলে যা যা ঘটে তাই নিয়ে লেখা আমার ছোট্ট কবিতা টি নিচে শেয়ার করলাম ।
" বর্ষা এলো "
ঝম ঝমঝম বৃষ্টি এলো
টাপুর টুপুর সুরে,
নদীর তীরে,
বনের ধারে
বিলের পাড়ে,
ঝোপের আড়ে,
কাছে এবং দূরে।
এই যে আকাশ ফর্সা হল
এই যে আবার কালো,
হঠাৎ করে ঝিলিক দিয়ে,
হাসলো সূর্যের আলো ।
বর্ষা এলো-জলের ধারায়
টইটুম্বুর ঝিল,
আউশ ক্ষেতে মরাল ভাসে
শাপলা ফোটার বিল ।
ফুটলো কদম, ফুটলো কেয়া
আষাঢ় শ্রাবণ মাসে,
বর্ষা এলো, বর্ষা এলো, বর্ষা এলো দেশে।
বর্ষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া আমার কাছে খুব ভাল লাগলো। কবিতাটি পড়ে ছড়ার মতো আনন্দ পেলাম।বর্ষার সময় বিশেষ কিছু ফুল ফোটে আপনি সেই ফুলের কথাও উল্লেখ করলেন কবিতায়।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
কবিতাটি অনেকটা ছড়ার মত করেই লেখা আপু। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে সেই মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ ভালোই লাগলো কবিতাটি ভাই, এটা সত্য আবহাওয়া পরিবর্তনের ভিন্নতা যেন ক্রমাগত পরিলক্ষিত হয় বর্ষা কালে। এই ঘন কালো মেঘ, এই ঝুম বৃষ্টি আবার এই নীল আকাশ।
বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তন হঠাৎ হঠাৎ করেই দেখা যায় এটা ঠিক কথা দাদা। এই রোদ্দুর তো এই বৃষ্টি । আমার শেয়ার করা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম দাদা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ।
বর্ষা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। বর্ষাকালে হঠাৎ বৃষ্টি হঠাৎ আবার বৃষ্টি থেমে যায় এটা সবসময় হয়ে থাকে। আর এই বর্ষাকালের কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর গুছিয়ে আমার কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ঠিক বলছেন বর্ষাকাল কিন্তু আমার অনেক প্রিয় একটি ঋতু। বর্ষাকাল এবং শীতকাল হচ্ছে সব ঋতুর মধ্যে সেরা ঝতু মনে হয় আমার কাছে। বর্ষা ঋতু নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে অসাধারণ একটি কবিতা ছিল।
আপু আমার কাছেও শীতকাল এবং বর্ষাকাল এই দুটি ঋতু সব থেকে বেশি ভালো লাগে। কবিতা টি পড়ে আপনার কাছে অসাধারণ লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।
বর্ষার মৌসুমটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে বৃষ্টিতে ভেঙে গোসল করতে ছাতা নিয়ে বৃষ্টির মাঝে হাঁটাহাঁটি করতে।।
আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো মনে হচ্ছে যেন বর্ষাকালে এসে গেছে।।
কবিতার লাইনগুলো এবং ছন্দ গুলো একটি অপরটির সাথে অসাধারণভাবে মিল রয়েছে।।
বর্ষাকাল আসলেই বৃষ্টিতে ভেজা আমার একটা নেশা। বর্ষা নিয়ে লেখা কবিতাটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
বর্ষাকাল আসার আগেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বর্ষাকাল টা আমার কাছেও খুবই ভালো লাগে। চারপাশ কালো করে যখন বৃষ্টি শুরু হয় তখন বেশি ভালো লাগে দেখতে। তাছাড়া বর্ষার কদম ফুল আরো বেশি আকর্ষণীয় । বর্ষা এলো কবিতাটি আপনার খুব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
কমেন্টটিতে লেখা বর্ষা নিয়ে এত সুন্দর সুন্দর কিছু কথা পড়ে বেশ ভালো লাগলো। বর্ষা নিয়ে আপনার অনুভবটা বুঝতে পারলাম। শেয়ার করা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে সেটা জেনে আমারও ভালো লাগলো।
বর্ষ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতার ভাষা গুলো অসাধারণ ছিল।
বর্ষা নিয়ে লেখা আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলেই বর্ষার সময়টা একটু অন্যরকম যখন তখন বৃষ্টি নেমে পড়ে খাল বিল কানায় কানায় ভরে উঠে। আসলে বোঝাই যায় না যে কখন আকাশে মেঘ করল আর কখন মেঘ উড়ে চলে গেল। তুমি বসে মৌসুম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে সবাই মিলে একত্রে বসে আড্ডা দিতে সত্যি খুবই ভালো লাগে। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বর্ষার সময় মাঝে মাঝে বন্ধুদের সাথে বসে আমিও আড্ডা দেই। তখন একটা অন্যরকম ভালোলাগা কাজ করে আড্ডা দিতে । কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম আমি।
ঠিক বলেছেন ভাইয়া বর্ষার সময় প্রকৃতি অন্য রুপ দেখা যায়। বর্ষাকাল আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক বর্ষা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন সহজ ভাবে বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে
আপু আপনার মত আমার কাছেও বর্ষাকাল অনেক ভালো লাগে। কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি বর্ষা নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অত্যন্ত ভালো লাগলো আমার কাছে। সামনে বর্ষাকাল আসতেছে। বর্ষাকাল আসলে চারদিকে পানি থৈই থৈই করে। তবে আমার কাছে কবিতা পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। আপনার কবিতাতে পড়ে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার কাছে কবিতা পড়তে এবং লিখতে ভালো লাগে এটা জেনে সত্যিই আমার অনেক ভালো লাগলো। মাঝে মাঝে বিভিন্ন কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করবেন। যাইহোক আমার কবিতাটি নিয়ে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।