এক গুচ্ছ অণু কাব্য "ইচ্ছে"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

_23e7bef2-cc52-4df9-858c-c6b62b8ad661.jpg

Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)


এক গুচ্ছ অণু কাব্য "ইচ্ছে"



💘


♡ ♥💕❤

(১)

তুমি যদি চাও তবে আমি গোলাপ হবো,
প্রিয়া তোমার ওষ্ঠ ছোঁয়াবে শিশিরভেজা পাপড়িতে আমার ।
তুমি যদি চাও তবে আমি পায়ের মল হবো,
তোমার রাঙা পায়ে বাজবো আমি রিনিঝিনি।
তুমি যদি চাও প্রিয়া তবে আমি তোমার হাতের রেশমি চুড়ি হবো,
তোমার হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পাবো, ঝংকারে আগুন জ্বালবো।
প্রিয়া তুমি যদি চাও তবে আমি তোমার চোখের কাজল হবো,
তোমার হরিণকালো আঁখিতে বিদ্যুৎ শিখা এঁকে দেবো।
প্রিয়া একবার তুমি আমার হয়ে দেখো,
আমার সমগ্র জীবন তোমাকে দিয়ে দেবো।

(২)

আমার চোখে আকাশ দেখো,
স্বপ্ন খুঁজে পাবে ।
আমার চোখে বৃষ্টি দেখো,
কান্না খুঁজে পাবে ।
আমার চোখে তোমায় দেখো,
জীবন খুঁজে পাবে ।

তোমার চোখে আমি খুঁজি,
বেঁচে থাকার মানে ।

(৩)

দারুন বৈরী এ পৃথিবীতে,
ঘন কুজ্ঝটিকায় আবর্তিত চরাচর ।
নির্মম ধ্বংসস্তূপে আকণ্ঠ ডুবছে সভ্যতা,
ভীষণ শৈত্য, তীব্র ব্লিজার্ড ।
মৃত চাঁদের বিষন্ন আলোয় ভেজা,
নিঃসঙ্গ এক পেঙ্গুইনের মৃতদেহ ।

♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ২৭ জুন ২০২৩

টাস্ক ৩০৮ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c91602be3ac1355828390271ebcbf1ba546247ff4a49ac43c21efe3a5b324a39

টাস্ক ৩০৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 3 years ago 

দাদা প্রথম দুটি অণু কাব্য পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এমন রোমান্টিক কবিতা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আপনার অণু কবিতাগুলো সবসময়ই চমৎকার হয় দাদা। আজকেও তার ব্যতিক্রম নয়। যতটুকু জানি আপনি অসুস্থ। এমন অসুস্থ থাকার পরও এমন দারুণ দারুণ অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমার চোখে আকাশ দেখো,
স্বপ্ন খুঁজে পাবে ।
আমার চোখে বৃষ্টি দেখো,
কান্না খুঁজে পাবে ।
আমার চোখে তোমায় দেখো,
জীবন খুঁজে পাবে ।

অনু কবিতার উদ্যোগে আমরা সবাই এখন খুব ভালোই দু চার লাইন কবিতা লেখা শিখে গেছি।
আজকের অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো।
অনু কবিতাগুলো পড়ে মনে হচ্ছে প্রেমের সাগরে নিজেই ভেসে যাচ্ছি।
কবিতার লাইন গুলোতে খুব ভালোভাবে গভীর ভালোবাসা ফুটে উঠেছে।

 3 years ago 

অনু কবিতা কিংবা কবিতা সবটাই কিন্তু দাদা দারুন লিখেন।👌👌👌অনেক ভালবাসার অনুভূতি ছিল আজকের কবিতাগুলোতে।খুবই ভালো লাগলো কবিতাগুলো পড়ে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বরাবরই খুব ভালো কবিতা লেখেন দাদা। অনু কবিতা গুলো পড়তেও খুব ভালো লাগে। আজকের অনু কবিতা গুলোও খুব সুন্দর হয়েছে। পড়ে খুব ভালো লাগলো। শেষের অনু কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দাদা চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আজকে আপনার ইচ্ছে নামক কবিতাটি ভালোবাসায় পূূর্ণতা দিয়ে রচনা করেছেন। প্রত্যেকটা লাইনের মধ্যে ভালোবাসার গভীরতা রয়েছে। প্রথম ধাপের কবিতার লাইনগুলো কাউকে শোনালে সে ভালোবাসায় হাবুডুবু খাবে হা হা হা। ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

시는 매우 아름답습니다.

 3 years ago 

দাদা আপনার আজকের এই একগুচ্ছ অনু কাব্য গুলো পড়ে আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আপনি সবসময় খুব সুন্দর কবিতা লেখেন দাদা কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দর হয়েছে। আপনার আজকের এই অনুকাব্য তে ভালোবাসার অনেক অনুভূতি ছিল। সত্যিই খুব চমৎকার কাব্য লিখেছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর অনু কাব্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার চোখে আকাশ দেখো,
স্বপ্ন খুঁজে পাবে ।
আমার চোখে বৃষ্টি দেখো,
কান্না খুঁজে পাবে ।
আমার চোখে তোমায় দেখো,
জীবন খুঁজে পাবে ।
তোমার চোখে আমি খুঁজি,
বেঁচে থাকার মানে ।

এক গুচ্ছ অণু কাব্য "ইচ্ছে" দাদা আপনার কবিতা গুলো ভীষণ ভালো লাগে। আপনার আজকের কবিতাটির মধ্যে ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে। এধরনের কবিতা গুলো সত্যি ভীষণ ভালো লাগে। কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে যায়। দাদা অগ্রিম ঈদ মোবারক 🕌

 3 years ago 

বাহ্ চমৎকার কিছু অণুকাব্য শেয়ার করেছেন দাদা।প্রতিটি লাইন খুব ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42